সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, দপ্তর, শাখা বা খামারে ১৬ থেকে ২০তম গ্রেডের ১৯টি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সরাসরি, ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ২০ নভেম্বর ২০২৫।

পদের নাম ও বিবরণ

১. অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট

পদসংখ্যা: ২

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রার্থীকে এইচএসসি বা সমমান পাস হতে হবে। অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার প্রশিক্ষণসহ (মাইক্রোসফট অফিস এক্সপি–এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট) বিজয় বাংলা সফটওয়্যার ব্যবহারের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। প্রাথীকে অ্যাটিচুট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। শিক্ষাজীবনের সব পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ, শ্রেণি বা সমতুল্য গ্রেড থাকতে হবে।

গ্রেড ও বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

আরও পড়ুনসহকারী শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১০ হাজার ২১৯, প্রথম ধাপে ৬ বিভাগে ০৫ নভেম্বর ২০২৫

২.

অফিস সহায়ক

পদসংখ্যা: ২

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রার্থীকে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতাসম্পন্ন দ্বিতীয় বিভাগ বা সমমানের গ্রেডসহ এসএসসি পাস হতে হবে।

গ্রেড ও বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

৩. নিরাপত্তা প্রহরী

পদসংখ্যা: ১১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: অষ্টম শ্রেণি পাস। জাত সুইপারের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া যেতে পারে।

গ্রেড ও বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

৪. পরিচ্ছন্নতাকর্মী

পদসংখ্যা: ৪

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: অষ্টম শ্রেণি পাসসহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।

গ্রেড ও বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

আরও পড়ুনবাংলাদেশ জাতীয় জাদুঘরে নিয়োগ, পদসংখ্যা ৪১৪ ঘণ্টা আগেবয়সসীমা

১৮-৩০ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের নিয়ম

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট: থেকে কর্মচারী পদের জন্য দরখাস্তের ফরম ডাউনলোড করে পূরণ করতে হবে। ৩ সেট দরখাস্ত রেজিস্ট্রার, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট-এর অনুকূলে প্রেরণ/দাখিল করতে হবে। সরাসরি, ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন ফি

৬০০ টাকা। রেজিস্ট্রার, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট-এর অনুকূলে প্রতিটি পদের জন্য আলাদাভাবে ব্যাংক ড্রাফট/পে অর্ডার করতে হবে (রূপালী ব্যাংক, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখা, সিলেট-৩১০০)। ব্যাংক ড্রাফট/পে অর্ডারের কপি দরখাস্তের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আবেদনের সময়সীমা

আবেদন শুরু: ৫ নভেম্বর ২০২৫

আবেদন শেষ: ২০ নভেম্বর ২০২৫

নির্দেশনাসমূহ

১. খামের ওপর আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে।

২. অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ও শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।

বিস্তারিত দেখুন এই ঠিকানায়

আরও পড়ুনজার্মানিতে পড়াশোনার পাশাপাশি কাজের সুযোগ: জেনে নিন নিয়ম ও সুবিধা৪ ঘণ্টা আগে

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পদস খ য

এছাড়াও পড়ুন:

সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরি, বয়সসীমা বৃদ্ধি

বাংলাদেশ সেনাবাহিনীতে ২০২৬ সাল থেকে সৈনিক পদে নিয়োগে আবেদনের ক্ষেত্রে বয়সসীমা বাড়ানো হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, সাধারণ ট্রেডে (জেনারেল ট্রেড) আবেদনকারীদের বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ১৭ থেকে ২২ বছর, আর টেকনিক্যাল ট্রেডে (টিটি) ১৭ থেকে ২৩ বছর পর্যন্ত আবেদন করা যাবে। গতকাল রোববার (৭ ডিসেম্বর ২০২৫) বাংলাদেশ আর্মির ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ সেনাবাহিনীতে ২০২৬ সাল হতে সৈনিক পদে যোগদানের বয়সসীমা বৃদ্ধি করা হয়েছে। বর্ধিত বয়সসীমা—সাধারণ ট্রেড ১৭ হতে ২২ বছর এবং টেকনিক্যাল ট্রেড (টিটি) ১৭ হতে ২৩ বছর।’

আরও পড়ুনসেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ, জিপিএ–৩ হলেই আবেদন০৩ ডিসেম্বর ২০২৫

সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনী ২০২৫-২৬ সালের জন্য সৈনিক পদে (পুরুষ ও নারী) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন শুরু হয়েছে ৪ ডিসেম্বর ২০২৫, যা চলবে আগামী ২৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।

আরও পড়ুনদুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৮৮০৮ ডিসেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরি, বয়সসীমা বৃদ্ধি
  • নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই–এ চাকরি, পদ ১৩৭