জার্মানিতে সামার স্টুডেন্ট প্রোগ্রাম, আইইএলটিএস ছাড়াই আবেদন
Published: 8th, November 2025 GMT
জার্মানির হেলমহোল্টজ জেনট্রাম বার্লিন (Helmholtz Zentrum Berlin-HZB) তাদের এইচজেডবি সামার স্টুডেন্ট প্রোগ্রাম ২০২৬–এর জন্য আবেদন গ্রহণ শুরু করেছে। এই আন্তর্জাতিক সামার স্টুডেন্ট প্রোগ্রাম বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের জন্য ৮ সপ্তাহের গবেষণা ও কাজের সুযোগ দিচ্ছে।
প্রোগ্রাম সম্পর্কে
এইচজেডবি সামার স্টুডেন্ট প্রোগ্রামটি অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ৬ জুলাই থেকে ২৮ আগস্ট পর্যন্ত। মোট ২০ জন স্নাতক শিক্ষার্থীকে নির্বাচিত করা হবে, যাঁরা নিজেদের গবেষণা প্রকল্পে বিজ্ঞানীদের তত্ত্বাবধানে কাজ করবেন। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ফোটন সায়েন্স, ফোটোভোলটাইকস, সোলার সেল, ইলেক্ট্রোকেমিক্যাল এনার্জি স্টোরেজ, কোয়ান্টাম ও ফাংশনাল ম্যাটেরিয়ালস এবং অ্যাক্সিলারেটর রিসার্চসহ বিভিন্ন ক্ষেত্রে গবেষণার সুযোগ পাবেন।
আবেদনের যোগ্যতা
–প্রোগ্রামটি সব দেশের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত।
–আবেদনকারীদের অবশ্যই স্নাতক পর্যায়ের শিক্ষার্থী হতে হবে; পিএইচডি শিক্ষার্থীরা যোগ্য নন।
–শিক্ষার্থীদের পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, বিজ্ঞান, কাঠামোগত জীববিজ্ঞান, প্রকৌশল, জীববিজ্ঞান বা পরিবেশবিজ্ঞানসম্পর্কিত বিষয়ে অধ্যয়নরত থাকতে হবে।
–কমপক্ষে দুই বছরের পূর্ণকালীন পড়াশোনা সম্পন্ন করতে হবে।
–ইন্টার্নশিপ চলাকালীন শিক্ষার্থী হিসেবে নিবন্ধিত থাকতে হবে।
–ইংরেজিতে দক্ষতা আবশ্যক, তবে জার্মান ভাষা জানলে অগ্রাধিকার থাকবে।
–আবেদনকারীদের অবশ্যই একটি রেফারেন্স লেটার জমা দিতে হবে।
আরও পড়ুনঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, আবেদনে অনুসরণ করতে হবে ৫টি ধাপ ০৫ নভেম্বর ২০২৫সুযোগ-সুবিধা
–সব অংশগ্রহণকারী ৮ সপ্তাহের জন্য অফিশিয়াল ইন্টার্নশিপ কনট্র্যাক্ট পাবেন।
–বেতনসহ ইন্টার্নশিপ প্রোগ্রাম।
–আন্তর্জাতিক শিক্ষার্থীরা পাবেন ১ হাজার ৯০০ ইউরো ভাতা, আর বার্লিন বা পটসডামের শিক্ষার্থীরা পাবেন ১ হাজার ইউরো।
–ভ্রমণব্যয়ের ৭৫ শতাংশ পর্যন্ত (ইইউ দেশগুলোর ক্ষেত্রে সর্বোচ্চ ২০০ ইউরো এবং নন-ইইউ দেশগুলোর ক্ষেত্রে সর্বোচ্চ ৮০০ ইউরো) প্রদান করা হবে।
–ইন্টার্নরা আন্তর্জাতিক মানের ল্যাবে কাজের অভিজ্ঞতা অর্জন করবেন, সঙ্গে থাকবে সাইট ভিজিট, ওয়ার্কশপ ও এক্সকারশন।
–সবচেয়ে বড় সুবিধা হলো আইইএলটিএস বা টোয়েফলের কোনো প্রয়োজন নেই।
আরও পড়ুনজার্মানিতে পড়াশোনার পাশাপাশি কাজের সুযোগ: জেনে নিন নিয়ম ও সুবিধা০৬ নভেম্বর ২০২৫প্রয়োজনীয় কাগজপত্র
শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট
সর্বোচ্চ দুই পৃষ্ঠার একাডেমিক সিভি
বিশ্ববিদ্যালয়ের এনরোলমেন্ট সার্টিফিকেট
রেফারেন্স লেটার
এনরোলমেন্ট ঘোষণাপত্র (বিশ্ববিদ্যালয়ের সিল ও স্বাক্ষরসহ)
পাসপোর্ট বা আইডি কার্ডের কপি
আবেদনপ্রক্রিয়া
পুরো আবেদনপ্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করতে হবে।
১.
২. ফর্ম পূরণ করে সঠিক তথ্য ও প্রয়োজনীয় নথি জমা দিতে হবে।
আবেদন জমাদানের শেষ তারিখ
১৪ ডিসেম্বর ২০২৫।
আরও পড়ুনআরব আমিরাতের সেরা ১০ স্কলারশিপ: এভিয়েশন–মেডিকেলে পড়াশোনা ০৪ নভেম্বর ২০২৫উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
তফসিলকে স্বাগত জানিয়ে ঢাবি ছাত্রদলের আনন্দ মিছিল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে আনন্দ মিছিল করেছে ঢাবি শাখা ছাত্রদল।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তফসিল ঘোষণার পর রাতে টিএসসি চত্বর থেকে সংগঠনটির নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে এ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রোকেয়া হলের পাশের সড়কে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
আরো পড়ুন:
সিলেট বিভাগে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হলেন যারা
ওসমান হাদি গুলিবিদ্ধ
মিছিল চলাকালে নেতাকর্মীরা স্লোগান দেন—‘২০২৬, মার্কা মোদের ধানের শীষ’, ‘তারেক রহমানের সালাম নিন, ধানের শীষে ভোট দিন’, ‘খালেদা জিয়ার সালাম নিন, ধানের শীষে ভোট দিন’, ‘তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’।
সমাবেশে ঢাবি ছাত্রদলের সভাপতি গনেশ চন্দ্র রায় সাহস বলেন, “বিগত চারটি নির্বাচন দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে থামিয়ে দিয়েছিল। আমরা ২০১৪ সালে বিনা ভোটের নির্বাচন দেখেছি। ২০১৮ সালে রাতের ভোট দেখেছি এবং ২০২৪ সালে ‘আমি-ডামি’ নির্বাচন দেখেছি। বিগত সময়ে আমরা ভোট দেওয়ার সুযোগ পাইনি। এবার ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারিতে আবার ভোট দেওয়ার সুযোগ এসেছে। আমরা যোগ্য প্রার্থী ও মার্কা দেখে ভোট দেব।”
তিনি আরো বলেন, “তারেক রহমানের ‘৩১ দফা’ বাস্তবায়নের লক্ষ্যে আমরা জনসাধারণের কাছে গিয়ে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করব। পাশাপাশি ১২ ফেব্রুয়ারির নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করব।”
এ সময় ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক নূর আলম ভূঁইয়া ইমন, সিনিয়র যুগ্ম সম্পাদক আনিসুর রহমান খন্দকার অনিক প্রমুখ।
ঢাকা/সৌরভ/জান্নাত