তিতুমীর কলেজের সামনে ও আমতলীতে ককটেল বিস্ফোরণ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পাশে বাসে আগুন
Published: 17th, November 2025 GMT
রাজধানীর তিতুমীর কলেজের মূল ফটকের সামনে এবং আমতলী মোড় এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কাছাকাছি সময়ে মেরুল বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পাশে অবস্থিত পানির ট্যাংকের সামনে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। রোববার দিবাগত রাত ২টা থেকে আড়াইটার মধ্যে এসব ঘটনা ঘটে।
বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) জানে আলম প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘তিতুমীর কলেজের সামনে ককটেল বিস্ফোরণের কিছুক্ষণ পর মহাখালীর আমতলী মোড় এলাকায় আরেকটি ককটেল বিস্ফোরণ ঘটে। এছাড়া ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পাশে অবস্থিত পানির ট্যাংকের সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।’
আরও পড়ুনরাতে এক ঘণ্টার মধ্যে সাভার-ধামরাইয়ে দুই বাসে আগুন৩ ঘণ্টা আগেজানে আলম আরও জানান, আগুন ছড়িয়ে পড়ার আগেই এলাকাবাসীর সহায়তায় তা নিয়ন্ত্রণে আনা হয়। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা প্রথম মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন স্থানে যানবাহনে আগুন ও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।
আরও পড়ুনসিলেটে মধ্যরাতে আগুনে পুড়ল কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান ২ ঘণ্টা আগেএর আগে রোববার রাত ৯টার দিকে সেন্ট্রাল রোডে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনের রাস্তায় দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। রাত ৯টা ৪০ মিনিটের দিকে ককটেল বিস্ফোরণ ঘটায় বাংলামোটর এলাকায়। রাত ৯টার পর শ্যামপুর এলাকায় তিনটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। তাতে মেহেদী নামের এক ব্যক্তি আহত হন। এ ছাড়া রাত ১০ টার দিকে গাবতলী ও মহাখালীর রেল ক্রসিং এলাকায়ও ককটেল বিস্ফোরণ হয়েছে।
আরও পড়ুনঢাকা-বরিশাল মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মশালমিছিল ১ ঘণ্টা আগে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ভারতের ওপর নতুন শুল্ক আরোপের হুমকি দিলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, তিনি কৃষি আমদানির ওপর নতুন শুল্ক আরোপ করতে পারেন। তিনি বিশেষ করে ভারত থেকে চাল আমদানি এবং কানাডা থেকে সার আমদানির ওপর এই শুল্ক আরোপের হুমকি দিয়েছেন, কারণ উভয় দেশের সঙ্গে বাণিজ্য আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি ছাড়াই চলছে।
সোমবার (৮ ডিসেম্বর) হোয়াইট হাউজে আমেরিকান কৃষকদের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প দেশটির কৃষকদের জন্য ১২ বিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজ ঘোষণা করার পর এই মন্তব্য করেন। তিনি আরো বলেন, আমদানি দেশীয় উৎপাদকদের জন্য একটি চ্যালেঞ্জ তৈরি করছে এবং এই সমস্যা সমাধানের চেষ্টার কথা তিনি জানান।
আরো পড়ুন:
ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা নিয়ে চীন-রাশিয়ার যৌথ মহড়া
শান্তি পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে গঠনমূলক আলোচনা হয়েছে: জেলেনস্কি
মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ভারতীয় চাল যুক্তরাষ্ট্রে খুব কম দামে বিক্রি করে বাজার নষ্ট করার অভিযোগ তিনি খতিয়ে দেখবেন। তিনি জানান, আমেরিকান কৃষকরা অভিযোগ করেছেন- ভারত, থাইল্যান্ড ও ভিয়েতনাম থেকে কম দামে চাল আমদানি হওয়ায় দেশের চালের দাম কমে যাচ্ছে এবং এতে তাদের ক্ষতি হচ্ছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবারের বৈঠকে ট্রাম্প মার্কিন কৃষকদের জন্য কয়েকশো কোটি ডলারের কৃষি ত্রাণ প্যাকেজ ঘোষণা করেন ও একই সঙ্গে ভারতসহ এশিয়ার দেশগুলো থেকে কৃষিপণ্য আমদানির তীব্র সমালোচনা করেন।
টাইমস অব ইন্ডিয়ার খবর অনুসারে, বৈঠকে উপস্থিত যুক্তরাষ্ট্রের একটি প্রধান চাল কোম্পানি কেনেডি রাইস মিলসের সিইও মেরিল কেনেডি-সহ উপস্থিত কৃষকদের থেকে কোন কোন দেশ থেকে ভর্তুকিযুক্ত কৃষি পণ্য আমদানি করা হয় তার তালিকা চান মার্কিন প্রেসিডেন্ট। সেই তালিকায় ছিল ভারত, থাইল্যান্ড এবং চিনের মতো দেশের নাম। এই দেশগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে সস্তা চাল পাঠানোর অভিযোগ।
তালিকাটি দেখে ট্রাম্প অসন্তোষ প্রকাশ করেন এবং তার ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টকে জিজ্ঞাসা করেন, ‘ভারত সম্পর্কে বলুন। ভারত কেন এটি করছে? চালের উপর কি কোনও শুল্ক ছাড় আছে?’ ট্রাম্প স্পষ্টভাবে বলেন যে, আমেরিকান কৃষকদের সুরক্ষার জন্য, ভারতীয় চালের ওপর আরো কঠোর শুল্ক আরোপ করা হবে।
এই বছরের আগস্টে ট্রাম্প রাশিয়ার থেকে ভারতের তেল কেনা নিয়ে আপত্তি তুলে ভারতের উপর বাড়তি শুল্ক আরোপ করেন। ভারত থেকে আমদানি করা বেশিরভাগ পণ্যের উপর শুল্ক বেড়ে দাঁড়ায় ৫০ শতাংশ।
আগামী ১০ এবং ১১ ডিসেম্বর দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার জন্য ভারতে আসছে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দল। তার মধ্যেই ফের আরো শুল্ক আরোপের হুমকি দিলেন ট্রাম্প।
ঢাকা/ফিরোজ