আমির খানের সিনেমা দিয়ে ফিরছেন ইমরান খান
Published: 3rd, December 2025 GMT
দীর্ঘ ১০ বছরের বিরতি ভেঙে পর্দায় ফিরছেন বলিউড অভিনেতা ইমরান খান। আমির খান প্রোডাকশনসের নতুন ছবি ‘হ্যাপি প্যাটেল: খতরনাক জাসুস’–এর অ্যানাউন্সমেন্ট ভিডিওতে তাঁর বিশেষ উপস্থিতির ঝলক দেখা গেছে, যা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে হয়েছে ভাইরাল। এ ছবির মাধ্যমে নির্মাতা হিসেবে অভিষেক হচ্ছে অভিনেতা বীর দাসের। ছবিতে আরও দেখা যাবে অভিনেত্রী মোনা সিংকে। ছবিটি মুক্তি পাবে নতুন বছরের ১৬ জানুয়ারি।
‘হ্যাপি প্যাটেল’ এর দৃশ্যে ইমরান খান.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বিভেদ মানুষ, সমাজ ও দেশকে দুর্বল করে দেয়: ধর্ম উপদেষ্টা
ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, “মতবিরোধ থাকা স্বাভাবিক, তবে ইসলামের ক্ষেত্রে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ বিভেদ মানুষ, সমাজ ও দেশকে দুর্বল করে দেয়। এ দেশ আমাদের সবার। ঐক্য বজায় থাকলে ইসলাম আরো শক্তিশালীভাবে এগিয়ে যাবে এবং রাষ্ট্রের প্রতিটি স্তরে ইতিবাচক প্রভাব ফেলতে সক্ষম হবে। বিচ্ছিন্নতা অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করবে।”
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত ‘আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন–২০২৫’ এর প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আরো পড়ুন:
বন ও বন্যপ্রাণী সুরক্ষায় দুটি যুগান্তকারী অধ্যাদেশ পাস
নির্বাচনে পুলিশকে ‘ঐতিহাসিক দায়িত্ব’ পালনের আহ্বান প্রধান উপদেষ্টার
ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, “বিভিন্ন সূচকে বাংলাদেশ ইতোমধ্যে পাকিস্তানের চেয়ে এগিয়ে আছে। যদি দেশে দুর্নীতি ও অর্থপাচার বন্ধ করা যায়, তাহলে বাংলাদেশ অনেক উন্নত দেশের তুলনায় এগিয়ে যেতে পারবে। দেশের সম্পদ লুট করে বিদেশে পাচারকারীরা কখনোই দেশপ্রেমিক হতে পারে না। আমাদের লক্ষ্য হওয়া উচিত প্রকৃত দেশপ্রেমিক নাগরিক তৈরি করা।”
তিনি বলেন, “আমরা গীবত (পরের সমালোচনা) করব না। মানুষ বলে, ফেসবুক বলে; কিন্তু আমরা নিজেরা তা বলব না। নিজকে প্রশ্ন করুন, পরে আরেক জনকে বলুন। ঘৃণা থেকে সন্ত্রাস ছড়ায়।”
অনুষ্ঠানে বাংলাদেশের শাইখ আহমাদ বিন ইউসুফ আযহারী, মিশরের শাইখ আহমাদ আল জাওহারী, পাকিস্তানের ক্বারী আনওয়ারুল হাসান শাহ বুখারী, ইরানের ক্বারী মাহদী গোলাম নেযাদ, ফিলিপাইনের ক্বারী মুহাম্মাদ নাযীর আসগার কোরআন তিলওয়াত করেন।
কুমিল্লা ঈদগাহ ময়দানে এই প্রথম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন আল-কুরআন একাডেমি, কুমিল্লার উদ্যোগে আয়োজন করা হয়। অনুষ্ঠানের শেষ দিকে ক্বিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ করা হয়।
ঢাকা/রুবেল/মাসুদ