নতুন একটি পুরস্কার চালু করতে যাচ্ছে ফিফা। ‘ফিফা পিস প্রাইজ’ বা ফিফা শান্তি পুরস্কার এর নাম। আগামী ৫ ডিসেম্বর ২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে প্রথমবার এই পুরস্কার প্রদান করবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আগামী বছর ১১ জুন থেকে শুরু হবে বিশ্বকাপ।

ফিফা গত বুধবার জানায়, এই পুরস্কারটি ‘ফিফা পিস প্রাইজ’ নামে পরিচিত হবে এবং ‘শান্তিতে অসাধারণ অবদানের স্বীকৃতি জানাবে।’ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ইনফান্তিনোর কাছে জানতে চাওয়া হয়েছিল, এই পুরস্কার সবার আগে ট্রাম্পের হাতে উঠবে কি না? কিন্তু ইনফান্তিনো এ বিষয়ে কোনো ইঙ্গিত দেননি। ইনফান্তিনোর ভাষায়, ‘৫ ডিসেম্বর আপনারা দেখতে পাবেন।’

মায়ামিতে আমেরিকা বিজনেস ফোরামে এই মন্তব্য করেন ইনফান্তিনো। ট্রাম্প একই অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার পর তাঁকে এই প্রশ্ন করা হয়েছিল।

মায়ামিতে আমেরিকা বিজনেস ফোরামে বক্তৃতা দেন ডোনাল্ড ট্রাম্প.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইনফ ন ত ন প রস ক র

এছাড়াও পড়ুন:

এমএলএস কাপ জিতে কত টাকা পেলেন মেসিরা

ইতিহাস গড়ে প্রথমবারের মতো এমএলএস কাপ জিতেছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। রোববারের ফাইনালে প্রতিপক্ষ ভ্যাঙ্কুভার হোটয়াইটসক্যাপসকে মায়ামি উড়িয়ে দেয় ৩-১ গেলে। চেজ স্টেডিয়ামে হওয়া এই ফাইনাল শেষে শুরু হওয়া উদ্‌যাপনে এখনো মেতে আছেন মায়ামির খেলোয়াড় ও সমর্থকেরা। প্রথমবারের মতো এমএলএসের সবচেয়ে বড় শিরোপা জয়ের পর উদ্‌যাপনটা অবশ্য এমন বাঁধভাঙাই হওয়ার কথা।

এমএলএস কাপ জিতে অবশ্য শুধু ট্রফিই নয়, বড় অঙ্কের অর্থ পুরস্কারও পেয়েছে ইন্টার মায়ামি। সর্বশেষ অফিশিয়াল প্লে-অফ পুরস্কারের কাঠামোয় ২০২৫ সালের এমএলএস কাপ জেতা দল ৩ লাখ মার্কিন ডলার (প্রায় ৩ কোটি ৬৭ লাখ টাকা) অর্থ পুরস্কার পাবে, আর রানার্সআপ দল পাবে ১ লাখ ৫০ হাজার ডলারের অর্থ পুরস্কার।

ফাইনালিস্টদের বাইরে, এমএলএস এমন দলগুলোকেও পুরস্কৃত করে, যারা প্লে-অফের আগের রাউন্ডে আসতে পারে। যেমন কনফারেন্স ফাইনালে হেরে যাওয়া দলগুলো পেয়েছে ১ লাখ ডলার করে। আর কনফারেন্স সেমিফাইনাল থেকে বাদ পড়া দলগুলোর ঝুলিতে গেছে ৪৭ হাজার ৫০০ ডলার করে।

আরও পড়ুনক্যারিয়ারের ৪৭তম শিরোপা জিতে মেসি, ‘এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিলাম’০৭ ডিসেম্বর ২০২৫

উত্তীর্ণ হওয়া সব ফ্র্যাঞ্চাইজির মধ্যে প্লে-অফ পুরস্কার হিসেবে প্রায় ১০ লাখ ডলার বিতরণ করে এমএলএস। এই অর্থ বিতরণ প্রক্রিয়া পোস্ট সিজন রাউন্ডের (প্লে-অফের ধাপগুলো) আর্থিক গুরুত্বকে আরও মজবুত করে, যেখানে প্রতিটি জয় একটি দলকে।

স্ত্রী ও পুত্রদের সঙ্গে নিয়ে মেসির আরেকটি শিরোপা উদযাপন

সম্পর্কিত নিবন্ধ

  • ১৪ বছরের টেস্ট ক্যারিয়ারের প্রথমবার সেরা তিনে স্টার্ক
  • এমএলএস কাপ জিতে কত টাকা পেলেন মেসিরা
  • রোকেয়া পদক পেয়ে ঋতুপর্ণা বললেন ‘এ পুরস্কার নারীদের আরও প্রেরণা জোগাবে’
  • বিগ টিকিটে ৮৩ লাখ টাকা জিতলেন প্রবাসী বাংলাদেশি