সিনজেনটা বাংলাদেশ দেবে স্কলারশিপ, পাবেন কৃষির শিক্ষার্থীরা
Published: 6th, November 2025 GMT
সিনজেনটা বাংলাদেশ লিমিটেড দেশের সব বিশ্ববিদ্যালয়ের কৃষি বিষয়ে পড়াশোনা করা শিক্ষার্থীদের জন্য ‘প্রয়াস সিনজেন্টা স্কলারশিপ’ দেওয়া হবে। সিনজেনটা স্কলারশিপের আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। সিনজেনটা বাংলাদেশ-এর সঙ্গে আছে দ্য ডেইলি স্টার।
দেশের সব বিশ্ববিদ্যালয়ের কৃষি-সম্পর্কিত বিষয়ে পড়াশোনা করা চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত এই স্কলারশিপ-এর মূল লক্ষ্য হলো, তাদের মধ্যে থাকা সম্ভাবনার স্বীকৃতি, সহায়তা ও অনুপ্রেরণা প্রদান করা, যাদের হাত ধরে গড়ে উঠতে পারে বাংলাদেশের কৃষির ভবিষ্যৎ।
স্কলারশিপের লক্ষ্য
এ মূল লক্ষ্য হলো দেশের কৃষি শিক্ষার্থীদের মধ্যে থাকা সম্ভাবনাময় তরুণদের স্বীকৃতি, সহায়তা ও অনুপ্রেরণা প্রদান করা—যারা নিজেদের দক্ষতা ও উদ্ভাবনী চিন্তাধারার মাধ্যমে বাংলাদেশের কৃষির ভবিষ্যৎ গড়ে তুলতে আগ্রহী ও প্রস্তুত।
আরও পড়ুনসেবা ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি, প্রতি মাসে পাবে ৩ হাজার টাকা০৫ নভেম্বর ২০২৫কারা আবেদন করতে পারবেন
১.
২. বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও যোগ্য, যদি তাদের পড়াশোনার বিষয় কৃষি বা কৃষি-সম্পর্কিত হয়।
৩. শিক্ষাগত যোগ্যতা: নন্যতম সিজিপিএ ৩.৫০
প্রয়োজনীয় যা লাগবে
প্রয়োজনীয় ডকুমেন্ট যা জমা দিতে হবে—সাম্প্রতিক একাডেমিক ট্রান্সক্রিপ্ট, জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদ।
আবেদনের ওয়েবসাইট
আবেদন করতে ও আরও বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুন prayashscholarship.thedailystar.net -এ।
আবেদন জমার বিস্তারিত
১.আবেদনের শেষ তারিখ: ২১ নভেম্বর ২০২৫,
২. আবেদন যাচাই ও বাছাইয়ের তারিখ: নভেম্বর-ডিসেম্বর ২০২৫,
৩. নির্বাচিতদের তালিকা প্রকাশের তারিখ: ডিসেম্বর ২০২৫,
৪. পুরস্কার প্রদান অনুষ্ঠানের তারিখ: ডিসেম্বর ২০২৫ (সম্ভাব্য)।
বিস্তারিত তথ্য পেতে ওয়েবসাইট: prayashscholarship.thedailystar.net
আরও পড়ুনঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, আবেদনে অনুসরণ করতে হবে ৫টি ধাপ ০৫ নভেম্বর ২০২৫আরও পড়ুনসংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগ বাদ দেওয়ার বিষয়ে যে ব্যাখ্যা দিল অন্তর্বর্তী সরকার০৪ নভেম্বর ২০২৫উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব শ বব দ য
এছাড়াও পড়ুন:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষে ফরম পূরণের সময় বৃদ্ধি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার আবেদন ফরম বিলম্ব ফিসহ পূরণের সময় ৪ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। শিক্ষার্থীদের ডাটা এন্ট্রি নিশ্চয়নের শেষ সময় ৬ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আজ মঙ্গলবার (২ ডিসেম্বর ২০২৫) জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুনপরীক্ষা বন্ধ রাখলে শিক্ষকেরা শাস্তির মুখোমুখি হবেন : শিক্ষা উপদেষ্টা৯ ঘণ্টা আগেবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দেওয়ার শেষ সময় ৭ ডিসেম্বর ২০২৫, রোববার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। বিবরণী ফরম ও অন্যান্য কাগজপত্র পরীক্ষার ফল প্রকাশের তারিখ থেকে চার মাস পর্যন্ত সংশ্লিষ্ট কলেজে সংরক্ষণ করবেন। আঞ্চলিক কেন্দ্রে জমা দেওয়ার প্রয়োজন নেই। প্রকাশিত বিজ্ঞপ্তির অন্যান্য নিয়ম ও শর্তাবলি অপরিবর্তিত থাকবে।
আরও পড়ুনবিনা মূল্যে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক কোর্স, আবেদনসহ জেনে নিন সব১১ ঘণ্টা আগে