ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পুশইনের শিকার হয়ে চাঁপাইনবাবগঞ্জে গ্রেপ্তার হওয়া ছয় ভারতীয় নাগরিক আদালত থেকে জামিন পেয়েছেন। তবে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তারা নিজ দেশে ফিরতে পারছেন না। 

বুধবার আদালতে হাজিরা শেষে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট একরামুল হক পিন্টু এ তথ্য জানিয়েছেন।

২০ আগস্ট চাঁপাইনবাবগঞ্জ শহরের আলীনগর থেকে ওই ছয় ভারতীয়কে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কুড়িগ্রামের একটি সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন করে বিএসএফ। এ ঘটনায় ছয় জনের বিরুদ্ধে সীমান্তে অনুপ্রবেশ আইনে মামলা করা হয়। গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। ১ ডিসেম্বর শুনানি শেষে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো.

আশরাফুল ইসলাম চারজনের জামিন আবেদন মঞ্জুর করেন। জামিন পাওয়ার পর ওই রাতেই তারা চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগার থেকে বের হয়ে আত্মীয়ের বাড়িতে উঠেছিলেন। তবে দেড় ঘণ্টা পরই পুলিশ আবারোতাদের হেফাজতে নেয়। ২ ডিসেম্বর আদালতের নির্দেশে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নয়াগোলা এলাকার বাসিন্দা ফারুক হোসেন আসামিদের জিম্মায় নেন।

গ্রেপ্তারকৃত ভারতীয়রা পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার পাকুরের বাসিন্দা। তারা হলেন, দানিশ শেখ (২৮), তার স্ত্রী সোনালি বিবি (২৬), সুইটি বিবি (৩৩), মো. কুরবান দেওয়ান (১৬)। এছাড়া সোনালী বিবির সন্তান সাব্বির শেখ (৮) এবং সুইটি বিবির আরেক সন্তান মো. ইমাম দেওয়ান (৬) কারাগারে মায়ের কাছে থাকলেও মামলায় তাদের আসামি করা হয়নি।

এদিকে, চাঁপাইনবাবগঞ্জ জেল থেকে জামিনে মুক্তি পাওয়া ভারতীয় নারী সোনালি খাতুনকে দেশে ফিরিয়ে নিতে রাজি হয়েছে ভারত সরকার। তার ৮ বছর বয়সি ছেলেকেও ভারতে ফিরিয়ে নেয়া হবে বলে বুধবার দেশটির সুপ্রিম কোর্টকে জানিয়েছেন ভারতের সলিসিটার জেনারেল তুষার মেহতা। ভারতের আইন আদালত সংক্রান্ত ওয়েবসাইট ‘লাইভ ল’ এ খবর জানিয়েছে।

ঢাকা/সিয়াম/শাহেদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর প ইনব বগঞ জ

এছাড়াও পড়ুন:

ভারত গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার একটি সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে গিয়ে নিখোঁজ হয়েছেন দুই বাংলাদেশি যুবক। গত রবিবার (৩০ নভেম্বর) মধ্যরাতে তারা ভারতে প্রবেশ করে নিখোঁজ হন। 

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান বলেন, “লোকমুখে শুনেছি, দুই বাংলাদেশি ভারতে গরু আনতে গিয়ে নিখোঁজ রয়েছেন। এ নিয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হলে, তারা এ বিষয়ে অবগত নয় বলে জানিয়েছে।”

আরো পড়ুন:

ভারতে দুটি ট্রলারসহ ২৮ বাংলাদেশি জেলে আটক

বক্স অফিসে ধানুশ-কৃতির প্রেম কতটা জমেছে?

নিখোঁজরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের চরপাকা-শ্যামপুর এলাকার আমিরুল ইসলামের ছেলে আব্দুল মমিন (২৯) ও একই ইউনিয়নের ক্যাম্পপাড়া এলাকার মৃত মজিবুরের ছেলে ইব্রাহীম আলী (৩৮)।

এলাকাবাসী জানান, গত রবিবার মধ্যরাতে শিবগঞ্জের রঘুনাথপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১০/৭ এসআর থেকে আনুমানিক ৪ কিলোমিটার ভারতের অভ্যন্তরে নিমতিতা এলাকায় কয়েকজন বাংলাদেশি গরু আনতে যান। এ সময় ভারতের ৭১ ব্যাটালিয়ন বিএসএফ নিমতিতা ক্যাম্পের টহলদল তাদের ধাওয়া করে। তারা দৌঁড়ে পদ্মা নদীতে ঝাঁপ দেন। বিএসএফ সদস্যরা স্পিডবোট দিয়ে তাদের ধাওয়া করে।   

এ ঘটনায় গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি নিখোঁজ দুই যুককের পরিবারের সদস্যরা। তবে, তারা দাবি করেছেন, রবিবার মধ্যরাত থেকে মমিন ও ইব্রাহীমের খোঁজ পাওয়া যায়নি।

শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়ন পরিষদের সদস্য মো. রফিকুল ইসলাম বলেন, “রবিবার রাতে কয়েকজন ভারতে গরু আনতে যান। বিএসএফ তাদের ধাওয়া করলে অন্যরা পালাতে পারলেও দুইজনকে আটক করা হয়। তাদের মারধর করে হাত-পা বেঁধে পদ্মা নদীতে ফেলে দেওয়া হয়েছে বলে জানতে পেরেছি। যারা পালিয়ে এসেছে, তাদের কাছ থেকে একথা শোনা যাচ্ছে।”

চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান বলেন, “লোকমুখে শুনেছি, দুই বাংলাদেশি ভারতে গরু আনতে গিয়ে নিখোঁজ রয়েছেন। এ নিয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হলে, তারা এ বিষয়ে অবগত নয় বলে জানিয়েছে। আমরা ঘটনাটি হেডকোয়াটারে জানিয়েছি। এ নিয়ে কোন তথ্য পেলে পরবর্তীতে জানানো হবে।”

ঢাকা/মেহেদী/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
  • পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
  • পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
  • সীমান্ত হত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়: ডাকসু
  • অন্তঃসত্ত্বা সোনালি বিবিসহ ভারতীয় ৪ নাগরিকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আবার পেছাল
  • গাংনী সীমান্ত দিয়ে ৩০ জনকে ঠেলে পাঠল বিএসএফ
  • ভারত গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি
  • জামিনে মুক্তির দেড় ঘণ্টা পর আবারও পুলিশ হেফাজতে ভারতের ৬ নাগরিক