বাংলা: সমাথ৴ক শব্দ
বাংলা বিষয়ের ৬ নম্বর প্রশ্ন থাকবে সমার্থক শব্দ লেখ-এর ওপর। উত্তর করতে হবে ৫টির।
মূল শব্দ সমার্থক শব্দ
জননী— মা, গর্ভধারিণী।
স্বজন— আপনজন, আত্মীয়।
সমুদ্র— সাগর, সিন্ধু।
দেশ— জন্মভূমি, মাতৃভূমি।
আকাশ— গগন, আসমান।
জগৎ— পৃথিবী, বিশ্ব।
মরণ— মৃত্যু, ইন্তেকাল।
সিন্ধু— সাগর, জলরাশি।
সংকল্প— প্রতিজ্ঞা, শপথ।
বরণ— গ্রহণ, অভ্যর্থনা।
পাখি— বিহঙ্গ, পক্ষী।
বৃক্ষ— গাছ, উদ্ভিদ।
পৃথিবী— ধরণি, বসুন্ধরা।
রাজা— নৃপতি, শাসক।
স্বাগত— অভ্যর্থনা, বরণ।
মেদিনী— ভূপৃষ্ঠ, পৃথিবী।
অহংকার—গর্ব, গৌরব।
পণ— প্রতিজ্ঞা, ইচ্ছা।
মরণ— মৃত্যু, অগস্ত্যযাত্রা।
কলরব— আওয়াজ, চিৎকার।
সমাহিত— শায়িত, কবরস্থ।
পাহাড়— পর্বত, ভূধর।
গাছ— বৃক্ষ, তরু।
ধ্বংস— শেষ, প্রলয়।
সাহসী— নির্ভীক, ভয়হীন।
মুক্ত— স্বাধীন, খোলা।
ছবি— চিত্র, আলেখ্য।
আরও পড়ুনগণিত: টিক দাও, ৩০ নম্বর পাও০২ ডিসেম্বর ২০২৫বাগান— কানন, উদ্যান।
জল— পানি, বারি, নীর।
শান্ত— নীরব, ধীর, স্থির।
স্নেহ— মায়া, মমতা।
নিদর্শন— প্রমাণ, চিহ্ন।
মাটি— ভূপৃষ্ঠ, মৃত্তিকা।
বসতি— আবাস, ঘর।
হাত— হস্ত, বাহু।
শির— মাথা, মস্তক।
বাবা— জনক, পিতা।
জগৎ— পৃথিবী, দুনিয়া।
কপাল— ললাট, ভাগ্য।
সংগ্রাম— লড়াই, যুদ্ধ।
বিদ্যুৎ— বিজলি, তড়িৎ।
মৃত্যু— মরণ, দেহত্যাগ।
খন্দকার আতিক, শিক্ষক, উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
থাইল্যান্ড: পরাধীনতাকে জয় করা এক জাতির গল্প
বিশ্বের মানচিত্রে বিজয়ের সংজ্ঞা সব সময় যুদ্ধক্ষেত্র বা বারুদের গন্ধে সীমাবদ্ধ থাকে না। কখনো কখনো বিজয় মানে হলো হাজারো ঝড়ের মধ্যেও মাথা নত না করা। আজ ৫ ডিসেম্বর, আমাদের প্রতিবেশী দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডের ‘জাতীয় দিবস’। একই সঙ্গে দিনটি উদ্যাপিত হয় দেশটির ‘ফাদার্স ডে’ বা বাবা দিবস হিসেবেও। কারণ, ১৯২৭ সালের এই দিনেই জন্ম নিয়েছিলেন থাইল্যান্ডের আধুনিক ইতিহাসের রূপকার প্রয়াত রাজা ভূমিবল অতুল্যতেজ (নবম রামা)।
ডিসেম্বর মাসের বিজয়ের গল্পে থাইল্যান্ডের নাম উঠে আসে এক অনন্য কারণে। দক্ষিণ-পূর্ব এশিয়ার একমাত্র দেশ হিসেবে থাইল্যান্ড (সাবেক নাম ‘শ্যামদেশ’) কখনোই ইউরোপীয় কোনো শক্তির উপনিবেশ ছিল না। যখন প্রতিবেশী মিয়ানমার, লাওস, কম্বোডিয়া বা ভিয়েতনাম ব্রিটিশ কিংবা ফরাসি শাসনের শৃঙ্খলে বন্দী ছিল, তখন থাইল্যান্ড তার কূটনৈতিক প্রজ্ঞা ও জাতীয় ঐক্যের জোরে স্বাধীন অস্তিত্ব টিকিয়ে রেখেছিল। তাদের এই স্বাধীনতা রক্ষা করাটাই ছিল সবচেয়ে বড় বিজয়। আর আধুনিক যুগে সেই স্বাধীনতা ও সার্বভৌমত্বকে আগলে রাখার প্রতীক ছিলেন রাজা ভূমিবল।
থাইল্যান্ডের আধুনিক ইতিহাসের রূপকার রাজা ভূমিবল অতুল্যতেজ