ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৩০ কাঠা সরকারি জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ৪৭ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা পৃথক তিন মামলায় ৭৯ জন সাক্ষীর জবানবন্দি শেষ হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের আদালতে হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে করা মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া এবং শেখ হাসিনা ও জয়সহ ১৭ জনের বিরুদ্ধে করা মামলায় মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসানকে জেরা করেন আসামি খোরশেদের আইনজীবী।

আরো পড়ুন:

হাসিনাসহ রেহানা পরিবারের বিরুদ্ধে ৩ মামলায় ৫৪ জনের সাক্ষ্য সমাপ্ত

ভারতেই থাকব, দেশে ফিরব না: শেখ হাসিনা

জেরা শেষ না হওয়ায় আগামী ১০ নভেম্বর জেরার জন্য দিন ধার্য করা হয়।

এর মধ্যে শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে করা মামলায় সাক্ষ্য দিয়েছেন ২৯ জন। এই  মামলায় তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়ার জেরা অব্যাহত রয়েছে।

শেখ হাসিনা ও জয়সহ ১৭ জনের বিরুদ্ধে করা মামলায় সাক্ষ্য শেষ হয়েছে ২৮ জনের। এ মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসানের জেরা অব্যাহত রয়েছে। তবে, আজ শেখ হাসিনা ও পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে করা মামলায় সাক্ষ্য গ্রহণ হয়নি।

এ মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়ার সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১০ নভেম্বর দিন ধার্য রয়েছে। এ মামলায় সাক্ষ্য শেষ হয়েছে ২২ জনের। খবর বাসসের।

ঢাকা/এসবি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ম মল জন র ব র দ ধ কর মকর ত

এছাড়াও পড়ুন:

সাবেক সংসদ সদস্য জয়সহ পাঁচজনের ৮৬ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

সিরাজগঞ্জ–১ আসনের সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয়, তাঁর পরিবারের তিন সদস্য ও তাঁদের এক সহযোগীর ৮৬টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে ১৭ কোটি ৭৬ লাখ ৯৯ হাজার ৪৩৯ টাকা রয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অবকাশকালীন বিচারক মো. আবদুল্লাহ আল মামুন এ আদেশ দেন।

ব্যাংক হিসাব অবরুদ্ধ করা ব্যক্তিরা হলেন তানভীর শাকিল জয়, তাঁর স্ত্রী সাবরিনা সুলতানা চৌধুরী, মা লায়লা আরজুমান্দ, ভাই তমাল মনসুর ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের একান্ত সচিব মীর মোশাররফ হোসেন।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতে ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আবেদনটি করেন দুদকের উপপরিচালক আফরোজা হক খান। আবেদনে বলা হয়, সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয় ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ উপার্জন করেছেন। তিনি নিজের ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাবে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রেখেছেন।

দুদক জানায়, এই অভিযোগ অনুসন্ধানের জন্য তিন সদস্যের একটি দল গঠন করা হয়েছে। আবেদনে আরও বলা হয়, অনুসন্ধানের সময় সংগৃহীত তথ্য ও রেকর্ডপত্র পর্যালোচনায় অভিযুক্ত ব্যক্তিদের নামে ও তাঁদের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংকে মোট ৮৬টি হিসাবে কোটি কোটি টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে।

হিসাবগুলো থেকে অর্থ সরিয়ে ফেলার আশঙ্কার কথা উল্লেখ করে দুদক আবেদনে বলেছে, বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, অভিযোগ–সংশ্লিষ্ট ব্যক্তিরা এসব হিসাবে রাখা অর্থ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন।

এসব অর্থ যেন হস্তান্তর বা স্থানান্তর না হতে পারে, সে জন্য অনুসন্ধানের স্বার্থে অভিযুক্ত ব্যক্তিদের ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করার আবেদন করে দুদক।

সম্পর্কিত নিবন্ধ

  • সাবেক সংসদ সদস্য জয়সহ পাঁচজনের ৮৬ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