শেরপুরে কৃষি কর্মকর্তাকে মারধর করা সেই ছাত্রদল নেতা বহিষ্কার
Published: 6th, November 2025 GMT
শেরপুরের নকলা উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীকে মারধর করা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাহাত হাসান কাইয়ুমকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাসেম সিদ্দিকী বাবু।
আরো পড়ুন:
কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে, মামলা
গাইবান্ধায় চোর সন্দেহে গণপিটুনি, নিহত ৩
আরো পড়ুন: কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে, মামলা
বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শেরপুর জেলা শাখার অধীনস্থ নকলা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাহাত হাসান কাইয়ুমকে প্রাথমিক সদস্য পদসহ সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।”
ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের রাহাতের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখতে নেতাকর্মীদের আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
গতকাল বুধবার দুপুরে শেরপুরের নকলায় কৃষি প্রণোদনার তালিকায় নিজের পছন্দের লোকদের নাম না থাকায় নকলা উপজেলা কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগ ওঠে উপজেলার ছাত্রদলের সদস্য সচিব রাহাত হাসান কাইয়ুমের বিরুদ্ধে। এ ঘটনায় রাহাত এবং তার সহযোগী ফজলুকে আসামি করে মামলা হয়।
ঢাকা/তারিকুল/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ম রধর ব এনপ ছ ত রদল অভ য গ কর মকর ত ক ছ ত রদল র ম রধর সদস য উপজ ল
এছাড়াও পড়ুন:
মধ্যরাতে সিলেটে ২ দফা ভূমিকম্প
সিলেট অঞ্চলে মধ্যরাতে পাঁচ মিনিটের ব্যবধানে দুই দফা মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে জানা গেছে, প্রথম ভূকম্পনটি বুধবার রাত রাত ২টা ৫০ মিনিট ৩১ সেকেন্ডে অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৫।
এর পাঁচ মিনিট পর রাত ২টা ৫৫ মিনিট ১৪ সেকেন্ডে আবারো কেঁপে ওঠে সিলেট ও মৌলভীবাজারের আশপাশ এলাকা। দ্বিতীয় ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৩।
আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, প্রথম ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেটের বিয়ানীবাজারে, আর দ্বিতীয়টির উৎপত্তিস্থল মৌলভীবাজারের বড়লেখায়।
সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসেন জানান, ভূমিকম্পের মাত্রা মৃদু হওয়ায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি; ঘুমের মধ্যেই অনেকেই টেরও পাননি।
এর আগে গত ১ ডিসেম্বর মধ্যরাতে কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এছাড়া, গত ২১ নভেম্বর সকাল ১০টা ৩৮ মিনিটে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে দেশে। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদীতে। এতে বিভিন্ন ভবনে ফাটল ধরে এবং ১০ জনের প্রাণহানী হয়। এছাড়া, ২২, ২৩ ও ২৬ নভেম্বর দেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়।
ঢাকা/মোসাইদ রাহাত/ইভা