১. গণপ্রতিনিধিত্ব আদেশ (RPO) সংশোধন অধ্যাদেশ, ২০২৫ জারি করা হয় কবে?

ক. ১ নভেম্বর ২০২৫

খ. ২ নভেম্বর ২০২৫

গ. ৪ নভেম্বর ২০২৫

ঘ. ৫ নভেম্বর ২০২৫

উত্তর : খ. ২ নভেম্বর ২০২৫

২. বাংলাদেশ ব্যাংক (সংশোধন) অধ্যাদেশ ২০২৫-এর খসড়া অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদমর্যাদা হবে—

ক. পূর্ণ মন্ত্রীর সমান

খ. মুখ্য সচিবের সমান

গ.

প্রতিমন্ত্রীর সমান

ঘ. উপমন্ত্রীর সমান

উত্তর : ক. পূর্ণ মন্ত্রীর সমান

৩. নির্বাচন কমিশনের সর্বশেষ হিসাব অনুযায়ী দেশে বর্তমানে মোট ভোটারের সংখ্যা—

ক. ১২ কোটি ৭৬ লাখ

খ. ১৩ কোটি ১২ লাখ

গ. ১২ কোটি ৮ হাজার

ঘ. ১৩ কোটি ৫৫ হাজার

উত্তর : ক. ১২ কোটি ৭৬ লাখ

আরও পড়ুনসহকারী শিক্ষক নিয়োগে পদ ১০,২১৯, ধূমপানের অভ্যাস থাকলে আবেদন নয়৮ ঘণ্টা আগে

৪. সুদান থেকে বিচ্ছিন্ন হয়ে দক্ষিণ সুদান আলাদা একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে কত সালে?

ক. ২০০৭ সালে

খ. ২০০৯ সালে

গ. ২০১১ সালে

ঘ. ২০১৩ সালে

উত্তর : গ. ২০১১ সালে

৫. এল-ফাশের শহরটি কোন দেশে অবস্থিত?

ক. মিশর

খ. লিবিয়া

গ. সুদান

ঘ. দক্ষিণ সুদান

উত্তর : গ. সুদান (সুদানের উত্তর দারফুর প্রদেশের রাজধানী এল-ফাশের)

৬. সম্প্রতি সুদানের এল-ফাশের শহরে সংঘটিত গণহত্যার জন্য দায়ী গোষ্ঠী—

ক. বোকো হারাম

খ. আল শাবাব

গ. আবু সায়াফ গ্রুপ (ASG)

ঘ. র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (RSF)

উত্তর : ঘ. র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (RSF) (আধা-সামরিক বাহিনী RSF গঠিত হয় ২০১৩ সালে)

৭. সুদানের আধা-সামরিক গোষ্ঠী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (RSF) এর কমান্ডার –

ক. জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান

খ. জেনারেল মোহামেদ হামদান দাগালো

গ. জেনারেল ওমর আল-বশির

ঘ. সাদিক আল-মাহাদি

উত্তর: খ. জেনারেল মোহামেদ হামদান দাগালো (জেনারেল আল-বুরহান সুদানের সশস্ত্র বাহিনীর প্রধান এবং দেশটির প্রেসিডেন্ট।)

৮. একক সভ্যতার সংগ্রহীত নিদর্শন নিয়ে বিশ্বের সবচেয়ে বড় প্রত্নতাত্ত্বিক জাদুঘর—

ক. ল্যুভর মিউজিয়াম

খ. দ্য ব্রিটিশ মিউজিয়াম

গ. দ্য গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম

ঘ. দ্য মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্ট

উত্তর: গ. দ্য গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম

৯. মার্কিন রাজনীতিবিদ জোহরান মামদানির জন্মস্থান কোথায়?

ক. নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র

খ. মুম্বাই, ভারত

গ. টরন্টো, কানাডা

ঘ. কাম্পালা, উগান্ডা

উত্তর: ঘ. কাম্পালা, উগান্ডা

১০. সম্প্রতি জোহরান মামদানি নিউইয়র্ক সিটির কোন পদে নির্বাচিত হয়েছেন?

