শমসের মুবিন চৌধুরী ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় সেনাবাহিনীর লেফটেন্যান্ট পদে ছিলেন। যুদ্ধের পর মেজর পদে থাকা অবস্থায় তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। শুরু হয় তার কূটনৈতিক ক্যারিয়ার। চাকরি থেকে অবসরের পর যোগ দেন রাজনীতিতে, তবে এখানে এসে নামের চেয়ে বদনাম বেশি কুড়িয়েছেন।

রাজনীতিক হিসেবে কোনো আলোচনায় না থাকা শমসের মুবিন হঠাৎ রবিবার (১৬ নভেম্বর) মধ্যরাতে গণমাধ্যমের বড় খবর হয়ে এলেন। তবে এই আসা রাজনীতি থেকে চলে যাওয়ার ঘোষণা দিতেই আসা। তিনি আর রাজনীতি করবেন না বলে তার দল তৃণমূল বিএনপিকে জানিয়ে দিয়েছেন, যা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তিনি নিজে এবং তার দলের মহাসচিব তৈমূর আলম খন্দকার।

আরো পড়ুন:

নীরবতা ভেঙে হঠাৎ রাজনীতিকে ‘না’ বলে দিলেন শমসের মুবিন চৌধুরী

‘আমার বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে’  

মুক্তিযুদ্ধে অবদান রাখায় বীর বিক্রম খেতাব অর্জন করে শমসের মুবিন চৌধুরী। খেতাব, সম্মান ও সফল কূটনীতিকের তকমা পেলেও রাজনীতিতে তিনি ধরাশয়ী। তার দীর্ঘ ক্যারিয়ারে নানামাত্রা পাওয়া যায়। 

১৯৭১ সালে শমসের মবিন চৌধুরী পাকিস্তানি সেনাবাহিনীর অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কর্মরত ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর প্রতিরোধ যুদ্ধকালে চট্টগ্রামের কালুরঘাটের যুদ্ধে তিনি আহত হন। পাকিস্তানি সেনাবাহিনী তাকে বন্দি করে। তার কোর্ট মার্শাল হওয়ার কথা ছিল। তবে দেশ স্বাধীন হয়ে যাওয়ায় তিনিও মুক্ত হয়ে যান। রণাঙ্গণের মুক্তিযোদ্ধা হিসেবে বীর বিক্রম খেতাব অর্জন করেন তিনি।

মুক্তিযুদ্ধের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি ন্যস্ত হওয়ায় কূটনীতিক হিসেবে দীর্ঘদিন চাকরি করেন শমসের মুবিন চৌধুরী। বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে শমসের মবিন পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করেন। ২০০৫ সালে যুক্তরাষ্ট্রে তিনি বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছিলেন। দুই বছর সেই দায়িত্ব পালন শেষে ২০০৭ সালে চাকরি থেকে অবসরে যান তিনি।

২০০৮ সালে খালেদা জিয়ার সঙ্গে দেখা করে বিএনপিতে যোগ দেন সমশের মবিন চৌধুরী। ওই সময় চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার দায়িত্ব পান তিনি। সেই সময় রাজনীতিক হিসেবে তার পরিচিত ছড়িয়ে পড়ে। ওয়ান-ইলেভেনের সরকার এবং তখন বিদেশিদের সঙ্গে যোগাযোগে বিএনপির পক্ষে গণমাধ্যমে ঘন ঘন দেখা যেত তার মুখ।

২০০৯ সালে বিএনপির কাউন্সিলে দলের ভাইস চেয়ারম্যান করা হয় এই শমসের মুবিনকে।

২০১৫ সালের শুরুর দিকে বিএনপি ও শরিকদের টানা অবরোধ-হরতালের মধ্যে নাশকতার মামলায় গ্রেপ্তার হন শমসের মবিন। ওই বছরের মে মাসে জামিনে মুক্তি পেলেও এরপর আর রাজনীতিতে সক্রিয় হননি তিনি।

অবসর ভেঙে ২০১৮ সালে একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন বিকল্প ধারা বাংলাদেশে যোগ দেন শমসের মুবিন। ওই বছর তিনি সিলেট-৬ আসনে নির্বাচন করে পরাজিত হন।

বিকল্পধারায় সুবিধা করতে পারেনি শমসের মুবিন। ওই দল থেকে পদত্যাগ করে ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে প্রয়াত ব্যারিস্টার নাজমুল হুদার গড়া দল তৃণমূল বিএনপির চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব নেন শমসের মুবিন।

২০২৪ সালের সালের একতরফা নির্বাচনে তার নেতৃত্বে তৃণমূল বিএনপি অংশ নিয়েছিল। তবে কেউ জয়ী হতে পারেনি। 

চব্বিশের গণঅভ্যুত্থানে রাজনৈতিক পটপবির্তনের পর ওই বছরের ১৭ অক্টোবর রাজধানীর বনানীর ডিওএইচএসের বাসা থেকে গ্রেপ্তার হন শমসের মুবিন চৌধুরী। দুটি হত্যা মামলার আসামি হিসেবে ৫ মাস কারাগারে ছিলেন তিনি। 

