সিআরপির উন্নয়ন প্রকল্পে অ্যালায়েন্স ফাইন্যান্সের সহায়তা
Published: 3rd, December 2025 GMT
অ্যালায়েন্স ফাইন্যান্স পিএলসি করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য দক্ষতা উন্নয়ন প্রকল্পে সহায়তা প্রদান করেছে। প্রতিষ্ঠানটি সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (সিআরপি)-এর চলমান উদ্যোগে পাশে দাঁড়িয়েছে।
সম্প্রতি সাভারে সিআরপির প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অ্যালায়েন্স ফাইন্যান্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কান্তি কুমার সাহা সিআরপির প্রতিষ্ঠাতা ভ্যালেরি অ্যান টেইলরের হাতে আনুষ্ঠানিকভাবে চেক হস্তান্তর করেন।
প্রতিষ্ঠার পর থেকেই সিআরপি প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূল স্রোতে সম্পৃক্ত করতে নিরলসভাবে কাজ করছে। বাংলাদেশে বহু প্রতিবন্ধী ব্যক্তি আর্থিকভাবে পিছিয়ে থাকায় উপার্জনমুখী কোনো কর্মসূচিতে যুক্ত হতে পারেন না। এর ফলে তারা অর্থনৈতিক সংকটে পড়েন এবং সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার ঝুঁকিতে থাকেন।
এই প্রেক্ষাপটে সিআরপি ব্যাপক পুনর্বাসন সেবা প্রদান করে থাকে। এর মধ্যে রয়েছে দাতাদের অর্থায়নে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, প্রশিক্ষণ শেষে প্রয়োজনীয় উপকরণ সহায়তা এবং স্বনির্ভরতায় সহায়ক বিভিন্ন উদ্যোগ। এসব সমন্বিত কার্যক্রম প্রতিবন্ধী ব্যক্তিদের আত্মবিশ্বাস বৃদ্ধি ও অর্থনৈতিকভাবে স্বনির্ভর হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিআরপির ডোনার লিয়াজোঁ অফিসার তাসনিম জারিন, ফাইন্যান্স বিভাগের প্রধান মো.
উৎস: Prothomalo
কীওয়ার্ড: অ য ল য় ন স ফ ইন য ন স স আরপ র
এছাড়াও পড়ুন:
খালেদা জিয়ার জন্য আজ বাদ জুমা মসজিদে মসজিদে দোয়া
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় তাঁর দল বিএনপির উদ্যোগে আজ শুক্রবার সারা দেশের মসজিদে মসজিদে জুমার নামাজের পর দোয়া অনুষ্ঠিত হবে।
গতকাল বৃহস্পতিবার বিএনপির পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়। এ বিষয়ে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে বলা হয়, ঢাকাসহ দেশব্যাপী বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতা-কর্মীসহ সাধারণ মুসল্লিদের এই দোয়ায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো।
খালেদা জিয়ার আশুসুস্থতা কামনায় মন্দির, গির্জা, প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে নিজ নিজ ধর্মীয় সম্প্রদায়ের মানুষদের সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করার জন্যও অনুরোধ জানিয়েছে বিএনপি।
আরও পড়ুনলন্ডন থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন জুবাইদা রহমান৮ ঘণ্টা আগেএদিকে বিএনপির চেয়ারপারসনের আশু রোগমুক্তি কামনা করে আজ বাদ জুমা দেশের সব মসজিদে দোয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। গতকাল প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে মন্দির, গির্জা, প্যাগোডাসহ অন্যান্য ধর্মের উপাসনালয়ে সংশ্লিষ্ট ধর্মের রীতি-আচার অনুযায়ী প্রার্থনারও আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার।
১৩ দিন ধরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর সংকটাপন্ন শারীরিক অবস্থা নিয়ে দেশের মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে।
এভারকেয়ার হাসপাতালে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীন খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম চলছে।
উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে বলে গতকাল দলের পক্ষ থেকে জানানো হয়েছে। সবকিছু ঠিক থাকলে আজ সেই যাত্রা হতে পারে।
আরও পড়ুনখালেদা জিয়ার সঙ্গে যাবেন ১৪ জন, থাকবেন পুত্রবধূ শামিলা, ছয় চিকিৎসক১৭ ঘণ্টা আগেতবে অসুস্থ খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে ‘কারিগরি সমস্যা’ দেখা দেওয়ায় যাত্রা বিলম্বিত হতে পারে বলে জানা গেছে।
চিকিৎসার জন্য শাশুড়িকে লন্ডনে নিতে বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ঢাকায় আসছেন। গতকাল দিবাগত রাত ১২টা ২০ মিনিটে বাসসের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের স্থানীয় সময় সন্ধ্যা ৬টার পরে জুবাইদা রহমানের ফ্লাইট লন্ডন ছেড়েছে।
আরও পড়ুনখালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার১৯ ঘণ্টা আগেআরও পড়ুনখালেদা জিয়াকে লন্ডনে নিতে বিলম্ব হতে পারে ৬ ঘণ্টা আগে