ক. সিনেটর

খ. মেয়র

গ. গভর্নর

ঘ. অ্যাসেম্বলিম্যান

উত্তর: খ. মেয়র

আরও পড়ুনপল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরি, পদ ৬৮৩ ঘণ্টা আগে

১১. জাতিসংঘ জলবায়ু সম্মেলন COP–30 অনুষ্ঠিত হবে –

ক. প্যারিস, ফ্রান্স

খ. টোকিও, জাপান

গ. রিও ডি জেনিরো, ব্রাজিল

ঘ. বেলেম, ব্রাজিল

উত্তর: ঘ. বেলেম, ব্রাজিল (১০-২১ নভেম্বর, ২০২৫)

১২. ঋত্বিক ঘটক পরিচালিত চলচ্চিত্র নয় কোনটি?

ক. তিতাস একটি নদীর নাম

খ. মেঘে ঢাকা তারা

গ. কোমল গান্ধার

ঘ. জীবন থেকে নেওয়া

উত্তর: ঘ. জীবন থেকে নেওয়া

১৩. বর্তমানে বাজার মূলধনে বিশ্বের শীর্ষ কোম্পানি –

ক. অ্যাপল

খ. মাইক্রোসফট

গ. অ্যালফাবেট

ঘ. এনভিডিয়া

উত্তর : ঘ. এনভিডিয়া (বিশ্বের ইতিহাসে প্রথম কোম্পানি হিসেবে ৫ ট্রিলিয়ন মার্কিন ডলারের বাজার মূলধনের নতুন মাইলফলক স্পর্শ করেছে।)

১৪. ‘গ্রিন ডিল (Green Deal)’ পলিসি কোন সংস্থার সঙ্গে সম্পর্কিত?

ক. জাতিসংঘ

খ. ইউরোপীয় ইউনিয়ন

গ. আসিয়ান

ঘ. ওপেক

উত্তর: খ. ইউরোপীয় ইউনিয়ন

১৫. ‘বাগরাম বিমানঘাঁটি’ আফগানিস্তানের কোন প্রদেশে অবস্থিত?

ক. পারওয়ান

খ. বলখ

গ. বাগলান

ঘ. কান্দাহার

উত্তর: ক. পারওয়ান

আরও পড়ুন১০ ব্যাংক ও ১ আর্থিক প্রতিষ্ঠান নেবে ১৮৮০ অফিসার, ফি ২০০৩০ অক্টোবর ২০২৫আরও পড়ুনজার্মানিতে পড়াশোনার পাশাপাশি কাজের সুযোগ: জেনে নিন নিয়ম ও সুবিধা৫ ঘণ্টা আগে

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বিইউপিতে এমডিএস-প্রফেশনাল প্রোগ্রামে ভর্তির সুযোগ

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে মাস্টার্স অব ডেভেলপমেন্ট স্টাডিজ (এমডিএস-প্রফেশনাল) প্রোগ্রামে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। ১৬ মাস মেয়াদি এমডিএস (প্রফেশনাল) প্রোগ্রামের ১২তম ব্যাচে ভর্তির জন্য আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা ১৪ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন ফি এক হাজার টাকা।

ভর্তি আবেদনের যোগ্যতা

আগ্রহী প্রার্থীকে ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রিধারী হতে হবে।

বিএ–বিএস (পাস) বা সমমান ডিগ্রিধারীদের ক্ষেত্রে উন্নয়নসংশ্লিষ্ট বা অন্যান্য প্রতিষ্ঠানে ন্যূনতম পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

সশস্ত্র বাহিনীর কর্মকর্তা–সদস্য, যাঁদের উপরিউক্ত কোনো ডিগ্রি রয়েছে, তাঁরাও আবেদন করতে পারবেন। বিএ–বিএস (পাস) ডিগ্রিধারী প্রার্থীদের সশস্ত্র বাহিনীতে ৫ (পাঁচ) বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

ন্যূনতম জিপিএ–২.৫০ অথবা দ্বিতীয় শ্রেণি বা বিভাগ থাকতে হবে।

ভর্তি পরীক্ষা ও ভাইভা

ভর্তির জন্য আবেদনকারীদের ১০০ নম্বরের একটি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে (লিখিত ৮৫ নম্বর ও ভাইভা ১৫ নম্বর)।

