ভারত-পাকিস্তান সংঘাত নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বুধবার আবার দাবি করেছেন, গত মে মাসে ভারত-পাকিস্তানের সংঘাত তিনিই থামিয়েছিলেন। তবে তিনি এবার সংঘাতে যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার সংখ্যায় বদল এনেছেন। ///এবার তিনি বলেছেন, ‘অপারেশন সিঁদুর’ নাম দিয়ে পাকিস্তানের ভারতে হামলার সময় ‘আটটি বিমান’ গুলি করে ভূপাতিত করা হয়েছে।

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বিশ্বের সব যুদ্ধ ও সংঘাত বন্ধে তাঁর করা বাণিজ্য চুক্তি ও শুল্কের হুমকি হচ্ছে বড় হাতিয়ার।

গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামির ‘আমেরিকান বিজনেস ফোরামে’ বক্তৃতাকালে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র এখন শক্তির মাধ্যমে সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করছে। কারণ, কেউ তাদের সঙ্গে ‘ঝামেলা করতে আসবে না’।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্র যেসব বাণিজ্য চুক্তি করেছে, সেগুলোর উল্লেখ করে ট্রাম্প বলেন, তাঁর প্রশাসন চীন, জাপান ও মালয়েশিয়ার সঙ্গে চুক্তি করেছে। এরপর তিনি আবারও দাবি করেন, তাঁর দ্বিতীয় মেয়াদের আট মাসে তিনি ‘আটটি যুদ্ধ’শেষ করেছেন।

ভারত ও পাকিস্তানের ‘সংঘাতের অবসান’ প্রসঙ্গে বলতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, তিনি যখন দিল্লি ও ইসলামাবাদের সঙ্গে বাণিজ্য চুক্তি সই করার প্রায় মাঝামাঝি সময়ে ছিলেন তখনই তিনি শুনতে পান, এই দুটি প্রতিবেশী দেশ ‘যুদ্ধের দিকে এগোচ্ছে’। তখনই তিনি সিদ্ধান্ত নেন, তারা যুদ্ধে জড়িয়ে পড়লে তাঁর প্রশাসন কোনো দেশের সঙ্গেই কোনো চুক্তি করবে না।

বিজনেস ফোরামের অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘আমি দুই দেশের সঙ্গেই বাণিজ্য চুক্তি করার মাঝামাঝি জায়গায় ছিলাম। তখনই আমি একটি নির্দিষ্ট খবরের কাগজের প্রথম পাতায় পড়লাম, তারা যুদ্ধ করতে যাচ্ছে। সাত বা আটটি যুদ্ধবিমান গুলি করে নামানো হয়েছিল। মূলত আটটি যুদ্ধবিমান গুলি করে নামানো হয়েছিল।’

ট্রাম্পের এই সংখ্যা তাঁর আগের দাবির সংখ্যার থেকে ভিন্ন। প্রথমে তিনি বলেছিলেন তিনটি বিমান গুলি করে নামানো হয়েছিল। এরপর জুলাই মাসে তিনি সংখ্যাটি বাড়িয়ে পাঁচ করেন। পরে আগস্টে সংখ্যাটি আরও বাড়িয়ে সাত করা হয়। আর এখন, ট্রাম্পের কাছে ভারত-পাকিস্তান সংঘাতের সময় গুলি করে নামানো বিমানের সংখ্যা গিয়ে দাঁড়াল ‘৮-এ’।

মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, ভারত ও পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তি বন্ধের হুমকি দেওয়ার পরই ‘আমি একটি ফোন কল পেলাম, তারা শান্তি চায়। তারা থেমে গেল। আমি বললাম ধন্যবাদ, চলুন ব্যবসা করি। এটা দারুণ না?’

