সরকার বারবার লিখিত নির্দেশনা ও রিমাইন্ডার পাঠানোর পরও বাংলাদেশের সরকারি হাসপাতালগুলো স্বাস্থ্য কার্ডধারী জুলাই আহত ব্যক্তিদের প্রাপ্য সম্মান ও ফাস্ট ট্র্যাক সুবিধা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর রহমান এমন মন্তব্য করেছেন।

সায়েদুর রহমান বলেছেন, কোনো হাসপাতাল যদি আহত ব্যক্তিদের চিকিৎসা, হাসপাতালে প্রাপ্ত ওষুধ এবং হাসপাতালে করা যায় এমন পরীক্ষা না করে বা করাতে দেরি করে, তবে তা শাস্তিযোগ্য অপরাধ হবে।

আজ শনিবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘জুলাই গণ-অভ্যুত্থান ও স্বাস্থ্যব্যবস্থার সংকট’ শীর্ষক গবেষণার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ হেলথ ওয়াচ ও অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (এমিনেন্স)। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক সায়েদুর রহমান।

অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানের একজন আহত স্বাস্থ্য কার্ড নিয়ে বিশেষ সহকারীর দৃষ্টি আকর্ষণ করেন। এ বিষয়ে দুঃখ প্রকাশ করে অধ্যাপক সায়েদুর রহমান বলেন, একাধিকবার লিখিতভাবে প্রতিটি হাসপাতালে লিখিত নির্দেশনা দেওয়া হলেও তা মানা হয়নি। ভবিষ্যতে এ ধরনের গাফিলতি এড়াতে আগামীকাল বা পরশুর মধ্যে দেশের সব সরকারি হাসপাতালে আবারও নির্দেশনা পাঠাবেন বলেও জানান তিনি।

অনুষ্ঠানে গবেষণার ফলাফল তুলে ধরেন জনস্বাস্থ্য গবেষক আহমদ এহসানুর রহমান ও এমিনেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম হায়দার তালুকদার।

অনুষ্ঠানে গবেষণার প্রেক্ষাপট তুলে ধরে প্রথম আলোর বিশেষ প্রতিনিধি ও গবেষক দলের সদস্য শিশির মোড়ল জানান, গত বছরের জুলাই মাসে রাজধানীর ৩৮টি হাসপাতাল ঘুরে তিনি দেখতে পান সেখানে চিকিৎসা ঠিকমতো হচ্ছে না এবং নানা রকম জটিলতা রয়েছে। তিনি বলেন, এই পর্যবেক্ষণ থেকেই গত বছরের আগস্টের তিন তারিখে এই গবেষণা করার আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়। এর উদ্দেশ্য ছিল স্বাস্থ্য মন্ত্রণালয়, ডিজি অফিস এবং মন্ত্রীর ভূমিকা কেমন ছিল, তা খতিয়ে দেখা।

গবেষণার ফলাফলে জুলাইয়ে তিন ধরনের প্রতিবন্ধকতা চিহ্নিত করা হয়েছে—চিকিৎসা গ্রহণে, কার্যকর চিকিৎসায়, ও সম্মানজনক শেষকৃত্যে। চিকিৎসা গ্রহণে বাধাগুলোর মধ্যে ছিল রাজনৈতিক নিপীড়নের ভয়, চলাচলে অসুবিধা, অ্যাম্বুলেন্সের অভাব ও সহকারীর অনুপস্থিতি। কার্যকর চিকিৎসায় প্রতিবন্ধকতা দেখা যায় হাসপাতালে ভর্তি বা চিকিৎসায় দেরি, অনুপযুক্ত ব্যবস্থা, অতিরিক্ত ভিড়, রেফারেল জট, রিসোর্স সংকট, অনৈতিক আচরণ, প্রয়োজনীয় জনবল ও প্রযুক্তির অভাব, উচ্চ খরচ ও ঘুষ।

শেষকৃত্যে সমস্যা দেখা দেয় মৃতদেহ শনাক্তকরণে জটিলতা, পুলিশি বাধা, মর্গসুবিধার ঘাটতি ও নথি ভুক্তিকরণে ত্রুটিতে।

মূল কারণ হিসেবে উঠে আসে জরুরি স্বাস্থ্যসেবায় প্রস্তুতি ও নেতৃত্বের ঘাটতি, মেডিকো-লিগ্যাল দুর্বলতা, স্বাস্থ্যকে রাজনৈতিক অগ্রাধিকার না দেওয়া এবং নীতিনৈতিকতার অভাব।

ওয়াটারএইডের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সুইডিশ সিডার প্রতিনিধি জহিরুল ইসলাম, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক উপদেষ্টা অধ্যাপক মোজাহেরুল হক প্রমুখ।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স য় দ র রহম ন অন ষ ঠ ন সহক র

এছাড়াও পড়ুন:

নিহত প্রত্যেকের পরিবারকে ২০ লাখ ও আহতদের ৫ লাখ করে টাকা দেবে সরকার

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে ২০ লাখ এবং আহতদের ৫ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেবে সরকার। পাশাপাশি আহতদের বিনা মূল্যে চিকিৎসা সহায়তা দেওয়া হবে।

আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে সিদ্ধান্তের বিষয়টি জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

গত ২১ জুলাই উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে ৩৬ জন নিহত হন। এর ২৮ জনই শিক্ষার্থী। বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামও নিহত হন। এ ছাড়া অনেকে আহত হন।

ব্যাপক আলোচিত এ ঘটনা নিয়ে ৯ সদস্যের তদন্ত কমিশন গঠন করেছিল অন্তর্বর্তী সরকার। সেই কমিশনের প্রতিবেদনে কারণ হিসেবে যুদ্ধবিমানের পাইলটের উড্ডয়ন–ত্রুটি চিহ্নিত হয়েছে।

উপদেষ্টা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়, ১১ ডিসেম্বর

সম্পর্কিত নিবন্ধ

  • নিহত প্রত্যেকের পরিবারকে ২০ লাখ ও আহতদের ৫ লাখ করে টাকা দেবে সরকার