এ পরীক্ষায় শিক্ষার্থীদের ইংরেজি ভাষা ও ব্যাকরণ, গাণিতিক ও তথ্য বিশ্লেষণ দক্ষতা, সাধারণ জ্ঞান ও সমসাময়িক বিষয়াদি সম্পর্কে জ্ঞান মূল্যায়ন করা হবে।

ভাইভার সময় সব মূল একাডেমিক সার্টিফিকেট, মার্কশিট বা ট্রান্সক্রিপ্টস ও অ্যাডমিশন টেস্টের অ্যাডমিট কার্ড সঙ্গে রাখতে হবে।

লিখিত ভর্তি পরীক্ষা ও ভাইভার ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।

প্রোগ্রামের খরচ

প্রোগ্রামের মোট খরচ ১ লাখ ৩০ হাজার টাকা। এর মধ্যে ভর্তি ফি, রেজিস্ট্রেশন ফি ও সেমিস্টার ফি বাবদ ৩৯ হাজার ৬০০ টাকা ভর্তির সময় দিতে হবে। এ ছাড়া দ্বিতীয় ও তৃতীয় সেমিস্টারে কোর্স ও অন্যান্য ফি বাবদ ২৭ হাজার ৪০০ টাকা করে এবং চতুর্থ সেমিস্টারে কোর্স ও থিসিস বা প্রজেক্ট পেপারস ফি বাবদ ৩৫ হাজার ৬০০ টাকা দিতে হবে।

আরও পড়ুনবিইউপি ভর্তি আবেদনের সময় বৃদ্ধি০১ ডিসেম্বর ২০২৫

জেনে রাখুন

১৬টি কোর্স ও থিসিস বা প্রজেক্ট পেপারসহ মোট ৫২ ক্রেডিট ঘণ্টার বিশেষায়িত পাঠ্যক্রম।

ক্লাস ও পরীক্ষা হবে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত (৪০ শতাংশ ক্লাস অনলাইনে অনুষ্ঠিত হবে)।

শিক্ষার মাধ্যম: ইংরেজি।

আবেদনপ্রক্রিয়া: ওয়েবলিংক থেকে অনলাইনে ফরম পূরণ করে আবেদন করতে হবে।

আবেদনে গুরুত্বপূর্ণ তারিখ

আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ: ১৪ ডিসেম্বর ২০২৫ (বর্ধিত)।

লিখিত ভর্তি পরীক্ষার তারিখ ও সময়: ১৯ ডিসেম্বর ২০২৫, সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত।

ভাইবার তারিখ ও সময়: ১৯ ডিসেম্বর ২০২৫, সকাল ১০টা থেকে।

ভর্তি কার্যক্রম: ১ থেকে ১২ জানুয়ারি ২০২৬।

ক্লাস শুরু: ২৩ জানুয়ারি ২০২৬ থেকে।

ভর্তি বিজ্ঞপ্তি

আরও পড়ুনবিনা মূল্যে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক কোর্স, আবেদনসহ জেনে নিন সব০২ ডিসেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • বন ও বন্যপ্রাণী সুরক্ষায় দুটি যুগান্তকারী অধ্যাদেশ পাস
  • পিএসসির প্রশাসনিক কর্মকর্তা পদের বাছাই পরীক্ষার ফলাফল প্রকাশ, উত্তীর্ণ ৫৯০
  • প্রথম প্রান্তিকে মুনাফা থেকে লোকসানে ওয়াইম্যাক্স ইলেকট্রোড
  • ৩ কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয়
  • টি–টোয়েন্টিতে কেমন গেল বাংলাদেশের ২০২৫ সাল
  • আশুগঞ্জ পাওয়ার স্টেশন বন্ডের অর্ধবার্ষিক কুপন রেট ঘোষণা
  • আজ টিভিতে যা দেখবেন (০৪ ডিসেম্বর ২০২৫)
  • বিইউপিতে এমডিএস-প্রফেশনাল প্রোগ্রামে ভর্তির সুযোগ
  • দুবেলা খাবারের টাকা ছিল না, পরতেন ছেঁড়া শার্ট, এখন তিনি বিচারক
  • আইপিএল থেকে সরে দাঁড়ালেন ম্যাক্সওয়েলও