চলতি সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৬ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এ নিয়ে টানা ৫ কার্যদিবস পুঁজিবাজারে পতন ঘটেছে। ফলে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪ হাজার পয়েন্টের ঘরে নেমে এসেছে। 

এ দিন আগের কার্যদিবসের চেয়ে ডিএসই ও সিএসইতে লেনদেন কিছুটা কমেছে। একইসঙ্গে পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।

বাজার পর্যালোচনা করে দেখা গেছে, অনেক দিন ধরে পুঁজিবাজারে লেনদেনের শুরুতে সূচকের উত্থান দেখা গেলেও লেনদেন শেষে তা পতনে রূপ নেয়। বৃহস্পতিবার সকাল থেকেই ডিএসইএক্স সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। লেনদেন চলাকালে বেশ কয়েকবার সূচকের উত্থান-পতন লক্ষ্য করা গেছে। তবে লেনদেন শেষে তা পতনে রূপ নেয়। কয়েক মাসের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন অনেক কমে গেছে।

ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৮.

৯৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৯৬৭ পয়েন্টে। এর আগে চলতি বছরের ৮ জুলাই ডিএসইএক্স সূচক ছিল ৪৯৮২ পয়েন্টে। এদিন ডিএসই শরিয়াহ সূচক ৫.১৩ পয়েন্ট কমে ১০৩৯ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ০.১১ পয়েন্ট বেড়ে ১৯৪০ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৯০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১০২টি কোম্পানির, কমেছে ২৫১টির এবং অপরিবর্তিত আছে ৩৭টির।

এদিন, ডিএসইতে মোট ৪১৯ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৮৫ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৩৭.১৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৮৬১৫ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৭০.১২ পয়েন্ট কমে ১৩,৯৫৮ পয়েন্টে, শরিয়াহ সূচক ৩.১৭ পয়েন্ট কমে ৮৭৪ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৫৯.৯৭ পয়েন্ট কমে ১২,৪১৩ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে মোট ১৫৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৪৯০টি কোম্পানির, কমেছে ৯৭টির এবং অপরিবর্তিত আছে ১৩টির।সিএসইতে ১৩ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৪ কোটি ৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

ঢাকা/এনটি//

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ল খ ট ক র শ য় র ও ইউন ট ড এসইএক স ল নদ ন শ স এসই ড এসই

এছাড়াও পড়ুন:

শেয়ারহোল্ডারদের বোনাস লভ্যাংশ দিল এপেক্স ফুটওয়্যার

পুঁজিবাজারে ট্যানারি খাতে তালিকাভুক্ত কোম্পানি এপেক্স ফুটওয়্যার লিমিটেডের পরিচালনা পর্ষদের ঘোষিত বোনাস লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের জন্য এ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

পুঁজিবাজার: সূচকের বড় পতনে সপ্তাহ শেষ

ডিএসইতে সূচকের পতন সিএসইতে উত্থান, বেড়েছে লেনদেন

এপেক্স ফুটওয়্যার লিমিটেড ঘোষিত বোনাস লভ্যাংশ সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে বিনিয়োগকারীদের বিও (বেনিফিশিয়ারি ওনার্স) অ্যাকাউন্টে পাঠানো হয়েছে।

২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল এপেক্স ফুটওয়্যার লিমিটেড। এর মধ্যে ২৫ শতাংশ নগদ এবং ২৫ শতাংশ বোনাস লভ্যাংশ।

এপেক্স ফুটওয়্যার লিমিটেডের বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে লভ্যাংশ অনুমোদন করা হয়।

ঢাকা/এনটি/রফিক

সম্পর্কিত নিবন্ধ

  • শেয়ারহোল্ডারদের বোনাস লভ্যাংশ দিল এপেক্স ফুটওয়্যার
  • পুঁজিবাজার: সূচকের বড় পতনে সপ্তাহ শেষ
  • দুলামিয়া কটনের এজিএম স্থগিত
  • ডিএসইতে সূচকের পতন সিএসইতে উত্থান, বেড়েছে লেনদেন
  • ৫ বছর মেয়াদের নতুন ট্রেজারি বন্ডের লেনদেন শুরু
  • দুই কার্যদিবস পর সূচকের উত্থান
  • প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সিএসইর নবীন শিক্ষার্থীর ফ্রেশার্স রিসেপশন ও ওরিয়েন্টেশন