জুলাই সনদের বাস্তবায়নে ও রাজনৈতিক দলে গণতন্ত্রচর্চাসহ আট দফা সুপারিশ
Published: 6th, November 2025 GMT
আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনকে শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের গবেষণাপ্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) আট দফা সুপারিশ করেছে। গতকাল বুধবার ওয়াশিংটন থেকে প্রকাশিত আইআরআইয়ের এক প্রতিবেদনে এই সুপারিশ করা হয়েছে।
আরআইআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ নির্বাচন কমিশন ও অন্তর্বর্তীকালীন সরকার বেশ কিছু প্রশংসনীয় পদক্ষেপ নিয়েছে। এসব প্রচেষ্টার পরও প্রাক্-নির্বাচনী পরিবেশ এখনো নাজুক। রাজনৈতিক সহিংসতার বিচ্ছিন্ন কিছু ঘটনা, স্থানীয় প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন এবং নিরাপত্তা বাহিনীর প্রতি অবিশ্বাসের প্রবণতা এখনো রয়েছে। জনগণের আস্থা বজায় রাখতে ধারাবাহিক যোগাযোগ এবং রাজনৈতিক ও নাগরিক সমাজের অংশীদারদের সঙ্গে নিয়মিত সংলাপ অপরিহার্য।
আন্তর্জাতিক নীতি ও নির্বাচনী বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি প্রাক্-নির্বাচনী মূল্যায়ন মিশন বাংলাদেশে পাঠায় আইআরআই। বাংলাদেশে গত ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত তাঁরা পরিস্থিতি মূল্যায়ন করেন। নির্বাচনী পরিবেশ ও গণতান্ত্রিক পুনর্জাগরণের সম্ভাবনা মূল্যায়নের উদ্দেশ্যে তারা নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁরা মোট ২১টি বৈঠকে ৫৯ জন অংশগ্রহণকারীর সঙ্গে আলোচনা করেন।
রাজনৈতিক দলগুলোকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে, যাতে সময়সীমা স্পষ্ট করা, বিতর্কিত বিষয়গুলোর সমাধান এবং গণতান্ত্রিক সংস্কার বজায় রাখার প্রকাশ্য অঙ্গীকার অন্তর্ভুক্ত থাকবে।রাজনৈতিক পরিসরের বিবর্তনআইআরআই বাংলাদেশের প্রাক্-নির্বাচনী পরিবেশ মূল্যায়ন করতে গিয়ে বলেছে, তরুণদের নেতৃত্বাধীন দলের আবির্ভাব ও প্রবাসী বাংলাদেশিসহ প্রথমবারের মতো বিপুলসংখ্যক ভোটারের অংশগ্রহণ বাংলাদেশের রাজনৈতিক পরিসরে সম্ভাব্য এক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এ পরিস্থিতি দেশের গণতান্ত্রিক পুনর্জাগরণে তাঁদের ধারাবাহিক ভূমিকারও আভাস আছে।
আইআরআই বলেছে, রাজনৈতিক দলগুলোর প্রার্থী মনোনয়ন প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব, নারীর অপ্রতুল প্রতিনিধিত্বের পাশাপাশি উগ্রপন্থী আন্দোলনের প্রতি ক্রমবর্ধমান আগ্রহ ও চরমপন্থী গোষ্ঠীগুলোর অসহিষ্ণু বয়ানের মতো চ্যালেঞ্জ রয়ে গেছে। এসব বিষয় বাংলাদেশের ধর্মনিরপেক্ষ রাজনৈতিক ভিত্তিকে নড়বড়ে করে দিতে পারে। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন এবং রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক চর্চা ছাত্র আন্দোলন থেকে উদ্ভূত মূল্যবোধগুলোকে কতটা প্রাতিষ্ঠানিক রূপ দেয়, সেটা বাংলাদেশের রূপান্তরের ভবিষ্যৎ যাত্রা ঠিক করে দেবে।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ২০২৬ সালের ফেব্রুয়ারিতে সম্ভাব্য জাতীয় নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে। বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে গণ-অভ্যুত্থান-পরবর্তী সংস্কার আন্দোলনের অঙ্গীকার প্রাতিষ্ঠানিক রূপ পাবে কি না, তা আগামী কয়েক মাসে স্পষ্ট হবে। নিরপেক্ষতা বজায় রাখা, নিরাপত্তা নিশ্চিত করা এবং জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কার কর্মসূচির টেকসই বাস্তবায়নের ওপর অন্তর্বর্তী সরকারের সাফল্য নির্ভর করছে।
