সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদন
Published: 6th, November 2025 GMT
গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং এর বিচারকাজ ১২০ দিনের মধ্যে শেষ করার বাধ্যবাধকতা রেখে ‘গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’-এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের ৪৭তম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।
আরো পড়ুন:
সাতক্ষীরায় ৮ দিনেও খোঁজ মেলেনি অপহৃত কিশোরীর
খতিব মোহেববুল্লাহ নিজের অপহরণের নাটক সাজান: পুলিশ
বৈঠক শেষে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি জানান, গুম প্রতিরোধ ও প্রতিকারের লক্ষ্যে দীর্ঘদিন ধরে আলোচনা ও পর্যালোচনার পর অবশেষে অধ্যাদেশটি চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। অধ্যাদেশে গুমকে স্পষ্টভাবে সংজ্ঞায়িত করা হয়েছে এবং ‘চলমান অপরাধ’ হিসেবে বিবেচনা করে মৃত্যুদণ্ডসহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে।
শফিকুল আলম বলেন, “গোপন আটককেন্দ্র বা আয়নাঘর নামে পরিচিত যেসব স্থাপনা ব্যবহৃত হতো, সেগুলোকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে। এমন কেন্দ্র স্থাপন ও ব্যবহার করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
প্রেস সচিব জানান, জাতীয় মানবাধিকার কমিশনকে (এনএইচআরসি) গুম সম্পর্কিত অভিযোগ গ্রহণ ও তদন্ত পরিচালনার ক্ষমতা দেওয়া হয়েছে। একই সঙ্গে গঠিত ট্রাইব্যুনালে অভিযোগ আমলে নেওয়ার পর ১২০ দিনের মধ্যে বিচার সম্পন্নের বাধ্যবাধকতাও অন্তর্ভুক্ত হয়েছে। এছাড়া ভুক্তভোগী ও স্বাক্ষীদের নিরাপত্তা, ক্ষতিপূরণ, আইনি সহায়তা এবং পরিচয় সুরক্ষার বিষয়েও বিশেষ বিধান সংযোজন করা হয়েছে।”
তিনি আরো বলেন, “এই আইনের মাধ্যমে দেশে আর কোনো সরকার গুমের রাজত্ব চালাতে পারবে না। মানবাধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতেই অধ্যাদেশটি পাস করা হয়েছে।”
সংবাদ সম্মেলনে জ্যেষ্ঠ সহকারী সচিব ফয়েজ আহম্মদ এবং সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি উপস্থিত ছিলেন।
ঢাকা/নঈমুদ্দীন/সাইফ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর অপহরণ উপদ ষ ট
এছাড়াও পড়ুন:
আলোচনা করে সমাধানই উত্তম পথ
নভেম্বর ও ডিসেম্বর—শিক্ষাবর্ষ সমাপন ও বার্ষিক পরীক্ষার সময়কালটা শিক্ষার্থীদের জন্য যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ, অভিভাবকদের জন্যও উদ্বেগ ও উৎকণ্ঠার। সারা বছর পড়াশোনা ও পরীক্ষার চাপে শিক্ষার্থী ও অভিভাবকদের যে মানসিক পীড়ায় থাকতে হয়, তা থেকে মুক্তি পেতে অনেকেই বার্ষিক পরীক্ষা শেষে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেন। শিশুদের মানসিক স্বাস্থ্যের জন্যও সেটি অত্যন্ত প্রয়োজনীয়। বার্ষিক পরীক্ষার মৌসুমে শিক্ষকদের কর্মবিরতি, শাটডাউনের মতো কর্মসূচি যারপরনাই বিস্ময়কর ও দুঃখজনক।
