কারানির্যাতিত জবি শিক্ষার্থী খাদিজাতুল কুবরাকে পদ দিল ছাত্রদল
Published: 16th, November 2025 GMT
ডিজিটাল নিরাপত্তা আইনে দীর্ঘদিন কারাগারে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কুবরাকে পদ দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। তাঁকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে।
আজ রোববার ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের প্রাথমিক সদস্য হিসেবে আপনি নিজের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। আপনার সাংগঠনিক সক্রিয়তা ও দক্ষতার মূল্যায়ন করে আপনাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক হিসেবে মনোনীত করা হয়েছে।’
জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এ নির্দেশনা প্রদান করেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ বিষয়ে জানতে চাওয়া খাদিজাতুল কুবরা বলেন, ‘ছাত্রদল এমন একটি সংগঠন, যারা ৫ আগস্টের আগে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে এবং পাঁচ আগস্টের পর সবচেয়ে বেশি শিক্ষার্থীবান্ধব কাজ করতে দেখেছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল আমাকে একজন নারী হিসেবে যথেষ্ট সম্মান দিয়েছে। আমার মনে হয়েছে, তাদের সঙ্গে কাজ করে ভালো কিছু করতে পারব।’
খাদিজাতুল কুবরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অনলাইনে সরকারবিরোধী বক্তব্য প্রচারসহ দেশের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগে ২০২০ সালের অক্টোবরে খাদিজা ও অবসরপ্রাপ্ত মেজর দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানীর কলাবাগান ও নিউমার্কেট থানায় দুটি মামলা করে পুলিশ।
২০২২ সালের মে মাসে পুলিশ দুই মামলায় আদালতে অভিযোগপত্র জমা দেয়। সেই অভিযোগপত্র আমলে নিয়ে ঢাকার সাইবার ট্রাইব্যুনাল খাদিজাতুল কুবরার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পরে ওই বছরের ১৭ সেপ্টেম্বর খাদিজাতুল কুবরাকে গ্রেপ্তার করে নিউমার্কেট থানা–পুলিশ। ২০২৩ সালের ২০ নভেম্বর কারাগার থেকে জামিন পান খাদিজাতুল কুবরা।
আরও পড়ুন‘হয়নি জামিন, হয়নি বিচার: অবিচারের ৩৬৫ দিন’২৭ আগস্ট ২০২৩.উৎস: Prothomalo
কীওয়ার্ড: খ দ জ ত ল ক বর ছ ত রদল র
এছাড়াও পড়ুন:
সান্তোসের অবনমন ঠেকিয়ে চিকিৎসকের ছুরির নিচে যাচ্ছেন নেইমার
ক্রুজেইরোর বিপক্ষে ৩–০ গোলের জয়ে ব্রাজিলের শীর্ষ লিগ থেকে অবনমন ঠেকিয়েছে নেইমারের সান্তোস। এর আগে ২০২৩ সালে ইতিহাসে প্রথমবারের মতো অবনমিত হয়েছিল সান্তোস। এবারও একই ঘটনার পুনরাবৃত্তির শঙ্কায় পড়েছিল সর্বকালের অন্যতম সেরা ফুটবলার পেলের স্মৃতিবিজড়িত ক্লাবটি। কিন্তু শেষ দিকে নেইমারের দৃঢ়তায় বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে ক্লাবটি।
দলের অবনমন ঠেকানো নিশ্চিত করতে শেষ তিন ম্যাচে চোট নিয়েই খেলার সিদ্ধান্ত নেন নেইমার। তিনটি ম্যাচেই সান্তোস জিতেছে ৩–০ ব্যবধানে। এর মধ্যে প্রথম ম্যাচে নেইমার এক গোল নিজে করেন এবং অন্যটিতে করেন সহায়তা। দ্বিতীয় ম্যাচে হ্যাটট্রিক করেন।
গতকাল রাতে শেষ ম্যাচে গোল না পেলেও পুরো ৯০ মিনিট খেলে দারুণ পারফর্ম করেছেন এই ফরোয়ার্ড, যা শেষ পর্যন্ত বড় জয় এনে দিয়েছে সান্তোসকে এবং দলের শীর্ষ লিগে থাকাও নিশ্চিত করে। ক্রুজেইরোর বিপক্ষে জয়ের পর ৩৮ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে ১২তম স্থানে থেকে লিগ শেষ করল সান্তোস।
আরও পড়ুনচোট নিয়েও যে কারণে খেললেন নেইমার, পেলেন গোলও২৯ নভেম্বর ২০২৫জয়ের পর ৩৩ বছর বয়সী নেইমার তাঁর বাঁ হাঁটুতে অস্ত্রোপচার করানোর বিষয়টি নিশ্চিত করেন। এর আগে ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে খেলার সময় চোটে পড়েন নেইমার। এরপর ব্রাজিলের জার্সিতে আর খেলতে পারেননি। সেই চোট এখনো নানাভাবে ভোগাচ্ছে নেইমারকে।
চোটে আক্রান্ত নেইমার গত জানুয়ারিতে সৌদি আরবের ক্লাব আল হিলাল থেকে শৈশবের ক্লাব সান্তোসে ফিরে যান। এই ক্লাবেও চোট অনেক ভুগিয়েছে তাঁকে। এরপরও অবশ্য যখনই সুযোগ পেয়েছেন ক্লাবকে সাহায্য করেছেন।
এমনকি শেষ পর্যন্ত দলের অবনমন ঠেকানোর ক্ষেত্রেও তাঁর ভূমিকা অনবদ্য। ৩৮ ম্যাচের লিগে নেইমার খেলেছেন ২০ ম্যাচ, যেখানে তিনি করেছেন ৮ গোল। শেষ তিন ম্যাচেই নেইমার করেছেন ৪ গোল।
ম্যাচ শেষে নেইমার বলেছেন, ‘যতটা সম্ভব সেরাভাবে দলকে সাহায্য করার জন্য আমি এখানে এসেছি। এই কয়েকটা সপ্তাহ আমার জন্য খুব কঠিন ছিল। যারা আমার পাশে থেকে আমাকে শক্তি দিয়েছে, তাদের ধন্যবাদ। তারা না থাকলে এই চোট ও হাঁটুর সমস্যার কারণে আমি এই ম্যাচগুলো খেলতে পারতাম না। এখন আমাকে বিশ্রাম নিতে হবে, তারপর আমরা হাঁটুর অস্ত্রোপচার করব।’
আরও পড়ুন২০২৬ বিশ্বকাপ: মেসি-রোনালদো-নেইমার, কে থাকবেন কে থাকবেন না২৩ এপ্রিল ২০২৫নেইমার অবশ্য নিজের হাঁটুর চোট এবং অস্ত্রোপচার নিয়ে বিস্তারিত কিছু বলেননি। তবে তিনি এখনো আশা করছেন যে ২০২৬ সালের বিশ্বকাপের চূড়ান্ত ব্রাজিল দলে তাঁকে রাখা হতে পারে।
কোচ কার্লো আনচেলোত্তি গত মে মাসে দায়িত্ব নেওয়ার পর থেকে এখনো নেইমারকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করেননি। পাশাপাশি পুরোপুরি ফিট না হওয়া পর্যন্ত নেইমারকে দলে না ডাকার বার্তাও দিয়ে রেখেছেন তিনি। এখন অস্ত্রোপচারের ধাক্কা সামলে বিশ্বকাপের আগে নেইমার পুরোপুরি ফিট হতে পারেন কি না, সেটাই দেখার অপেক্ষা।