এতে বলা হয়, জুলাই জাতীয় সনদ গণতান্ত্রিক পুনর্জাগরণের জন্য একটি নীলনকশা তুলে ধরেছে। তবে এর বাস্তবায়ন অনেকাংশেই পরবর্তী সংসদের রাজনৈতিক সদিচ্ছার ওপর নির্ভর করছে। ধারাবাহিক সংলাপ, স্বচ্ছ নির্বাচন প্রশাসন এবং রাজনৈতিক দলগুলোর বিশ্বাসযোগ্য অংশগ্রহণের মাধ্যমে রূপান্তর প্রক্রিয়ার প্রতি জন আস্থা জোরদার করা অপরিহার্য।
রাজনীতির সব ক্ষেত্রেই নারীরা এখন পর্যাপ্ত প্রতিনিধিত্ব পাচ্ছেন না। রাজনৈতিক দলগুলোকে নারীর অধিকার সুরক্ষা, নেতৃত্ব বিকাশ, প্রার্থী হিসেবে মনোনয়ন এবং সংরক্ষিত আসনের বাইরেও অংশগ্রহণে উৎসাহ দিতে হবে।নির্বাচন সামনে রেখে আট সুপারিশনির্বাচন কমিশন, সরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল এবং অন্যান্য নির্বাচনী অংশীজনের বিবেচনার জন্য আইআরআই মিশন আটটি সুপারিশ দিয়েছে। প্রাক্-নির্বাচনী সময়ে এবং তারপরও এসব ব্যবস্থা বাস্তবায়ন করা গেলে তা বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সহায়তা করবে।
জুলাই সনদের বাস্তবায়নরাজনৈতিক দলগুলোকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে—যাতে সময়সীমা স্পষ্ট করা, বিতর্কিত বিষয়গুলোর সমাধান এবং গণতান্ত্রিক সংস্কার বজায় রাখার প্রকাশ্য অঙ্গীকার অন্তর্ভুক্ত থাকবে।
অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যৌথভাবে জুলাই সনদ প্রশ্নে গণভোট আয়োজনের জন্য সুস্পষ্ট ও আইনি কাঠামো নির্ধারণ করতে হবে।
গণভোটের সময় ও ক্রম নির্ধারণে স্বচ্ছ আইনি ব্যাখ্যা ও ব্যাপক রাজনৈতিক ঐকমত্যই নির্দেশক হওয়া উচিত। গণভোটের উদ্দেশ্য, প্রক্রিয়া ও প্রভাব সম্পর্কে জনগণকে স্পষ্টভাবে জানাতে হবে, যা আস্থা বজায় রাখার জন্য অপরিহার্য।
নাগরিক সচেতনতা বৃদ্ধি ও গণতান্ত্রিক সংস্কারকে সহায়তা করাজুলাই সনদ সম্পর্কে জনগণের বোঝাপড়া নিশ্চিত করতে শক্তিশালী নাগরিক শিক্ষা উদ্যোগ গ্রহণ জরুরি। নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, গণমাধ্যম ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রস্তাবিত সংস্কার, বিশেষত সাংবিধানিক পরিবর্তন ও নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে দেশব্যাপী ভোটারদের সচেতনতা কার্যক্রমকে অগ্রাধিকার দিতে হবে।
এসব শিক্ষা কার্যক্রমকে সর্বজনীন, সহজলভ্য এবং নতুন ভোটার, তরুণ, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর উপযোগী করে গড়ে তুলতে হবে।
নারীর রাজনৈতিক অংশগ্রহণ উৎসাহিত করারাজনীতির সব ক্ষেত্রেই নারীরা এখন পর্যাপ্ত প্রতিনিধিত্ব পাচ্ছেন না। রাজনৈতিক দলগুলোকে নারীর অধিকার সুরক্ষা, নেতৃত্ব বিকাশ, প্রার্থী হিসেবে মনোনয়ন এবং সংরক্ষিত আসনের বাইরেও অংশগ্রহণে উৎসাহ দিতে হবে।
নির্বাচনী প্রক্রিয়ায় নারীপ্রার্থী ও ভোটার—উভয়ের সম্পৃক্ততা বৃদ্ধি করতে দলগুলোকে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে।
প্রতিবেদনে বলা হয়, নির্বাচন কমিশনকে আইন সংশোধনের মাধ্যমে রাজনৈতিক তহবিল সংগ্রহ ও ব্যয়ের তথ্য জনগণের জন্য উন্মুক্ত করার প্রস্তাব দিতে হবে।প্রার্থী বাছাইয়ে স্বচ্ছতা নিশ্চিত করারাজনৈতিক দলগুলোকে অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চা জোরদার করতে হবে, যাতে প্রার্থী মনোনয়ন প্রক্রিয়া স্বচ্ছ, পদ্ধতিগত ও জবরদস্তি বা পক্ষপাতমুক্ত থাকে।
