বাংলা সাহিত্য ও চলচ্চিত্রের অবিস্মরণীয় ব্যক্তিত্ব হুমায়ুন আহমেদের জন্মদিন উপলক্ষে তার ভক্তদের জন্য বিশেষ আয়োজন করেছে স্টার সিনেপ্লেক্স। এই কিংবদন্তি সাহিত্যিকের ৭৭তম জন্মবার্ষিকী ১৩ নভেম্বর। তাকে স্মরণ করতে ৭-১৩ নভেম্বর পর্যন্ত উদযাপিত হবে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’। 

এই সময়ে স্টার সিনেপ্লেক্সের সীমান্ত সম্ভার, সনি স্কয়ার ও সামরিক জাদুঘর শাখায় প্রদর্শিত হবে হুমায়ুন আহমেদের জনপ্রিয় চারটি চলচ্চিত্র। এগুলো হলো—‘আমার আছে জল’, ‘ঘেটুপুত্র কমলা’, ‘নয় নম্বর বিপদ সংকেত’ এবং ‘দারুচিনি দ্বীপ’। 

আরো পড়ুন:

উদয়পুরে বসবে বিজয়-রাশমিকার বিয়ের আসর?

হাসপাতালে জিতু কমল

দর্শকদের জন্য থাকছে বিশেষ অফার—একটি টিকিট কিনলে আরেকটি ফ্রি। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘দারুচিনি দ্বীপ’ নির্মাণ করেন তৌকীর আহমেদ। হুমায়ুন আহমেদের ‘দারুচিনি দ্বীপ’ উপন্যাস অবলম্বনে এটি নির্মিত হয়েছে। মুক্তির পরই এটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে। একই বছর মুক্তি পাওয়া রম্যধর্মী সিনেমা ‘নয় নম্বর বিপদ সংকেত’–এ অভিনয় করেন আসাদুজ্জামান নূর, তানিয়া আহমেদ, দিতি ও জয়ন্ত চট্টোপাধ্যায়সহ অনেকে। 

২০০৮ সালে মুক্তি পায় ‘আমার আছে জল’, যেখানে অভিনয় করেছেন ফেরদৌস, বিদ্যা সিনহা মিম, জাহিদ হাসান ও মেহের আফরোজ শাওন। আর হুমায়ুন আহমেদের শেষ নির্মিত চলচ্চিত্র ‘ঘেটুপুত্র কমলা’ (২০১২) ৮৫তম অস্কারের সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। 

স্টার সিনেপ্লেক্সের মিডিয়া অ্যান্ড মার্কেটিং বিভাগের এজিএম মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, “আমাদের সাংস্কৃতিক জগতে হুমায়ুন আহমেদ একটি জাদুকরি নাম। সাহিত্য, নাটক ও চলচ্চিত্রে তিনি যে জনপ্রিয়তা অর্জন করেছেন, তা সত্যিই বিস্ময়কর। দর্শকদের পাশাপাশি আমাদেরও তার প্রতি অশেষ ভালোবাসা ও কৃতজ্ঞতা রয়েছে। তাই এই জন্মবার্ষিকী উপলক্ষে আমরা বিশেষভাবে তাকে স্মরণ করতে চাই।” 

বিশেষ এই আয়োজনে সহযোগিতা করেছে ইমপ্রেস টেলিফিল্ম। আশাবাদী মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, “আশা করি দর্শকরা অনুষ্ঠানটি উপভোগ করবেন। যারা আগে বড় পর্দায় এসব সিনেমা দেখতে পারেননি, তাদের জন্য এটি হবে এক অনন্য সুযোগ। হুমায়ুন আহমেদের সিনেমা মানেই এক বিশেষ আনন্দ, আর সেই আনন্দ নতুন করে ভাগাভাগি করতে পারছি বলে আমরা আনন্দিত।”

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র হ ম য় ন আহম দ র চলচ চ ত র দ র জন

এছাড়াও পড়ুন:

