রাঙামাটির আসামবস্তী-কাপ্তাই সড়কে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে। আরো এক নারী গুরুতর আহত হয়েছে।

কাপ্তাই বন বিভাগের রেঞ্জ অফিসার ওমর ফারুক স্বাধীন এবং কাপ্তাই নতুনবাজার সিএনজিচালিত অটোরিকশার চালক সমিতির সভাপতি আবু বক্কর জানান, আজ রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে আসামবস্তী-কাপ্তাই সড়কের আগরবাগান এক কিলোমিটার এলাকায় রাঙামাটি হতে কাপ্তাইয়ে আসার পথে একটি অটোরিকশা  বন্যহাতির সামনে পড়ে। এ সময় অটোরিকশায় থাকা দুইজন নারী যাত্রীকে বন্যহাতি গুরুতর আহত করে। আহতদের ওই পথে চলাচলকারী অটোরিকশার চালক এবং যাত্রীরা উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে নেয়। পথে একজন মারা যায়। অপরজন এখনো চিকিৎসাধীন। এ সময় অটোরিকশার চালক দৌড়ে প্রাণে রক্ষা পায়।

আরো পড়ুন:

সীতাকুণ্ডে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪

ক্লাস শেষে বাড়ি ফেরা হলো না শিক্ষকের

নিহত নারী ঝর্ণা চাকমার বয়স ৬৫ বছর। তিনি রাঙামাটির সদর উপজেলার জীবতলী ইউনিয়নের চেয়ারম্যান পাড়ার মিলন কারবারির স্ত্রী বলে জানিয়েছেন জীবতলী মৌজার হেডম্যান হিটলার দেওয়ান।

এই আক্রমণের ১০ মিনিট পর কাপ্তাই প্রজেক্ট এলাকায় একটি অটোরিকশা হাতির আক্রমণের মুখে পড়ে। চালক দুলাল দৌঁড়ে প্রাণে রক্ষা পেলেও তার অটোরিকশা হাতি খাদে ফেলে দেয়।

কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, ‘‘আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাড়িটি খাদ থেকে উদ্ধার করি।’’

ঢাকা/শংকর/বকুল 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ন হত

এছাড়াও পড়ুন:

বাংলাদেশের বিপক্ষে নতুন এক টেস্ট ভেন্যু পাচ্ছে অস্ট্রেলিয়া

বাংলাদেশের বিপক্ষে সিরিজেই তাহলে নতুন একটা টেস্ট ভেন্যু পেতে যাচ্ছে অস্ট্রেলিয়া। কুইন্সল্যান্ড রাজ্যের ম্যাকাই শহরের ভেন্যু গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা হতে পারে অস্ট্রেলিয়ার ১২তম টেস্ট ভেন্যু। কুইন্সল্যান্ডের প্রিমিয়ার (রাজ্য প্রধান) ডেভিড ক্রিসাফুলি তো রীতিমতো ঘোষণা দিয়েই দিয়েছেন—অ্যাশেজ-পরবর্তী প্রথম সিরিজে একটি টেস্ট আয়োজনের জন্য প্রস্তুত ম্যাকাই।

২০০০ সালে টেস্ট মর্যাদা পাওয়ার পর একবারই অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। সেটা ২০০৩ সালে—ডারউইন ও কেয়ার্নসে অনুষ্ঠিত দুই ম্যাচেই ইনিংস ব্যবধানে হেরেছিল খালেদ মাহমুদের দল। সেবার মেলবোর্ন, সিডনি, অ্যাডিলেডের মতো মূল স্টেডিয়ামগুলোয় বাংলাদেশের সঙ্গে টেস্ট খেলেনি অস্ট্রেলিয়া। ওই সিরিজ দিয়েই অস্ট্রেলিয়ার অষ্টম ও নবম টেস্ট ভেন্যু হিসেবে অভিষেক হয়েছিল ডারউইনের মারারা ওভাল ও কেয়ার্নসের বুন্ডাবার্গ রাম স্টেডিয়ামের।

কেয়ার্নস স্টেডিয়ামে ২০০৩ সালে টেস্ট খেলেছে বাংলাদেশ

সম্পর্কিত নিবন্ধ