প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষক নিয়োগ বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান গানে গানে জানাল ছায়ানট
Published: 8th, November 2025 GMT
প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষাবিষয়ক শিক্ষকের নিয়োগ বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনায় সরকারকে আহ্বান জানিয়েছে ছায়ানট।
আজ শনিবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে ছায়ানট সংস্কৃতি ভবনের সামনে শিল্পী-শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা এক সারিতে দাঁড়িয়ে গানে গানে এ আহ্বান জানান।
শিল্পী-শিক্ষার্থী ও শুভানুধ্যায়ী মিলিয়ে ৭০০ থেকে ৮০০ মানুষের অংশগ্রহণে এ আয়োজন শুরু হয় সম্মিলিত কণ্ঠে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আমি মারের সাগর পাড়ি দেব, বিষম ঝড়ের বায়ে’ গানটি দিয়ে। এরপর কাজী নজরুল ইসলামের দেশাত্মবোধক গান ‘ও ভাই, খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি’, লালনগীতি ‘এমন মানব জনম আর কি হবে’ গাওয়া হয়। সবার শেষে ছিল জাতীয় সংগীত।
গানের পর ছায়ানটের সভাপতি ডা.
সারওয়ার আলী বলেন, ‘সম্প্রতি যে অস্থিরতা আমরা লক্ষ করছিলাম, আমাদের মনে হয়েছে, আমাদের নয় শুধু, সর্বজনের মনে হয়েছে, সরকারেরও মনে হয়েছিল যে তাদের শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য, দেশে একটি মানবিক সমাজ, যে সমাজ উদার ও সহিষ্ণু, তেমন সমাজ গড়ার জন্য, সংগীতচর্চা ও শারীরিক চর্চা খুব প্রয়োজন।’
রাজধানীর ধানমন্ডিতে ছায়ানট ভবনের সামনে আজ শনিবার বিকেলে প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষাবিষয়ক শিক্ষকের নিয়োগ বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বানে ছায়ানটের কর্মসূচিতে অংশ নেন সংস্কৃতিকর্মীরাউৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বিডি থাইয়ের লোকসান বেড়েছে ১৫০ শতাংশ
পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) বেড়েছে ১৫০ শতাংশ।
আরো পড়ুন:
সূচকের উত্থান, বেড়েছে লেনদেন
শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না গ্লোবাল হেভি কেমিক্যালস
সোমবার (৮ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে রবিবার (৭ ডিসেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর প্রকাশ করা হয়।
২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান হয়েছে (০.৭০) টাকা। আগের বছর একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান ছিল (০.২৮) টাকা। ফলে আলোচ্য প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ০.৪২ টাকা ১৫০ শতাংশ।
আলোচ্য সময়ে কোম্পানির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে (০.৩৬) টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল(০.৩৬) টাকা।
২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সমরেয় কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭.৯৮ টাকা।
ঢাকা/এনটি/এসবি