মনোনয়ন পর্বে স্থানীয় পর্যায়ে সহিংসতা প্রতিরোধ এবং নারীপ্রার্থী ও প্রচারকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
নিরাপত্তা পরিকল্পনার সমন্বয়প্রতিবেদনে বলা হয়, নির্বাচন কমিশনকে সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সঙ্গে সমন্বয় বাড়িয়ে স্থানীয় উত্তেজনা প্রশমনে ও নির্বাচন-সংক্রান্ত সহিংসতা প্রতিরোধে সক্রিয় ভূমিকা নিতে হবে। যৌথ পরিকল্পনা, স্বচ্ছ যোগাযোগ প্রক্রিয়া এবং সমন্বিত সাড়াদান প্রক্রিয়া জননিরাপত্তা ও ভোটারের আস্থা বজায় রাখতে অপরিহার্য।
নাগরিক নির্বাচন পর্যবেক্ষণে স্বচ্ছতা বৃদ্ধিসুপারিশে বলা হয়, নির্বাচন কমিশনকে নাগরিক পর্যবেক্ষণ সংস্থাগুলোর স্বীকৃতির জন্য স্পষ্ট ও সহজলভ্য মানদণ্ড ঠিক করতে হবে—যাতে যোগ্যতা, মূল্যায়ন পদ্ধতি ও পর্যালোচনার বিষয়গুলো স্পষ্ট থাকে। কোনো আবেদন প্রত্যাখ্যানের ক্ষেত্রে লিখিত ব্যাখ্যা দিতে হবে, যাতে জবাবদিহি ও আস্থা বৃদ্ধি পায়।
স্বীকৃত পর্যবেক্ষক সংস্থাগুলোকে নিরপেক্ষতা ও অরাজনৈতিক অবস্থান নিশ্চিত করতে হবে, যাতে তাদের কাজ বিশ্বাসযোগ্য হয়। নির্বাচন কমিশনকে এসব পর্যবেক্ষক সংস্থার সঙ্গে নিয়মিত বৈঠক করতে হবে, যাতে হালনাগাদ তথ্যের বিনিময় ও কোন বিষয়ে উদ্বেগ থাকলে তার সমাধান নিশ্চিত করা যায়।
রাজনৈতিক অর্থায়নে স্বচ্ছতাপ্রতিবেদনে বলা হয়, নির্বাচন কমিশনকে আইন সংশোধনের মাধ্যমে রাজনৈতিক তহবিল সংগ্রহ ও ব্যয়ের তথ্য জনগণের জন্য উন্মুক্ত করার প্রস্তাব দিতে হবে। এতে নাগরিক, গণমাধ্যম ও সুশীল সমাজ আর্থিক প্রবাহ পর্যবেক্ষণ ও নির্বাচনী বিধি যাচাই করতে পারবে।
এতে আরও বলা হয়, তহবিল গোপন রাখা বা ভুলভাবে উপস্থাপনের মতো লঙ্ঘনের ক্ষেত্রে স্পষ্ট শাস্তি নির্ধারণ ও বাস্তবায়ন করতে হবে। জবাবদিহি ও আস্থা বৃদ্ধির জন্য স্বাধীন নিরীক্ষা ও নাগরিক পর্যবেক্ষণকে উৎসাহিত করতে হবে।
অবাধ, স্বাধীন ও বিশ্বাসযোগ্য তথ্য পরিবেশন নিশ্চিত করাপ্রতিবেদনের সুপারিশে বলা হয়, গণমাধ্যমকে নিরপেক্ষতা বজায় রেখে সংবাদ প্রচার করতে হবে। সম্পাদকীয় স্বাধীনতা রক্ষা করতে হবে এবং সাংবাদিকদের রাজনৈতিক বা আর্থিক চাপমুক্তভাবে কাজ করার সুযোগ দিতে হবে।
নাগরিক সমাজ ও নির্বাচন কমিশনকে যৌথভাবে ভোটার সচেতনতা কার্যক্রম পরিচালনা করতে হবে, যাতে নাগরিকেরা মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য চিহ্নিত করতে পারে এবং অনলাইন আচরণের গণতান্ত্রিক প্রভাব বুঝতে পারে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: গণত ন ত র ক প ন শ চ ত কর র র জন ত ক জ ল ই সনদ অপর হ র য প রক র য জনগণ র পর ব শ ন র জন স রক ষ র জন য সমন ব গ রহণ উৎস হ ত করত সরক র
এছাড়াও পড়ুন:
খালেদা জিয়া এদেশের মানুষের ঐক্য ও ভালোবাসার প্রতীক : সজল
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেছেন, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
উনি এর আগেও ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে গিয়ে কারাগারে থেকেও উনি হাসপাতালে কঠিন সময় পার করেছিলেন ছিলেন। এদেশের গণতন্ত্র ও মানুষের স্বার্থে তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন এই দোয়াই কামনা করছি।
বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী অসুস্থ বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল এবং খাবার বিতরণ অনুষ্ঠানে এসব কথাগুলো বলেন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বাদ জোহর শহরের কিল্লারপুল জামে মসজিদ মাঠে মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম আপনের সার্বিক তত্ত্বাবধানে মহানগর এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তিনি বলেন, উনি একজন মহসিনী নারী। উনার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বার্থে যুদ্ধের নেতৃত্ব দিতে গিয়ে উনাদেরকে ক্যান্টনমেন্ট রেখে গিয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল। সে সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ক্যান্টনমেন্টে অবরুদ্ধ অবস্থায় দীর্ঘ নয় মাস গৃহবন্দী ছিল।
সেই সময় তিনি বিভিন্ন জুলুম নির্যাতন পার করেছিলেন। এরপর শহীদ রাষ্ট্রপতি নভেম্বর সিপাহী বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় আসেন। এরপরে এদেশের মানুষই প্রতি প্রেসিডেন্স জিয়াউর রহমানকে মানুষের হৃদয় অবস্থান করে নিয়েছিলেন।
তারপরে ১৯৮১ সালের ত্রিশে নভেম্বর দেশি-বিদেশি চক্রান্তের মাধ্যমে উনাকে চট্টগ্রাম সার্কিট হাউসে হত্যা করা হয়। এরপরই দেশনেত্রী বেগম খালেদা জিয়া গৃহবধূ থেকে রাজনীতিতে আসেন। উনার স্বামীর মৃত্যুর পরে উনি এই দলের হাল ধরেছিলেন। নব্বইতে স্বৈরাচারী এরশাদ সরকারের বিরুদ্ধে তিনি একাই নেতৃত্ব দিয়ে ছিলেন এবং লড়াই সংগ্রাম করেছিলেন।
এরপর তিনি ১৯৯১ সালে বিএনপিকে ক্ষমতায় এসেছিলেন। এরপর থেকে তিনি দেশের মানুষের কল্যাণে কাজ শুরু করেন।
তিনি আরও বলেন, এদেশের ওলামাকারামদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্মানিত করেছিলেন। উনি দেশের মানুষের উপকার ছাড়া কখনো ক্ষতি করেন নাই। আজকে উনি অসুস্থ সমস্ত বাংলাদেশের মানুষ উনার সুস্থতার জন্য দোয়া করছেন। উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে এদেশের গণতন্ত্রের জন্য ভূমিকা রাখতে পারেন।
দেশনেত্রী বেগম খালেদা জিয়া সামরিক শাসনের দুই বছর এবং আওয়ামী লীগের ১৫ বছর ১৭ টি বছর তিনি আন্দোলন সংগ্রাম করেছেন তিনি কখনো আপোষ করেননি। তিনি নিজের সন্তানের বিনিময়েও কিন্তু তাদের সাথে আপোষ করে নাই।
তিনি বলেছিলেন বাংলাদেশের বাইরে আমার আর কোন ঠিকানা নেই। এই বাংলাদেশই আমার শেষ ঠিকানা। আমার সন্তানদেরকে যদি হত্যা করা হয় তাহলেও আমি এই দেশের গণতন্ত্রের লড়াই সংগ্রাম থেকে পিছপা হবো না। উনি নিজের জীবন বাঁচিয়ে রেখে এদেশের মানুষের বিপদ-আপদে সবসময় পাশে ছিলেন।
তিনি আরও বলেন, আজকে দেশনেত্রী বেগম খালেদে হাসপাতালে কঠিন সময় পাস করছেন আপনারা মন থেকে ওনার জন্য দোয়া করবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ধারণ করে এদেশের ছাত্র জনতা গণঅভ্যুত্থান করে মাধ্যমে এদেশকে গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন। আগামী নির্বাচন ও বর্তমান সংকট সময়ে পার করছে দেশ।
দেশ-বিদেশি বিভিন্ন ষড়যন্ত্র থেকে এদেশের মুক্তির একমাত্র লক্ষ্য হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। যিনি এদেশের মানুষের ঐক্য ও ভালোবাসার প্রতীক। উনাকে সামনে রেখে বাংলাদেশের মানুষ আগাতে চায়। উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে তার জন্য সবাই দোয়া করবেন।