ঢাকা ও সিলেটের পর আগামীকাল বৃহস্পতিবার (১৬ জানুয়ারি, ২০২৫) চট্টগ্রাম জহুর আহাম্মদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বিপিএল চট্টগ্রাম পর্ব। আজ বুধবার (১৫ জানুয়ারি) সকাল থেকে চট্টগ্রামের একাধিক ভেন্যুতে শুরু হয়েছে টিকিট বিক্রি। বিক্রির শুরু থেকেই শত শত ক্রিকেটপ্রেমি দর্শক টিকিট কিনতে প্রতিটি কাউন্টারে ভিড় করছেন। টিকিট সংগ্রহে দর্শকদের যাতে কোন ভোগান্তি না হয় এবং কোন ধরনের টিকিট কালোবাজারি যাতে না হয় সে ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে সেনাবাহিনী ও পুলিশ।

সকাল ১০টা থেকে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম এবং জহুর আহাম্মদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামের বিটাক মোড় কাউন্টারে টিকিট বিক্রি হচ্ছে। এছাড়া মধুমতি ব্যাংকের আগ্রাবাদ ও জিইসি মোড় শাখা থেকেও টিকিট বিক্রি করা হচ্ছে। সকাল ১০টায় টিকিট বিক্রির শুরু থেকেই দীর্ঘ সাড়িতে দাড়িয়ে টিকিট সংগ্রহ করতে দেখা গেছে দর্শকদের।

বিপিএলের চট্টগ্রাম পর্বের টিকিট সর্বনিম্ন ২০০ টাকায় ম্যাচ উপভোগ করতে পারবেন চট্টগ্রামের দর্শকরা। এ ছাড়া টিকিটের সর্বোচ্চ মূল্য ২৫০০ টাকা।

আরো পড়ুন:

‘তামিম ভাইয়ের সঙ্গে কথা বললে আমার নিজের আত্মবিশ্বাসটাও বাড়ে’

ছোট সীমানা পেরিয়ে ‘আদর্শ ক্রিকেট’ মাঠে চট্টগ্রামের বিপিএল

গ্র্যান্ড স্ট্যান্ড ও রুফটপ হসপিটালিটিতে বসে খেলা উপভোগ করতে চাইলে গুনতে হবে ২৫০০ টাকা। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডের টিকিটের মূল্য ১৫০০ টাকা আর ক্লাব হাউজের টিকিটের মূল্য ৮০০ টাকা। এ ছাড়া ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪০০ টাকা। সর্বনিম্ন ২০০ টাকা ধরা হয়েছে ওয়েস্টার্ন স্ট্যান্ড টিকিটের মূল্য।

এছাড়া অনলাইনেও WWW.

GOBCBTICKET.COM.BD এই ওয়েব সাইট থেকে টিকিট কিনতে পারবেন।

চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে টিকিট বিক্রির বুথকে ঘিরে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সিআরবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ মাসুদ জানান, সকাল থেকেই সুশৃংখলভাবে টিকিট বিক্রি হচ্ছে। কোন ধরনের সমস্যা হচ্ছে না। দর্শকরা দীর্ঘ লাইনে দাড়িয়ে টিকিট কিনছেন। পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা ও টিকিট কাউন্টার ঘিরে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।

রেজাউল/আমিনুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব প এল ব প এল

এছাড়াও পড়ুন:

টেকনাফে পাচারকারীর আস্তানা থেকে ৭ নারী-পুরুষ উদ্ধার, আটক ৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়ার গহিন পাহাড়ে পাচারকারীদের আস্তানা থেকে ৭ নারী-পুরুষকে উদ্ধার করেছে কোস্টগার্ড। সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে তাঁদের ওই আস্তানায় নিয়ে আসা হয়েছিল। গতকাল রোববার রাতে অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করা হয়। এ সময় পাচারের সঙ্গে জড়িত অভিযোগে একটি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ তিনজনকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন টেকনাফের বাহারছড়া ইউনিয়নের মারিশবুনিয়া গ্রামের আবদুর রহমান (৩২), হামিদ হোসেন (২৮) এবং পার্শ্ববর্তী বড় ডেইল গ্রামের হেলাল উদ্দীন (৩০)।

অভিযানের বিষয়ে আজ সোমবার দুপুরে সংবাদ সম্মেলন করে কোস্টগার্ড। টেকনাফের কেরনতলীতে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযানের বিস্তারিত তুলে ধরেন লেফটেন্যান্ট কমান্ডার সালাউদ্দিন রশিদ তানভীর। তিনি বলেন, পুরুষদের চাকরি এবং নারীদের বিয়ের আশ্বাসে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের জন্য বাহারছড়ার ওই আস্তানায় নিয়ে আসা হয়। সেখানে তাঁদের আটকে রেখে টাকা আদায়ের চেষ্টা চলছিল। উদ্ধার হওয়া সবার বাড়ি উখিয়া উপজেলার জালিয়াপালং এলাকায়।

লেফটেন্যান্ট কমান্ডার সালাউদ্দিন রশিদ তানভীর বলেন, অভিযানে জব্দ হওয়া আগ্নেয়াস্ত্র এবং আটক ব্যক্তিদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। ভবিষ্যতেও সাগরপথে মানব পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত নিবন্ধ