হামাসকে রোববারের মধ্যে প্রস্তাব মানতে ট্রাম্পের হুমকি
Published: 4th, October 2025 GMT
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে তাঁর প্রস্তাব মেনে নেওয়ার সময়সীমা নির্দিষ্ট করে দিয়েছেন। এ সময়ের মধ্যে গাজার জন্য মার্কিন শান্তি পরিকল্পনা গ্রহণ না করলে ‘নরক যন্ত্রণা’ ভোগ করার হুমকিও দিয়েছেন।
গতকাল শুক্রবার ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, এই চুক্তি রোববার ওয়াশিংটন সময় সন্ধ্যা ৬টার মধ্যে সম্পন্ন হতে হবে। এর আগে গত মঙ্গলবার ট্রাম্প তাঁর প্রস্তাব সামনে আনার সময় তিন থেকে চার দিনের মধ্যে প্রস্তাবে সম্মত হতে হামাসকে সময় বেঁধে দিয়েছিলেন। আরব ও তুরস্কের মধ্যস্থতাকারীরা হামাসকে চুক্তি মেনে নিতে চাপ দিচ্ছে। তবে হামাসের এক জ্যেষ্ঠ নেতা বলেছেন, ট্রাম্পের এ প্রস্তাব হামাসের পক্ষ থেকে প্রত্যাখ্যান করার সম্ভাবনা বেশি।
দ্য গার্ডিয়ান জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা যুদ্ধবিরতি প্রস্তাবের গুরুত্বপূর্ণ সংশোধনের দাবি করবে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। একই সঙ্গে আলোচনা আবার শুরু করার ভিত্তি হিসেবে পরিকল্পনাটি গ্রহণের সম্ভাবনাও রয়েছে। বিশ্লেষক ও হামাসের ঘনিষ্ঠ কয়েকটি সূত্র এমন আভাস দিয়েছে।
হোয়াইট হাউস কর্তৃপক্ষ চলতি সপ্তাহের শুরুতে একটি ২০ দফাবিশিষ্ট পরিকল্পনা প্রকাশ করেছে। এতে গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর, হামাসের কাছে থাকা জিম্মিদের মুক্তির বিনিময়ে ইসরায়েলের কাছে থাকা ফিলিস্তিনি রাজনৈতিক বন্দীদের মুক্তি, গাজা থেকে ইসরায়েলি সেনাদের ধাপে ধাপে সরে যাওয়া, হামাসকে নিরস্ত্রীকরণ এবং আন্তর্জাতিক কর্তৃপক্ষের তত্ত্বাবধানে একটি অস্থায়ী সরকার গঠন।
ফিলিস্তিনিরা দীর্ঘদিন ধরে যুদ্ধ শেষ হওয়ার অপেক্ষায় আছেন। তবে ফিলিস্তিনের অনেকে মনে করছেন, ট্রাম্পের এই পরিকল্পনা ইসরায়েলকেই বেশি সুবিধা দেবে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় ৬৬ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বিগ টিকিটে ৮৩ লাখ টাকা জিতলেন প্রবাসী বাংলাদেশি
সংযুক্ত আরব আমিরাতের আজমানে কর্মরত এক বাংলাদেশি কাঠমিস্ত্রি মোহাম্মদ মহিন বিগ টিকিটে তার প্রথম প্রচেষ্টাতেই বাজিমাত করে জিতে নিলেন আড়াই লাখ দিরহাম। যা বাংলাদেশি অর্থে ৮৩ লাখ ৩০ হাজার টাকা।
রবিবার (৭ ডিসেম্বর) আবুধাবি গ্রান্ড প্রিক্স (এফ১ আবুধাবি জিপি) চলাকালীন ‘বিগ টিকিট’-এর ফর্মুলা ওয়ান চালক-ভিত্তিক একটি গেম খেলে প্রবাসী বাংলাদেশি মহিন এই বিশাল অঙ্কের পুরস্কারটি জেতেন।
গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, এই জয়কে মহিনের জন্য আরো উল্লেখযোগ্য করে তুলেছে কারণ এটি ছিল ‘বিগ টিকিট’-এ তার প্রথমবার ভাগ্য পরীক্ষা করা।
রবিবার মহিনসহ নির্বাচিত কয়েকজনকে বিগ টিকিটের আয়োজনে ইয়াস মারিনা সার্কিটে বিশেষ ইয়টে আমন্ত্রণ জানানো হয়। সেখানে অংশগ্রহণকারীদের বলা হয়, মৌসুমের ফাইনাল ফর্মুলা ওয়ান রেসে প্রতিযোগিতা করা চালকদের মধ্যে একজনের নাম বেছে নিতে।
বিগ টিকিটের দল পরে পাঁচটি ফিনিশিং অবস্থান (৩, ৬, ১০, ১৩, এবং ১৮) নির্ধারণ করে দেয়। মহিনের এলোমেলোভাবে বেছে নেওয়া রেসিং বুলসের চালক লিয়াম লসন ১৮তম স্থানে রেস শেষ করেন, যা ছিল পুরস্কারের জন্য নির্ধারিত একটি অবস্থান। আর এতেই ৩০ বছর বয়সী এই প্রবাসী বাংলাদেশি জিতে নেন আড়াই লাখ দিরহাম।
মহিন জানান, তিনি এই টিকিটটি কিনেছিলেন আরও ৭২ জনের সঙ্গে মিলে। তাই পুরস্কারের টাকা সবার মধ্যে ভাগ করে নেওয়া হবে। গালফ নিউজের সঙ্গে ইয়াস মারিনা সার্কিটে বিগ টিকিটের ইয়াটে আলাপকালে তিনি আবেগঘন কণ্ঠে বলেন, “আমি কখনো ভাবিনি জিতব। গত ১০ বছর ধরে গ্রান্ড প্রিক্স অনুসরণ করি। এবার প্রথমবার বিগ টিকিট কিনলাম, আর প্রথম চেষ্টাতেই জিতে গেলাম।”
মহিন জানান, এই জয় তাকে তার ভাগ্য চেষ্টা চালিয়ে যেতে অনুপ্রাণিত করেছে। তিনি বলেন, “আমি বিগ টিকিট কেনা চালিয়ে যাব। ইয়াস মেরিনা সার্কিটে উপভোগ করছি, ফর্মুলা ওয়ান রেস দেখছি, এগুলো এমন অভিজ্ঞতা যা আমি স্বপ্নেও ভাবিনি।”
ঢাকা/ফিরোজ