Risingbd:
2025-12-14@14:20:09 GMT

গণভোট সংবিধানে নেই: আমীর খসরু

Published: 8th, November 2025 GMT

গণভোট সংবিধানে নেই: আমীর খসরু

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘‘বর্তমান সংবিধানের পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। তারা এই সংবিধানের অধীনে শপথ নিয়েছেন। এই সংবিধানে গণভোট নিয়ে কিছু নেই। আগামীতে নির্বাচনে পাস করে সংসদে গিয়ে সংবিধানে গণভোট যুক্ত করে এরপর গণভোটে আসতে পারে।’’

শনিবার (৮ নভেম্বর) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘নির্বাচনী ইশতেহারে প্রযুক্তির ব্যবহার’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, ‘‘আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে কেমন জানি একটা স্বৈরাচারী মনোভাব চলে আসছে। কনসাসের বাইরে যাওয়ার সুযোগ নেই। আমাদের ৩১ দফার অনেক কিছুই কনসাসের মধ্যে আসেনি, তাই বলে কি আমি মাঠে নামবো? আমি জনগণের কাছে যাব।’’

আমীর খসরু বলেন, ‘‘কথায় কথায় আপনি দাবি নিয়ে রাস্তায় যাবেন, সেটা হবে না। আপনাদের দাবি নিয়ে মাঠে যাবেন, এর বিপরীতে যদি দেশের সর্বোচ্চ রাজনৈতিক দল কর্মসূচি দেয় তাহলে সংঘর্ষ বাঁধবে না?’’

তিনি বলেন, ‘‘ঐক্যমতের বাইরে যাওয়ার সুযোগ নেই। চ্যাপ্টার ক্লোজড। আপনার চিন্তাভাবনা জনগণের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। আপনি ক্ষমতায় আসেন, এরপরে আপনি পরিবর্তন করুন।’’

বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘‘চট্টগ্রামে একটা হত্যার ঘটনা ঘটেছে। সেখানে একটি দলের ছাত্র সংগঠনের সাবেক নেতাকর্মীদের অন্তর্কোন্দলের মাধ্যমে ঘটেছে। যারা নির্বাচন পেছানোর চেষ্টা করছে তারা ঘটিয়েছে কিনা এই ঘটনা সেটা আমাদের সন্দেহ।’’

ঢাকা/রায়হান//

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর গণভ ট

এছাড়াও পড়ুন:

কিংসের কাছে হেরে মোহামেডানের হতাশার সন্ধ্যা, মোজাফফরভের লাল কার্ড

বসুন্ধরা কিংস অ্যারেনা গ্যালারির এক প্রান্তে কিছুক্ষণ পরপর স্লোগান ‘বসুন্ধরা, বসুন্ধরা’। ঢোলের বাদ্যও শোনা যাচ্ছিল ক্ষণে ক্ষণে। মাঠের অন্য প্রান্তে কম যাননি মোহামেডানের সমর্থকেরা। তাঁরা বড় ব্যানার নিয়ে এসেছেন। সঙ্গে ছোট ছোট পতাকাও। উদ্দেশ্য, বাংলাদেশ ফুটবল লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে নিজ দলকে উৎসাহ দেওয়া। কিংস অ্যারেনায় পরিবেশটা বেশ জমে উঠেছিল আজ সন্ধ্যায়।

শেষ পর্যন্ত মাঠের লড়াইয়ে রাতটা নিজেদের করে নিয়েছে কিংস। ষষ্ঠ রাউন্ডের খেলায় তারা মোহামেডানকে হারিয়েছে ২–০ গোলে। কিংসের হয়ে দুটি গোল করেন রাকিব হোসেন ও দরিয়েলতন গোমেজ। গোলহীন থাকা মোহামেডানের মোজাফফরভ লাল কার্ড দেখেছেন।

ম্যাচে কিংস এগিয়ে যায় ১৫তম মিনিটেই। ফয়সাল আহমেদ ফাহিমের ক্রসে রাকিবের ডান পায়ের নিচু ভলিতে হয় ১-০। এবারের লিগে এটি তাঁর প্রথম গোল। রাকিব ছিলেন অরক্ষিত, পাহারায় মোহামেডানের কেউ ছিল না। ম্যাচ শেষে মাঠে দাঁড়িয়ে রাকিব প্রথম আলোকে বলেন, ‘পাঁচটি গোলে অ্যাসিস্ট করেছি, কিন্তু প্রথম গোল পেলাম আজ।’

ম্যাচে মোহামেডান দ্বিতীয় গোল হজম করে ৯০তম মিনিটে। ব্রাজিলিয়ান স্ট্রাইকার দরিয়েলতন গোমেজ মোহামেডানের দুই ডিফেন্ডার এবং গোলকিপার সুজনকে কাটিয়ে ফাঁকা পোস্টে বল ঠেলে ২-০ করেন। এরপর মাঠে শুরু হয় গোলমাল। কিংসের সিনিয়র সোহেল রানাকে ঘুষি মেরে লাল কার্ড দেখেন মোহামেডানের উজবেক মিডফিল্ডার মোজাফফরভ। রেফারির সিদ্ধান্ত যে তাঁর পছন্দ হয়নি, সেটি বোঝা গেছে এরপর আরও উত্তেজিত হয়ে ওঠার ঘটনায়। ম্যাচ শেষে মোজাফফরভকে ড্রেসিংরুমে চুপচাপ বসে থাকতে দেখা গেছে।

মোজাফফরভ (১৭ নম্বর জার্সি) শেষ দিকে লাল কার্ড দেখেছেন

সম্পর্কিত নিবন্ধ

  • ‘দুটি হাত ছাড়াই মানুষের কৌতূহলের জবাব দিতে পেরেছি’
  • বিশৃঙ্খলতায় পণ্ড মেসিকে ঘিরে কলকাতার আয়োজন
  • টাইব্রেকারে দুটি শট আটকে ফারইস্টকে বিদায় করে এআইইউবিকে ফাইনালে তুললেন রাজীব
  • দেয়াল টপকে ভেতরে ঢুকে মাস্ক পরা যুবক, এরপর জেলা নির্বাচন কার্যালয়ে আগুন
  • চূড়ান্ত প্রতিবেদন দাখিল, জিয়া-জলিলের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ মেলেনি
  • তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর
  • কিংসের কাছে হেরে মোহামেডানের হতাশার সন্ধ্যা, মোজাফফরভের লাল কার্ড
  • হাদিকে গুলি: সিসিটিভি ফুটেজে যা দেখা গেল
  • রণবীরের হাঁটুর বয়সি নায়িকা সারাকে কতটা জানেন?
  • শত বছরের পুরোনো বিমানবন্দরে হচ্ছে ৩ হাজার কোটি ডলারের শহর