সিরিজ বাঁচাতে অস্ট্রেলিয়ার জিততেই হতো। কিন্তু, বৃষ্টির বাধায় ম্যাচই খেলতে পারলেন না তারা। ফলে, ভারত ২-১ ব্যবধানে এগিয়ে থেকে অস্ট্রেলিয়ার মাটিতে জিতল টি-টোয়েন্টি সিরিজ।

সিরিজের শেষ ম্যাচে খেলা হয়েছিল মাত্র ৪.৫ ওভার। ব্রিসবেনে আগে ব্যাটিংয়ে নেমে ৫২ রান ‍তুলেছিল ভারত। অভিষেক ১৩ বলে ১টি করে ছক্কা ও চারে ২৩ এবং শুভমান গিল ১৬ বলে ৬টি চারে ২৯ রান করেন।

আরো পড়ুন:

বক্তব্য রাখার সময় ড.

ইউনূসের সতর্ক থাকা উচিত: ভারত

বাংলাদেশ সীমান্তের কাছে তিনটি সামরিক স্থাপনা নির্মাণ ভারতের

ছোট ইনিংস খেলার পথে অভিষেক গড়েছেন বিশ্ব রেকর্ড। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বলে ১ হাজার রান করার রেকর্ড গড়েছেন ভারতের এই বিস্ফোরক ওপেনার। এজন্য তার লেগেছে ৫২৮ বল। তিনি ছাড়িয়ে গেছেন অস্ট্রেলিয়ার টিম ডেভিডকে।

ডেভিড গত সপ্তাহে হোবার্টে ৩৮ বলে ৭৪ রানের ইনিংস খেলার পথে ৫৬৯ বলে টি-টোয়েন্টিতে ১ হাজার রানের মাইলফলকে পৌঁছান। ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব ৫৭৩ বল খেলে তালিকায় তিন নম্বরে আছেন। এছাড়া, ইনিংসের হিসেবে ২৮ ইনিংসে অভিষেক ১ হাজার রান পূর্ণ করেছেন, যা ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় দ্রুততম। তার চেয়ে ১ ইনিংস কম খেলে ১ হাজার রান পূর্ণ করেছেন বিরাট কোহলি।

১৬৩ রান করে সিরিজ সেরা হয়েছেন অভিষেক। পাঁচ ম্যাচ সিরিজের দুটি ম্যাচই বৃষ্টিতে পণ্ড হয়েছিল। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়া জিতে এগিয়ে যায়। পরের দুই ম্যাচ জিতে বিশ্ব চ্যাম্পিয়নরা। শেষ ম্যাচ পণ্ড হয়ে যাওয়ায় ভারত জিতল সিরিজ।

ঢাকা/ইয়াসিন/রফিক

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

মেসির সঙ্গে ছবি, তোপের মুখে শুভশ্রী

‘গোট ট্যুর অব ইন্ডিয়া ২০২৫’-এর অংশ হিসেবে ভারতের কলকাতায় এসেছিলেন ফুটবল তারকা লিওনেল মেসি। গতকাল শনিবার কলকাতা সফরে এসে তিনি অংশ নেন এক বিশেষ অনুষ্ঠানে। সেখানেই ঘটে যায় ভক্তদের জন্য বাড়তি চমক—দেখা হয় কলকাতার নায়িকা শুভশ্রী গাঙ্গুলির।দুজনের একসঙ্গে ছবিও দেখা যায়। মেসির সঙ্গে তোলা সেই ছবি শুভশ্রী ফেসবুকে পোস্ট করেন। ভক্তরা খুশি হন, নিন্দুকেরা ট্রল করা শুরু করেন। এ নিয়ে আজ রোববার নিজের ফেসবুকে পোস্ট দিয়েছেন নির্মাতা স্বামী রাজ চক্রবর্তী।

মেসির সঙ্গে স্থিরচিত্র পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘বাংলা চলচ্চিত্রের একজন প্রতিনিধি হিসেবে গোট ট্যুরে উপস্থাপনের সুযোগ পেলাম।’ মুহূর্তেই মেসির সঙ্গে তোলা স্থিরচিত্র ছড়িয়ে পড়ে। শুরু হয় বিতর্ক। খেলাধুলা বিষয়ে অভিনেত্রীর জ্ঞান নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। মন্তব্যের ঘরে শুরু হয় ব্যঙ্গবিদ্রূপ। একজন কটাক্ষ করে লেখেন, ‘আগে বলুন, মেসি ব্যাট করে নাকি বল করে, নাকি উইকেটকিপার?’ আরেকজন ব্যঙ্গ করে লিখেছেন, ‘হ্যাঁ, এবার বাংলা সিনেমার পাশে দাঁড়াবে মেসি, আর চিন্তা নেই।’ সমালোচনার মুখে পড়ে পরে নিজের পোস্টটি সংশোধন করেন শুভশ্রী। ক্যাপশন থেকে ‘Goat’ সরিয়ে কেবল G.O.A.T শব্দটি রাখেন তিনি। এদিকে শুভশ্রীকে ঘিরে যখন সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষ, তখনই পাশে দাঁড়ালেন রাজ চক্রবর্তী।

শুভশ্রী গাঙ্গুলি

সম্পর্কিত নিবন্ধ