ময়মনসিংহে সহকর্মী সাইফুল ইসলামকে হত্যায় বরখাস্ত (স্থায়ী) পুলিশ সদস্য আলাউদ্দিন ও তার স্ত্রী নাসরিন নেলীর ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ নম্বর আদালতের বিচারক মো. হারুন অর রশিদ এই রায় ঘোষণা করেন।

আরো পড়ুন:

জামালপুরে গৃহবধূকে অপহরণ করে ধর্ষণ, ৪ জনের যাবজ্জীবন

জাবির সহকারী অধ্যাপক ড.

নাহরিনের বিরুদ্ধে জামায়াত নেতার মামলা

আদালত সূত্র জানায়, আলাউদ্দিন ঝালকাঠি জেলার নলসিটি উপজেলার ভাবানীপুর এলাকার বাসিন্দা। তিনি ময়মনসিংহে চাকরিরত অবস্থায় ফুলপুর উপজেলার বাসিন্দা নাসরিনকে বিয়ে করেন। একপর্যায়ে নাসরিন পরকীয়ায় জড়ান আলাউদ্দিনের সহকর্মী সাইফুল ইসলামের সঙ্গে। এ নিয়ে আলাউদ্দিনের সঙ্গে সাইফুল ইসলামের বিরোধ তৈরি হয়। পরকীয়ার জেরে ২০১৪ সালে সাইফুল ইসলামকে হত্যা করা হয়। এ ঘটনায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় মামলা করা হয়।

ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিটর (পিপি) অ্যাডভোকেট আনোয়ারুল আজিজ টুটুল এসব তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকা/মিলন/রাজীব

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

শিরোপা উদযাপনে বগুড়ায় থেকে গিয়েছিলেন আকবররা

মধ‌ুর সম‌স‌্যা যাকে বলে সেটাই হয়েছে আকবর আলীদের সঙ্গে। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে নিজেদের শেষ চারদিনের ম‌্যাচ তিনদিনেই তারা জিতে নিয়েছে। খুলনা বিভাগকে ৭ উইকেটে উড়িয়ে জাতীয় ক্রিকেট লিগে শিরোপা জয়ের কাজটা করে রেখেছে। 

শিরোপা নিশ্চিত হতে তাদের অপেক্ষা করতে হবে আরো একদিন। সচরাচর যেটা হয়, ম‌্যাচের পর ক্রিকেটাররা যার যার মতো করে বাসায় ফিরে যান। জাতীয় ক্রিকেট লিগের লম্বা টুর্নামেন্ট খেলে ক্রিকেটাররা ছিলেন ক্লান্ত। কিন্তু রংপুরের শিরোপা জয়ের সুযোগ থাকায় আকবরদের বাড়তি একদিন অপেক্ষা করতে হয় বগুড়ায়। 

আরো পড়ুন:

টি-টোয়েন্টির পর প্রথম শ্রেণির ক্রিকেটেও চ‌্যাম্পিয়ন রংপুর

জাতীয় ক্রিকেট লিগ: শেষ রাউন্ডে শিরোপার ফয়সালা

সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত হোটেলে কাটিয়েছেন তারা। শেষ বিকেলে ফিরেছেন মাঠে? গায়ে সাদা জার্সি, মাথায় ক‌্যাপ, পায়ে কেডস পরে আবার মাঠে নেমেছিলেন। কেন? শিরোপা উদযাপনে।

রাইজিংবিডিকে সেই গল্প শোনালেন আকবর, ‘‘আমরা কালকে জয়ের পর বগুড়ায় থেকে গিয়েছিলাম। আমাদের টুর্নামেন্ট জেতার সুযোগ আছে বলে আমরা অপেক্ষায় ছিলাম। পুরো দলই আজ শিরোপার জন‌্য অপেক্ষা করছিল। এটা দারুণ। এরকমটা আগে হয়নি। আগে তো খেলা শেষেই চলে যেতাম।’’ - আকবর বলছিলেন আর হাসছিলেন। 

আকবরদের শিরোপা জয়ের বাঁধা হয়ে ছিল দুই দল। ময়মনসিংহ ও সিলেট বিভাগ। মঙ্গলবার সাত সকালেই সিলেটে ময়মনসিংহ বিভাগ হেরে যায় রাজশাহী বিভাগের কাছে। আকবরদের সামনে তখন কেবল সিলেটের বাঁধা। যদি রাজশাহীতে সিলেট বরিশালকে হারাতে পারে তাহলে তারা শিরোপা জিতবে। আকবররা হবে রানার্সআপ।

সকালের সেশনের পরপরই রংপুর বুঝে গিয়েছিল শিরোপা তাদের হতে চলছে। কেননা বরিশালের ওপেনার ইফতির সেঞ্চুরিতে তখন লিড তিনশ পেরিয়ে। শেষ দুই সেশনে সিলেট এই রান তাড়া করতে পারবে না ধরেই নেওয়া হচ্ছিল। সেভাবেই শুরু হয় আয়োজকদের প্রস্তুতি। রংপুরেরও অপেক্ষা ফুরানোর পালা।

বিকেল ৪টা ৬ মিনিটে সিলেট ও বরিশালের ম‌্যাচ ড্র হয়। সিলেট ২৮ পয়েন্ট নিয়ে রানার্সআপ। ৩১ পয়েন্ট নিয়ে চ‌্যাম্পিয়ন রংপুর। রংপুর শিরোপা উল্লাস করে চ‌্যাম্পিয়ন ট্রফি নিয়ে। রাজশাহীতে মুশফিকুর-জাকিরদের হাতে রানার্সআপ ট্রফি।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ

  • সকালের অ্যালার্ম, না ফোনভীতি? জেন–জিরা কর্মজীবনের চ্যালেঞ্জ জয় করবেন যেভাবে
  • অশ্রুসিক্ত ক্যামেরায় সম্ভ্রমহারার ছবি
  • শিরোপা উদযাপনে বগুড়ায় থেকে গিয়েছিলেন আকবররা
  • খাদ্য নিরাপত্তাহীনতায় রাজশাহীর মানুষ
  • গাজীপুরের মহাসড়কে নরকের সাজা কমানোর কেউ নেই?