শ্রীলঙ্কাকে ধবলধোলাই করল পাকিস্তান
Published: 16th, November 2025 GMT
ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলার পর পাকিস্তান ছাড়তে চেয়েছিলেন শ্রীলঙ্কার বেশ কিছু ক্রিকেটার। তখন ওয়ানডে সিরিজে কেবল একটি ম্যাচ হয়েছে এবং পাকিস্তান জিতেছে। এরপর পাকিস্তান প্রশাসনের উচ্চ পর্যায় থেকে অনেক বুঝিয়ে-সুজিয়ে ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচ খেলতে রাজি করানো হয় শ্রীলঙ্কার খেলোয়াড়দের। অতিথি দলটির এমন মহানুভবতাকে পাকিস্তান বরণ করে নিল কীভাবে? ধবলধোলাই করে!
রাওয়ালপিন্ডিতে আজ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়েছে পাকিস্তান। টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৪৫.
পাকিস্তানে ১৮ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া ত্রিদেশীয় টুর্নামেন্টে এখন খেলার অপেক্ষায় শ্রীলঙ্কা। পাকিস্তান ও শ্রীলঙ্কার পাশাপাশি এই টুর্নামেন্টের অপর দল জিম্বাবুয়ে।
ব্যাটিং ব্যর্থতায় বড় সংগ্রহ পায়নি শ্রীলঙ্কাউৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
১০০ পৃষ্ঠার কম মুক্তিযুদ্ধের পাঁচ অনবদ্য উপন্যাস
দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় জীবনের সবচেয়ে গভীর তাৎপর্যবাহী ঘটনা। এই বিশাল প্রেক্ষাপটকে সামগ্রিকভাবে উপলব্ধির জন্য বৃহৎ পরিসরের উপন্যাসের পাশাপাশি অপেক্ষাকৃত ছোট আকারের উপন্যাসগুলোর পাঠও অপরিহার্য।
এই ক্ষুদ্র কলেবরের আখ্যানগুলো পাঠককে কোনো বিস্তৃত যুদ্ধগাথার ভার না চাপিয়ে, একটি বিশেষ মুহূর্তের কিংবা নির্দিষ্ট চরিত্রের মনস্তাত্ত্বিক সংকটের গভীরে প্রবেশ করতে সাহায্য করে। ফলস্বরূপ, এক দিনে বা এক বসায় এই উপন্যাসসমূহ পাঠ করে মুক্তিযুদ্ধের ভয়াবহতা, মানবিক বিপর্যয়, সাধারণ মানুষের টিকে থাকার সংগ্রাম এবং আত্মত্যাগ; এই সবকিছুর মর্ম সহজে উপলব্ধি করা সম্ভব হয়।
নিচে মুক্তিযুদ্ধের ওপর ভিন্ন ভিন্ন দিক থেকে আলো ফেলা পাঁচটি গুরুত্বপূর্ণ উপন্যাসের প্রসঙ্গ উত্থাপন করা হলো, যা চাইলে আপনার পাঠতালিকায় রাখা যেতে পারে।
১. জাহান্নম হইতে বিদায় (১৯৭১) শওকত ওসমান (১৯১৭–১৯৯৮)