নতুন নাটক নিয়ে আসছেন শিহাব শাহীন। ‘অ্যারেঞ্জ ম্যারেজ’ নামের রোমান্টিক নাটকটিতে জুটি হয়েছেন তৌসিফ মাহবুব ও নাজনীন নীহা। দুই তরুণ–তরুণীর বিয়ে ঘিরে এগিয়ে যাবে গল্প।
‘এক্স ফ্যাক্টর’, ‘ভালোবাসি তাই’, ‘মনফড়িং-এর গল্প’, ‘নীলপরি নীলাঞ্জনা’সহ অনেক জনপ্রিয় নাটকের পরিচালক শিহাব শাহীন। তবে বেশ কয়েক বছর ধরে নাটক নির্মাণ থেকে একেবারেই দূরে রয়েছেন এই পরিচালক।

তাহলে কী এখন নাটকও নির্মাণ করবেন? গতকাল রোববার দুপুরে প্রথম আলোকে শিহাব শাহীন জানান, গত বছর ‘দাগি’ সিনেমার কাজ করার সময় নাটকের শুটিং করেছিলেন। সেই নাটকই এখন সিএমভির ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে।
বর্তমানে দুটি ওটিটি ও একটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত তিনি।

‘অ্যারেঞ্জ ম্যারেজ’ নাটকে তৌসিফ ও নীহা। ছবি: নির্মাতার সৌজন্যে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

কুবি ভর্তি পরীক্ষায় ১০ দিনে আবেদন ৩৩ হাজারের বেশি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় ১০ দিনে আবেদন জমা পড়ছে ৩৩ হাজার ৩০০ চার জন। আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত আবেদন চলবে।

সোমবার (৮ ডিসেম্বর) রাতে ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. তোফায়েল আহমেদ েএ তথ্য জানান। 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তির আবেদন শুরু হয় গত ২৭ নভেম্বর এবং আবেদন চলবে ১৭ ডিসেম্বর পর্যন্ত। এখন পর্যন্ত ‘এ’ ইউনিটে আবেদন জমা পড়েছে ১৬,২৯১ টি, ‘বি’ ইউনিটে জমা পড়েছে ১২,৯০৪ টি এবং ‘সি’ ইউনিটে আবেদন জমা পড়েছে ৪,১০৯ টি।

ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. তোফায়েল আহমেদ বলেন, “এখন পর্যন্ত তিনটি ইউনিটে ৩৩ হাজার ৩০৪ শিক্ষার্থী আবেদন করেছে। আবেদন চলবে আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত।”

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় আগামী বছরের ৩০ জানুয়ারি, ‘বি’ এবং ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

ঢাকা/এমদাদুল হক/ইভা 

সম্পর্কিত নিবন্ধ