২০২৫ সালের ১৬ মার্চ ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি। তার আট মাস পর এসে ঘোষণা দিলেন আর রাজনীতি করবেন না; যখন মাত্র তিন মাসের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিকে এগোচ্ছে অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলো।

ঢাকা/রায়হান/রাসেল 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ শমস র ম ব ন চ ধ র ন শমস র ম ব ন পরর ষ ট র র জন ত ক ক টন ত ক র মব ন ব এনপ ই বছর

এছাড়াও পড়ুন:

ভিক্টোরিয়া ওকাম্পোর বাংলাদেশ প্রীতি

আর্জেন্টিনার একজন প্রভাবশালী বুদ্ধিজীবী, লেখিকা ও নারীবাদী নেত্রী ভিক্টোরিয়া ওকাম্পো। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্বের কারণে তিনি বাংলাভাষী মানুষের কাছে বিশেষভাবে আলোচিত ও সমাদৃত। বলা হয়ে থাকে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে ভিক্টোরিয়া ওকাম্পোর কাব্যিক ও আত্মীক সম্পর্ক ছিলো। ওকাম্পো শুধু রবীন্দ্রনাথকেই ভালোবাসতেন তা কিন্তু নয়, না, তিনি ভালোবাসতেন বাংলা ভাষা ও বাঙালিকেও। ভিক্টোরিয়া সেই প্রমাণ রাখেন একাত্তুরে। সেই কারণেই বাংলাদেশের সঙ্গে ভিক্টোরিয়া ওকাম্পের সম্পর্ক ঐতিহাসিকভাবেই গুরুত্ববহ। 

১৯৭১-এ ভিক্টোরিয়া ওকাম্পো মুক্তিযুদ্ধে সরাসরি অংশ না নিলেও তিনি ছিলেন হয়ে উঠেছিলেন একজন শুভাকাঙ্ক্ষী ও সমর্থক। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন ওকাম্পোর বয়স ছিল ৮১ বছর। বয়সের ভারে তিনি তখন দুর্বল, কিন্তু এরপরেও বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমর্থনে তিনি পাশে দাঁড়িয়েছিলেন।পাকিস্তানিদের দ্বারা সংঘটিত নৃশংস গণহত্যার প্রতিবাদে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসে একটি মিছিলের আয়োজন করেছিলেন, শুধু তাই না ওকাম্পো ছিলেন মিছিলের পুরোভাগে। সেদিনের সেই মিছিলেন ভিক্টোরিয়া ওকাম্পো ছাড়াও আরও ছিলেন— হোর্হে লুইস বোর্হেস, এদুয়ার্দো সাবাতো, এদোলফো ওবোইতাসহ আরও অনেকে।

আরো পড়ুন:

আজ শত্রুমুক্ত ফেনীতে প্রথম উড়েছিল লাল সবুজের পতাকা

বাংলাদেশের এক পাগলাটে বন্ধু জঁ ক্যা

একাত্তরের ১১ জুন আর্জেন্টাইন লেখক, বুদ্ধিজীবী, মানবতাবাদী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা বাংলাদেশের শরণার্থীদের প্রতি সমর্থন ও সহযোগিতার জন্য তাদের পররাষ্ট্রমন্ত্রী লুইস মারিয়া ডি পাবলো পারডোর সঙ্গে সাক্ষাৎ করে একটি স্মারকলিপি দেন। সেই দাবিনামায় যারা স্বাক্ষর করেছিলেন, তাদের মধ্যে প্রথমেই ছিল ভিক্টোরিয়া ওকাম্পোর নাম। 

১৯৭১ সালে পাকিস্তানি গণহত্যার প্রতিবাদে আর্জেন্টাইন সরকারের কাছে তিনি আবেদন জানান এবং বাংলাদেশের পক্ষে জনমত গঠনে ভূমিকা রাখেন।

ভিক্টোরিয়া ওকাম্পো শুধু প্রতিবাদ করেই থেমে থাকেননি, বরং নিজের প্রভাব খাটিয়ে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের পক্ষে জনমত তৈরিতে সহায়তা করেন। তার সম্পাদিত বিখ্যাত সাহিত্য পত্রিকা ‘সুর’-এর মাধ্যমে তিনি বিশ্ব সাহিত্য অঙ্গনে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও গণহত্যার খবর তুলে ধরেন, যা ছিল তার সমর্থনেরই একটি প্রকাশ। 

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ

  • সরকারি কর্মকর্তা–কর্মচারীদের গৃহঋণ পরিশোধে অযাচিত চাপ
  • ব্যাপক এক নৌ হামলা অপারেশন জ্যাকপট
  • এই দিনে হানাদার মুক্ত হয়েছিল কুষ্টিয়ার যেসব স্থান
  • ঝালকাঠি পাক হানাদার মুক্ত দিবস আজ 
  • দেশের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসর নেবেন সাকিব
  • তাদের দেশের মানুষ ১৯৭১ সালেই দেখেছে: তারেক রহমান 
  • দেশের মানুষ ১৯৭১ সালে তাদের দেখেছে: তারেক
  • চিরচেনা ছবির হারানো নায়কেরা
  • ভিক্টোরিয়া ওকাম্পোর বাংলাদেশ প্রীতি
  • আজ শত্রুমুক্ত ফেনীতে প্রথম উড়েছিল লাল সবুজের পতাকা