রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন
Published: 16th, November 2025 GMT
রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ এবং বাসের আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় এবং রাতের এসব বিস্ফোরণের পর রাজধানীর অধিকাংশ রাস্তা ফাঁকা হতে শুরু করে, তৈরি হয় উদ্বেগ।
আরো পড়ুন:
খুলনায় যুবককে গুলি ও কুপিয়ে হত্যা
বিএনপি নেতা খুন: অভিযুক্ত ছাত্রদল কর্মী ফেসবুকে লিখলেন ‘আউট’
এসব বিস্ফোরণে আক্রান্ত হয়ে হতাহত হওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি।
রাজধানীর বিভিন্ন পয়েন্টে ঘুরে এবং পুলিশের কাছ থেকে জানা গেছে, রবিবার রাত ৯টার পর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সেন্ট্রাল রোডের বাসার সামনে দুটি ককটেলের বিস্ফোরণ হয়। এতে ওই রোডের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়।
পুলিশ বলছে, পল্লবী মেট্রোস্টেশনের নিচে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ককটেলের বিস্ফোরণ হয়। কারওয়ান বাজার সার্ক ফোয়ারা মোড় এবং মেট্রো স্টেশনের নিচেও ককটেল ফাটার শব্দ শোনা গেছে।
রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে রাত সাড়ে ৯টার দিকে ককটেল বিস্ফোরণ ঘটে।
বাড্ডা এলাকায় ককটেল বিস্ফোরণ শব্দ পেয়েছেন বাসিন্দারা। সেখানে বাসে আগুন দেওয়া হয়েছে বলে জানা গেছে।
শ্যামপুর ফ্লাইওভারের ওপর থেকে নিচে দুটি স্থানে তিনটি ককটেল নিক্ষেপ করা হয়।
জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় ঘোষণা হবে সোমবার (১৭ নভেম্বর)।
এই রায় ঘোষণা ঘিরে ‘লকডাউন’ কর্মসূচি দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। তাদের কর্মসূচি ঘিরে ১০ নভেম্বর থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাসে-ট্রেনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের খবর রয়েছে।
শনিবার রাত থেকে রবিবার সন্ধ্যা পর্যন্ত ঢাকার বিভিন্ন এলাকায় গাড়িতে আগুন দেওয়ার খবর এসেছে। এই সময়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী।
ঢাকা/এমআর/রাসেল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর হত য আওয় ম ল গ
এছাড়াও পড়ুন:
ফিরেই ভক্তদের ঘুম উড়ালেন কিয়ারা
ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানি। অন্তঃসত্ত্বা হওয়ার পরবর্তী পাঁচ মাস পর্যন্ত শুটিং করেন এই অভিনেত্রী। প্রথম সন্তানের মা হয়েছেন তা-ও কেটে গেছে আরো পাঁচ মাস। মা হওয়ার পর প্রথমবার প্রকাশ্যে দেখা দিলেন এই অভিনেত্রী। আর তার আবেদনময়ী উপস্থিতিতে ঘুম উড়েছে তার ভক্ত-অনুরাগীদের।
সোমবার (৮ ডিসেম্বর) সকালে কিয়ারার তার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে চিরচেনা অঙ্গনে ফেরার আভাস দেন। ক্যাপশনে লিখেন—“পরবর্তী অধ্যায় আরো আগুন হবে। কাজটা করেই ফেলি।” তারপর থেকে অপেক্ষায় ছিলেন তার ভক্তরা। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় দেওয়া আভাস বাস্তবে রূপ নেয়। মুম্বাইয়ের একটি শুটিং সেটে আবেদনময়ী রূপে হাজির হয়ে তাক লাগিয়ে দেন এই অভিনেত্রী। এ মুহূর্তের ভিডিও এখন অন্তর্জালে ভাইরাল।
আরো পড়ুন:
ধুরন্ধর ঝড়: কে কত টাকা পারিশ্রমিক নিলেন?
নেহার নাচকে কেন ‘অশ্লীল’ বলছেন নেটিজেনরা?
এ ভিডিওতে দেখা যায়, মাতৃত্বের পর ওজন ঝরিয়ে একেবারে ছিপছিপে গড়নে ফিরেছেন কিয়ারা। তার পরনে কাঁধখোলা ডেনিম শার্ট আর শর্টসে কিয়ারার চেহারা যেন মাতৃত্বের লাবণ্যে পরিপূর্ণ। অভিনেত্রীর এমন লুকই এখন আলোচনার বিষয়ে রূপ নিয়েছে। ভূয়সী প্রশংসা করছেন নেটিজেনরা।
একজন লেখেন, “সেক্সি মাম্মি, উফফ! সে নারীত্বকে আলিঙ্গন করেছে।” আরেকজন লেখেন, “সে এখন আরো বেশি আবেদনময়ী।” অক্ষয় লেখেন, “দেখতে চমৎকার লাগছে।” নীতেশ লেখেন, “বাহ, ওকে সত্যিই বিশ্ব সুন্দরীর মতো লাগছে।” শালিনি লেখেন, “উফফফ, এত সুন্দর মামি!” এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে নেট দুনিয়ায়।
তবে কোনো সিনেমার শুটিং দিয়ে নিজ ভুবনে ফিরেননি কিয়ারা আদভানি। গতকাল একটি বিজ্ঞাপনচিত্রের শুটিং করেন এই অভিনেত্রী।
কিয়ারা আদভানি ব্যক্তিগত জীবনে অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্ড়ে ঘর বেঁধেছেন। ‘শেরশাহ’ সিনেমার শুটিং সেট থেকে প্রেমের সম্পর্কে জড়ান তারা। এরপর এ জুটির প্রেম-বিয়ে নিয়ে আলোচনা কম হয়নি। সর্বশেষ ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি রাজস্থানের জয়সালমীরে সাতপাকে বাঁধা পড়েন সিদ্ধার্থ-কিয়ারা। চলতি বছরের ফেব্রুয়ারিতে যৌথ এক বিবৃতিতে বাবা-মা হতে যাওয়ার ঘোষণা দেন। গত ১৫ জুলাই কন্যাসন্তানের জন্ম দেন কিয়ারা।
ঢাকা/শান্ত