ভারতকে হারিয়ে ওভারে ছয় ছক্কা হজমের জ্বালা মেটালেন কুয়েতের ইয়াসিন
Published: 8th, November 2025 GMT
শাপমোচন বুঝি একেই বলে!
হংকং ইন্টারন্যাশনাল সিক্সেস টুর্নামেন্টে গতকাল পাকিস্তানের বিপক্ষে এক ওভারে ৩৮ রান দেন কুয়েতের অধিনায়ক ও বাঁহাতি স্পিনার ইয়াসিন প্যাটেল। এর মধ্যে আব্বাস আফ্রিদির কাছে ছয় বলে হজম করেন ছয় ছক্কা। ইয়াসিন সেই দুঃস্বপ্ন আজ কী দারুণভাবেই না ভুললেন!
ভারতের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নামা কুয়েতের হয়ে ১৪ বলে করেন অপরাজিত ৫৮। এরপর বল হাতে ৩টি উইকেট। তাঁর এমন পারফরম্যান্সে কুয়েতও উপহার দিয়েছে বিস্ময়। ভারতকে ২৭ রানে হারিয়ে এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠেছে কুয়েত। পরে বোল লিগের ম্যাচে আরব আমিরাতের কাছেও ৪ উইকেটে হেরেছে ভারত।
মং ককের মিশন রোড গ্রাউন্ডে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক দীনেশ কার্তিক। ৬ ওভারে ৫ উইকেটে ১০৬ রানে থামে কুয়েতের ইনিংস। তিনে নামা কুয়েতের বিলাল তাহির করেন ৯ বলে ২৫ রান। দুর্দান্ত ব্যাট করা ইয়াসিন ভারতের অধিনায়ক কার্তিকের এক ওভারে (ইনিংসের ৫ম) নেন ২৩ রান।
প্রিয়াঙ্ক পঞ্চলের করা শেষ ওভারে পাঁচটি ছক্কা মারেন ইয়াসিন। এ ওভারে এসেছে ৩২ রান। ঘরোয়া ক্রিকেটে এক শর বেশি প্রথম শ্রেণির ম্যাচ খেলা প্রিয়াঙ্ক গতকাল ডি/এল নিয়মে পাকিস্তানের বিপক্ষে জয়ের পর এক্সে লেখেন, ‘যথারীতি পাকিস্তানকে হারিয়েছি।’ কিন্তু ২৪ ঘণ্টার কম সময়ের মধ্যে মুদ্রার উল্টো পিঠও দেখতে হলো তাঁকে।
আরও পড়ুনআকবরের ৯ বলে ৩২ রান, শ্রীলঙ্কাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ১৭ ঘণ্টা আগেতাড়া করতে নেমে ভারত ৫.
আজই কোয়ার্টার ফাইনালে আফগানিস্তানের মুখোমুখি হবে কুয়েত। পুল ‘সি’ থেকে তিন দলের মধ্যে ২ ম্যাচে ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে সবার তলানিতে থেকে টুর্নামেন্টের মূল প্রতিযোগিতা থেকে ছিটকে পড়ল ভারত। এই পুলে অপর দুটি দল কুয়েত ও পাকিস্তান।
বোল লিগের ম্যাচে আগে ব্যাট করে ৩ উইকেটে ১০৭ রান তুলেছিল ভারত। ১৬ বলে ৫০ করে রিটায়ার্ড হার্ট হন অভিমন্যু মিঠুন। ১৪ বলে ৪২ রানে অপরাজিত ছিলেন দীনেশ কার্তিক।
তাড়া করতে নেমে অধিনায়ক খালিদ শাহর ১৪ বলে ৫০ রানে দারুণ জয় তুলে নেয় আরব আমিরাত। ৫ বলে ২০ রানে অপরাজিত ছিলেন মোহাম্মদ আরফান।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: উইক ট
এছাড়াও পড়ুন:
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর দোয়া
বিএনপির মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধায় মোহাম্মদ আলীর নিজেস্ব ভেজিটেবল অয়েল মেইলে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে ফতুল্লা ইউনিয়ন বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় মানুষের ব্যাপক উপস্থিতি দেখা যায়। এছাড়াও শতশত কোমলমতি মাদ্রাসার শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম। মোনাজাতে বেগম খালেদা জিয়ার সম্পূর্ণ আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করেন। পাশাপাশি বাংলাদেশের শান্তি, স্থিতি ও জাতির সার্বিক কল্যাণের জন্যও মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে মোহাম্মদ আলী বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি গণতন্ত্র ও জনগণের অধিকারের প্রশ্নে সব সময় আপসহীন থেকেছেন। মানুষের পাশে থাকা এবং দেশের সার্বিক উন্নতি ও মুক্তচিন্তার পক্ষে তার ভূমিকা সবসময়ই প্রশংসিত।
দোয়া মাহফিল শেষে উপস্থিত সকল মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।