গত সোমবার চার দফা দাবিতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা কর্মবিরতি শুরু করেন। এ কর্মসূচির কারণে কিছু ব্যতিক্রম ছাড়া দেশের ৬৩১টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে গত সোম ও মঙ্গলবার বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। শিক্ষার্থীদের অনেকেই পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিয়ে বিদ্যালয়ে গিয়েও ফিরে আসে। দুই দিন পর মাধ্যমিকের শিক্ষকেরা কর্মবিরতি সাময়িকভাবে স্থগিত করেন। অন্যদিকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা সোমবার পরীক্ষা বর্জন কর্মসূচি শুরু করেন। বৃহস্পতিবার দেশের অনেক জায়গায় বিদ্যালয়ের গেটে তালা লাগিয়ে শিক্ষকেরা শাটডাউন কর্মসূচি পালন করেছেন। ফলে চতুর্থ দিনের মতো অনেক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।
পেশাগত বঞ্চনাবোধ থাকলে শিক্ষকেরা সরকারের কাছে তাঁদের দাবিদাওয়া জানাতেই পারেন, নিয়মতান্ত্রিক কর্মসূচিও পালন করতে পারেন, কিন্তু শিক্ষার্থীদের জিম্মি করে যে কর্মসূচি তাঁরা দিয়েছেন, নৈতিকতার বিচারে তা যেমন প্রশ্নবিদ্ধ আবার চূড়ান্তভাবে অগ্রহণযোগ্য। বার্ষিক পরীক্ষা চলাকালে শিক্ষকদের ধর্মঘট ও কর্মবিরতি খুব স্বাভাবিকভাবেই শিক্ষার্থী, অভিভাবক ও নাগরিকদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে।
অতীতে দেশের নাগরিক ও শিক্ষার্থীদের জিম্মি করে রাজনৈতিক দলগুলোকে কর্মসূচি দিতে আমরা দেখেছি। চব্বিশের গণ–অভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সমাজের বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ দাবিদাওয়া নিয়ে আন্দোলনে নামেন। সড়ক আটকে নাগরিকদের জিম্মি করে অনেক গোষ্ঠী দাবি আদায়ের পথ বেছে নেয়। কেউই দেশের ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি, সরকারের সীমাবদ্ধতার বিষয়গুলো ভাবেননি বলেই প্রতীয়মান হয়। শিক্ষকদের কাছে নাগরিকদের প্রত্যাশার জায়গাটা অনেক উঁচু আর সবার মতো তাঁরা যদি একই কৌশল বেছে নেন, তাতে তাঁদের সামাজিক মর্যাদাটাও অনেকখানি প্রশ্নবিদ্ধ হয়।
সাম্প্রতিক বছরগুলোতে করোনা মহামারি, রাজনৈতিক অস্থিরতার কারণে শিক্ষার্থীদের শিক্ষাজীবনে এমনিতেই শিখনঘাটতি তৈরি হয়েছে। নতুন করে তাদের শিক্ষাজীবন ব্যাহত হয়, এমন কর্মসূচি যেকোনো বিচারে দায়িত্বজ্ঞানহীনতারই পরিচায়ক। এটা অস্বীকার করা যাবে না যে আমাদের শিক্ষকেরা নানা অবহেলা ও বঞ্চনার শিকার। প্রতিবেশী দেশ ভারত, শ্রীলঙ্কার চেয়ে বাংলাদেশে শিক্ষকদের বেতন–ভাতা ও সুযোগ–সুবিধা তুলনামূলকভাবে অনেক কম। কিন্তু শিক্ষকদের এ বাস্তবতাও অনুধাবন করা প্রয়োজন যে তাঁরা যে বঞ্চনার কথা বলছেন, সেটা দীর্ঘদিনে পুঞ্জীভূত হয়েছে।
মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা যে দাবিদাওয়া তুলেছেন, সরকারকে অবশ্যই তা পর্যালোচনা করে যৌক্তিক ও বাস্তবসম্মত সিদ্ধান্ত নিতে হবে। কারণ, অচলাবস্থায় একমাত্র ক্ষতি বাড়ছে কোমলমতি শিক্ষার্থীদের। সরকারকেও মনে রাখা প্রয়োজন যে কঠোর কোনো পদক্ষেপে পরিস্থিতি আরও জটিল হতে পারে।
শিক্ষকদের অবশ্যই শিক্ষার্থীদের প্রতি তাঁদের যে মূল দায়িত্ব ও দায়বদ্ধতা, তা সবার আগে পালন করতে হবে এবং শ্রেণিকক্ষ ও পরীক্ষাকেন্দ্রে ফিরে যেতে হবে। বার্ষিক পরীক্ষা বন্ধ রেখে তাঁরা যে কর্মবিরতি পালন করেছেন, সেটি ভুল ও অযৌক্তিক পথ। শিক্ষকেরা গতকাল রাতে কর্মসূচি স্থগিত করেছেন, এ জন্য তাঁদের ধন্যবাদ। ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি সৃষ্টির আগে আলোচনা করে সমাধান করাই হবে যুক্তিসংগত।