ভ্যাট দিবস ১০ ডিসেম্বর: থাকছে না সেরা ভ্যাট দাতা সম্মাননা

আসছে ১০ ডিসেম্বর ভ্যাট দিবস। এছাড়া ১০ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ভ্যাট সপ্তাহ পালন করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে এবারও গত বছরের মতো সেরা ভ্যাট দাতা প্রতিষ্ঠানকে সম্মাননা দিচ্ছে না সরকার।

ভ্যাট প্রদানে উৎসাহিত করতে জাতীয় পর্যায়ে শীর্ষ ৯ ভ্যাট প্রদানকারী এবং জেলা পর্যায়ে আরো ১৩৮ প্রতিষ্ঠানকে সম্মানিত করতো। জাতীয় রাজস্ব বোর্ড এ তথ্য জানিয়েছে।

আরো পড়ুন:

২০ লাখেরও বেশি করদাতার ই-রিটার্ন দাখিল

আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ছে

জাতীয় রাজস্ব বোর্ড সূত্র জানায়, এবারের ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ  উপলক্ষে গত নভেম্বর মাসে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ, ২০২৫ উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটি গঠন করে সংস্থাটি। এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে সভাপতি করে ৯ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বাকি সদস্যরা হলেন কাস্টমস: নিরীক্ষা, আধুনিকায়ন ও আন্তর্জাতিক বাণিজ্য, কাস্টমস: রপ্তানি, বন্ড ও আইটি, কর নীতি, কাস্টমস: নীতি ও আইসিটি, মুসক বাস্তবায়ন ও আইটি শুল্ক ও ভ্যাট প্রশাসন, মুসক নীতি, মূসক নিরীক্ষা ও গোয়েন্দা দপ্তরের সদস্য পদমর্যাদার কর্মকর্তারা।

সম্প্রতি ভ্যাট দিবস অনুষ্ঠান উদযাপন উপকমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভার কার্যবিবরণী সূত্রে জানা যায়, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবার ও সর্বোচ্চ মূসক পরিশোধকারী প্রতিষ্ঠানকে পুরস্কার (সম্মাননা ও ক্রেস্ট) প্রদান না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ, ২০২৫ উদযাপন উপলক্ষে গঠিত কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটির সর্বসম্মত সিদ্ধান্তক্রমে এ সিদ্ধান্ত নিয়েছে বলে কার্যবিবরণীতে উল্লেখ করা হয়েছে।

২০০৫ সাল থেকে সর্বোচ্চ ভ্যাটদাতাদের জন্য পুরস্কার ও সম্মাননা নীতিমালা চালু করে এবং সেই নীতির আওতায় পরবর্তী বছরগুলোতে নিয়মিতভাবে সেরা ভ্যাটদাতাদের সম্মাননা দিয়ে আসছে এনবিআর।

সার্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক দিক বিবেচনায় এবারো ভ্যাট সম্মাননা প্রদান করা যাচ্ছে না বলে জানিয়েছেন ভ্যাট বিভাগের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা।

তবে সরকারের আর্থিক ব্যয় কৃষ্ণতাসাধন নীতি অনুসরণ করে সীমিত আকারে এবারের দিবসটি উদযাপনের বিষয়টি বিবেচনায় রেখে সাজসজ্জার আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকাস্থ গুরুত্বপূর্ণ ও জনসমাগম হয় সেসব স্থানে বিশেষ করে সড়ক, সড়কদ্বীপ ও ফ্লাইওভার, ওভারব্রিজ ইত্যাদি স্থানে ব্যানার, রোল ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড দ্বারা সজ্জিত করে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহব্যাপী ব্যাপক প্রচারণা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঢাকা/নাজমুল/এসবি

সম্পর্কিত নিবন্ধ

  • সব প্রতিবন্ধীকে নিবন্ধনের আওতায় আনা হবে: উপদেষ্টা
  • না’গঞ্জে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসী সভা
  • ভ্যাট দিবস ১০ ডিসেম্বর: থাকছে না সেরা ভ্যাট দাতা সম্মাননা