চট্টগ্রামের রাউজানের বিএনপি কর্মী ও ব্যবসায়ী আবদুল হাকিমকে (৫২) টাকার বিনিময়ে ভাড়াটে খুনি দিয়ে হত্যা করানো হয়েছিল। কর্ণফুলী নদীর পাড়ের বালুমহাল নিয়ন্ত্রণ ও স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে। খুনের ঘটনায় সন্ত্রাসীদের দুটি দল অংশ নেয়।

আসামিদের গ্রেপ্তারের পর জবানবন্দির বরাতে এ তথ্য জানায় পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, গত ৭ অক্টোবর আবদুল হাকিম প্রাইভেট কারে নগর থেকে তাঁর গ্রাম রাউজানের বাগোয়ানের হামিম অ্যাগ্রো ফার্মে যান। বিকেলে চট্টগ্রাম শহরে ফেরার পথে মদুনাঘাট ব্রিজের পশ্চিম পাশে পৌঁছালে একদল অস্ত্রধারী সন্ত্রাসী মোটরসাইকেলে তাঁর গাড়ির সামনে এসে এলোপাতাড়ি গুলি চালায়। এতে আবদুল হাকিমের মৃত্যু হয়। এ ঘটনায় তাঁর গাড়িচালকও গুলিবদ্ধ হন।

এ হত্যাকাণ্ডের তদন্তের সূত্র ধরে ৩১ অক্টোবর রাউজানের বাগোয়ান ইউনিয়নের গরীব উল্লাহপাড়া এলাকা থেকে মো.

আবদুল্লাহ খোকনকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি হাকিম হত্যাকাণ্ডে সম্পৃক্ততার কথা স্বীকার করেন। ১ নভেম্বর চট্টগ্রাম আদালতে তিনি জবানবন্দি দেন। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ২ নভেম্বর রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট এলাকা মো. মারুফ নামের আরেকজনকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনরাউজানে একের পর এক খুন, ধরা পড়ছে না অস্ত্রধারীরা২৭ অক্টোবর ২০২৫

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গ্রেপ্তার দুই আসামির তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় মো. সাকলাইন হোসেনকে। পরে তাঁর কাছ থেকে হত্যায় ব্যবহৃত দেশি তৈরি একনলা বন্দুক, একটি এলজি ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। একই দিন জিয়াউর রহমান নামের আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ চারজনের তথ্যের ভিত্তিতে হত্যার রহস্য উদ্‌ঘাটন হয়।

আরও পড়ুনমোটরসাইকেলে এসে গাড়িতে থাকা বিএনপি কর্মীকে গুলি করে হত্যা০৭ অক্টোবর ২০২৫

জানতে চাইলে জানতে হাটহাজারী পুলিশ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) তারেক আজিজ প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার আসামিদের বক্তব্য ও স্থানীয়ভাবে জানা যায়, কর্ণফুলী নদী পাড়ের বালুমহলের নিয়ন্ত্রণ ও স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড হয়েছে। টাকার বিনিময়ে সন্ত্রাসীদের দুটি পক্ষ এতে অংশ নিয়েছে। ঘটনার সঙ্গে জড়িত আরও ১০ থেকে ১২ জনের পরিচয় শনাক্ত হয়েছে। তাঁদের ধরতে অভিযান চলছে।

আরও পড়ুনবিএনপির কর্মী খুন: এখনো শনাক্ত হয়নি সেই ছয় অস্ত্রধারী১০ অক্টোবর ২০২৫

উৎস: Prothomalo

কীওয়ার্ড: গ র প ত র কর হত য ক ণ ড আবদ ল ব এনপ

এছাড়াও পড়ুন:

মধ্যরাতে সিলেটে ২ দফা ভূমিকম্প

সিলেট অঞ্চলে মধ্যরাতে পাঁচ মিনিটের ব্যবধানে দুই দফা মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে জানা গেছে, প্রথম ভূকম্পনটি বুধবার রাত রাত ২টা ৫০ মিনিট ৩১ সেকেন্ডে অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৫।

এর পাঁচ মিনিট পর রাত ২টা ৫৫ মিনিট ১৪ সেকেন্ডে আবারো কেঁপে ওঠে সিলেট ও মৌলভীবাজারের আশপাশ এলাকা। দ্বিতীয় ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৩।

আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, প্রথম ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেটের বিয়ানীবাজারে, আর দ্বিতীয়টির উৎপত্তিস্থল মৌলভীবাজারের বড়লেখায়।

সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসেন জানান, ভূমিকম্পের মাত্রা মৃদু হওয়ায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি; ঘুমের মধ্যেই অনেকেই টেরও পাননি। 

এর আগে গত ১ ডিসেম্বর মধ্যরাতে কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এছাড়া, গত ২১ নভেম্বর সকাল ১০টা ৩৮ মিনিটে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে দেশে। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদীতে। এতে বিভিন্ন ভবনে ফাটল ধরে এবং ১০ জনের প্রাণহানী হয়। এছাড়া, ২২, ২৩ ও ২৬ নভেম্বর দেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়।

ঢাকা/মোসাইদ রাহাত/ইভা 

সম্পর্কিত নিবন্ধ