গাজা সম্পর্কে ‘ভয়াবহ’ মন্তব্যের জন্য ব্রিটেন ও অন্যান্য আন্তর্জাতিক মিত্ররা ইসরায়েলের দুই চরম ডানপন্থি মন্ত্রীর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। মঙ্গলবার দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

যুক্তরাজ্যের সঙ্গে কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড একই পদক্ষেপ নিতে যাচ্ছে।

ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রী ইটামার বেন গাভির এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের সম্পদ জব্দ করা এবং তাদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

অর্থমন্ত্রী স্মোট্রিচ অবরুদ্ধ পশ্চিম তীরের বসতি সম্প্রসারণের অনুমোদন দিয়েছেন এবং গাজায় মানবিক সাহায্যের বিরুদ্ধে প্রচারণা চালিয়েছেন। গত মে মাসে বলেছেন, তিনি ‘একটি গমের দানাও’ গাজায় প্রবেশ করতে দেবেন না।

তিনি ৬ মে বলেছিলেন, “গাজা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে, বেসামরিক লোকদের .

.. দক্ষিণে হামাস বা সন্ত্রাসবাদবিহীন একটি মানবিক অঞ্চলে পাঠানো হবে এবং সেখান থেকে তারা তৃতীয় দেশে চলে যাওয়া শুরু করবে।”

নিরাপত্তা মন্ত্রী বেন গাভির ২৬ মে জেরুজালেমের আল-আকসা মসজিদে হামলা চালিয়ে মুসলিম বিশ্বের তৃতীয় পবিত্রতম স্থানটিকে সিনাগগে পরিণত করার আহ্বান জানিয়েছেন। 

ঢাকা/শাহেদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর মন ত র

এছাড়াও পড়ুন:

উত্তরায় গেমিং ফ্ল্যাগশিপ স্টোর চালু করল ইনফিনিক্স

নিজেদের তৈরি বিভিন্ন মডেলের স্মার্টফোনে হালনাগাদ সংস্করণের গেম খেলার সুযোগ দিতে রাজধানীর উত্তরায় সেন্টার পয়েন্টে গেমিং ফ্ল্যাগশিপ স্টোর চালু করেছে ইনফিনিক্স। ফ্ল্যাগশিপ স্টোরটিতে একটি গেমিং জোন রয়েছে, যেখানে যেকোনো ব্যক্তি বিনা মূল্যে প্রতিষ্ঠানটির তৈরি স্মার্টফোনে পছন্দের গেম খেলতে পারবেন। আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইনফিনিক্স বাংলাদেশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল শুক্রবার চালু হওয়া গেমিং ফ্ল্যাগশিপ স্টোরটিতে বিনা মূল্যে একক বা দলগতভাবে ইনফিনিক্সের উচ্চক্ষমতাসম্পন্ন গেমিং স্মার্টফোনে গেম খেলা যাবে। দেশের মোবাইল গেমিং সংস্কৃতিকে এগিয়ে নিতে তরুণদের জন্য উন্মুক্ত এই কমিউনিটি স্পেস তৈরি করেছে ইনফিনিক্স।

ইনফিনিক্স জানিয়েছে, এই গেমিং ফ্ল্যাগশিপ স্টোরটি মূলত কমিউনিটি কেন্দ্রিক প্ল্যাটফর্ম, যেখানে গেমাররা ইনফিনিক্স স্মার্টফোনের কার্যক্ষমতা সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত নিবন্ধ