ট্রাম্প এর আগেও বারবার দাবি করেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে ‘পুরোপুরি ও দ্রুত’ যুদ্ধবিরতি কার্যকর করার কৃতিত্ব তাঁর প্রশাসনের।

তবে ভারত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এই দাবি প্রত্যাখ্যান করেছে। ভারত জানিয়েছে, দুই দেশের মধ্যে সরাসরি কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে ইসলামাবাদের সঙ্গে উত্তেজনা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কোনো ধরনের মধ্যস্থতার জন্য তৃতীয় পক্ষের কোনো হস্তক্ষেপ ছিল না।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ট র ম প বল

এছাড়াও পড়ুন:

৫ ক‌্যাচ নিয়ে বিশ্ব রেকর্ড ছুঁলেন তানজিদ

আয়ারল‌্যান্ডকে সিরিজ নির্ধারণী ম‌্যাচে মাত্র ১১৭ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে আইরিশ ব‌্যাটসম‌্যানরা ছিলেন দিশেহারা। মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন পেয়েছেন ৩টি করে উইকেট।

বোলারদের বোলিংয়ের সঙ্গে ফিল্ডিংও ছিল দারুণ। গ্রাউন্ডস ফিল্ডিংয়ে উন্নতি হয়েছে বোঝা গেল তানজিদ হাসান তামিমের বিশ্ব রেকর্ড ছোঁয়াতে। ফিল্ডিংয়ে ৫ ক‌্যাচ নিয়েছেন তিনি। টি-টোয়েন্টিতে ফিল্ডারদের ৫ ক‌্যাচ নেওয়ার যৌথভাবে বিশ্ব রেকর্ড এটি। এর আগে মালদ্বীপের ওয়েডাগে জানাকা মালিন্দা কাতারের বিপক্ষে দোহায় ও সুইডেনের সেদিক সাহাক ম‌্যাচে ৫টি করে ক‌্যাচ নিয়েছেন। তানজিদ তৃতীয় খেলোয়াড় হিসেবে এই ক্লাবে ঢুকলেন।

আরো পড়ুন:

সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশকে মামুলি টার্গেট ছুড়ল আয়ারল্যান্ড

শেষ ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন

তবে তানজিদের শুরুর ফিল্ডিং যুৎসই ছিল না। ইনিংসের শুরুতে আলগা ফিল্ডিংয়ে একটি চার বেরিয়ে যায় তার হাতের নিচ দিয়ে। এরপর সতর্ক হয়ে যান তানজিদ। দারুণ মনোযোগী হয়ে কোনো ভুল না করে ৫ ক‌্যাচ নিয়ে বিশ্ব রেকর্ডের পাতায় তিনি। ইনিংসের শেষ ৫ ক‌্যাচের প্রতিটি নেন তানজিদ। গ‌্যারেথ ডেলানিকে দিয়ে শুরু। রিশাদের বলে ডেনালির ক‌্যাচ দেন ব‌্যাকওয়ার্ড পয়েন্টে।

এরপর মোস্তাফিজুর রহমানের বলে মার্ক অ‌্যাডায়ার ক‌্যাচ দেন লং অনে। অনেকটা পথ দৌড়ে সামনে এসে ক‌্যাচ নেন তানজিদ। ওই ওভারেই ম‌্যাথু হ‌্যামপ্রিস ক‌্যাচ দেন একই ঠিকানায়। শেষ দুই ওভারে জর্জ ডকরেল ও বেন হোয়াইটকে লুফে নিয়ে তানজিদ ‘৫ ক‌্যাচের’ কোটা পূরণ করেন।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ

  • মোসাদ ও ইরানের মধ্যে অন্তরালে যে যুদ্ধ চলছে
  • পাবনায় আবার স্পিডবোটে এসে নদীসংলগ্ন স্বর্ণের দোকান, ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি
  • রুটের ব্যাটে লড়ল ইংল্যান্ড
  • অভিনেতা তিনু করিম লাইফ সাপোর্টে
  • সিয়ামের সঙ্গী ইধিকা পাল!
  • অবশেষে সৎকার হলো হিমাগারে থাকা ভারতীয় নাগরিকের মরদেহ
  • চবি ক্যাম্পাসে ভুয়া শিক্ষার্থী আটক
  • শিক্ষার্থী পরিচয়ে প্রতারণা, বাসাভাড়া নিয়ে দেড় বছর ক্যাম্পাসেই থেকেছেন
  • চুয়াডাঙ্গায় তরুণের লাশ উদ্ধার, ঘোষণা দিয়ে প্রতিপক্ষ হত্যা করেছে– অভিযোগ পরিবারের
  • ৫ ক‌্যাচ নিয়ে বিশ্ব রেকর্ড ছুঁলেন তানজিদ