প্রথমেই বলে নেওয়া ভালো, যেসব পুরুষ রান্না করেন না, আজকের এই দিনটিতে তারা রান্না করতে পারেন। কারণ দিবসটি তাদের জন্য।
রান্না করা কোনো নির্দিষ্ট লিঙ্গের মানুষের কাজ নয়। এটি পুরুষ এবং নারী উভয়ই করতে পারেন। যদিও বেশিরভাগ সংস্কৃতিতে পারিবারিকভাবে নারীরাই প্রধানত রান্নার কাজ করে থাকেন। তবে আধুনিক যুগে এবং বিভিন্ন পেশাদার ক্ষেত্রে পুরুষদেরও অনেক বড় ভূমিকা রয়েছে। বিশ্বের অনেক বিখ্যাত শেফ পুরুষ। মূলত, রান্না করা একটি দক্ষতা এবং একটি প্রয়োজনীয় সাংসারিক কাজ। যা লিঙ্গ নির্বিশেষে যে কেউ করতে পারে। তবে আজকের দিনটি স্পেশালি পুরুষদের জন্য। আজ 'মেন মেক ডিনার ডে"। পুরুষদের রান্না করার দিন।
আরো পড়ুন:
নিউ ইয়র্ক-এর ফার্স্ট লেডি ‘রামা দুয়াজি’
রোমান সম্রাজ্ঞী মেসালিনাকে যেকারণে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিলো
পৃথিবীর অন্যত্র যে চিত্রই থাক বাংলাদেশের সামাজিক প্রথা অনুযায়ী রান্নাঘর কেবল নারীদের জন্যই! অল্প কিছু দম্পতি ব্যতিক্রম।
নতুন প্রজন্মের পুরুষেরা অবশ্য রান্নায় শেখায় মনোযোগ দিচ্ছেন। নিজেরাই বিশেষ পদ রান্না শিখছেন, সেক্ষেত্রে ইউটিউবে বিভিন্ন রান্না দেখে তারা আগ্রহী হয়ে উঠছেন। আবার সত্যিকারভাবে অনেক পুরুষ চান, সংসারের কাজ ভাগ করে নিতে; তারা দায়িত্ব নিয়েই কাজটি করে থাকেন। যেসব পুরুষ রান্নার কাজটি আগ্রহের সঙ্গে করেন তাদের অভিনন্দন।
যুক্তরাষ্ট্রে এই দিবসের উৎপত্তি হলেও এর আবেদন সর্বজনীন। দিনটি পালিত হয় নভেম্বরের প্রথম বৃহস্পতিবার।
জানা যায়, কানাডার অটোয়া শহরের স্যান্ডি শার্কি এ দিনের প্রবর্তন করেছিলেন। প্রায় ১৪ বছর আগে শুধুমাত্র তার স্বামী রব বেনেটের হাত দিয়ে একদিন রান্না করানোর উদ্দেশ্যেই তিনি এই দিবসের সূচনা করেছিলেন।
ঢাকা/লিপি
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
স্কুলে ভর্তিতে লটারির ফল প্রকাশ, দেখবেন যেভাবে
২০২৬ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ১ম থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ভর্তিতে লটারির ফল প্রকাশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে ডিজিটাল লটারির ফল প্রকাশ করা হয়। ডিজিটাল লটারির ভর্তির ফল https://gsa.teletalk.com.bd ওয়েবসাইট এবং যেকোন টেলিটক মোবাইলে এসএমএস-এর মাধ্যমে পাওয়া যাবে। টেলিটক মোবাইলের মাধ্যমে এসএমএস পদ্ধতি : GSAResultUser ID লিখে পাঠিয়ে দিতে হবে 16222 নম্বারে।