ঢাকার বায়ুদূষণের মাত্রা আজ শনিবার বিপজ্জনকভাবে বেড়ে গেছে। আজ বায়ুদূষণে বিশ্বের ১২৬টি শহরের মধ্যে ঢাকার অবস্থান তৃতীয়।

আজ সকাল ১০টার দিকে আইকিউএয়ারে ঢাকার গড় বায়ুমান ছিল ১৯১। বায়ুর এই মানকে অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। তবে দেশের আরেক বিভাগীয় শহর খুলনার বায়ু আজ ঢাকার চেয়ে অনেক খারাপ। সেখানে বায়ুর মান ১৯৮।

গতকাল শুক্রবার বায়ুদূষণে বিশ্বের ১২৬টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ছিল দশম। তবে দেশের তিন বিভাগীয় শহর রাজশাহী, রংপুর ও খুলনার বায়ু গতকাল ঢাকার চেয়ে অনেক খারাপ ছিল।

বায়ুদূষণের এ পরিস্থিতি তুলে ধরেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটি বায়ুদূষণের অবস্থা নিয়মিত তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সেই সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে।

বায়ুদূষণে গতকালের মতো আজও শীর্ষে আছে ভারতের দিল্লি, স্কোর ৬৪৩। এরপর আছে পাকিস্তানের লাহোর, স্কোর ৩৪৬।

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বায়ুর মান দিন দিন খারাপ হচ্ছে। কোনো কোনো দিন রাজধানীকে ছাপিয়ে যাচ্ছে শহরগুলোর দূষণ।

দূষণ রোধে যা করবেন

আজ রাজধানীর বায়ুর যে মান, তাতে অবশ্যই সংবেদনশীল গোষ্ঠীর যাঁরা মানুষ, যেমন বয়স্ক, অন্তঃসত্ত্বা, শিশু বা শারীরিকভাবে অসুস্থ ব্যক্তিরা বাইরে গেলে মাস্ক পরে যেতে হবে। খোলা স্থানে শরীরচর্চা বন্ধ রাখতে হবে। জানালা বন্ধ রাখতে হবে।

রাজধানীর আটটি এলাকায় আজ দূষণ পরিস্থিতি অনেক খারাপ। এর মধ্যে দুটি স্থানের বায়ুর মান খুবই অস্বাস্থ্যকর। এ দুটি স্থান হলো আইসিডিডিআরবি–সংলগ্ন এলাকা এবং দক্ষিণ পল্লবী। স্থান দুটির মান যথাক্রমে ২১১ ও ২০১। বায়ুর মান ২০০–এর মধ্যে আছে মিরপুরের ইস্টার্ন হাউজিং, কল্যাণপুর, বেজ এজ ওয়াটার আউটডোর, বেচারাম দেউড়ী, গোড়ান এবং গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল।

বায়ুদূষণে যত ক্ষতি

বাংলাদেশের মানুষের প্রত্যাশিত আয়ুর জন্য সবচেয়ে বড় বাহ্যিক হুমকি হয়ে দাঁড়িয়েছে বায়ুদূষণ। বায়ুদূষণের কারণে বাংলাদেশের মানুষের আয়ু গড়ে সাড়ে পাঁচ বছর কমছে।

এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্সের (একিউএলআই) ২০২৫ সালের হালনাগাদ বার্ষিক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়। এ প্রতিবেদন তৈরি করেছে যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের এনার্জি পলিসি ইনস্টিটিউট (ইপিআই)। প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ বিশ্বের সবচেয়ে দূষিত দেশ।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: শহর র

এছাড়াও পড়ুন:

সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪

সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চার ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাতে শিমরাইল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে পুলিশ একটি চাপাতি, একটি ধারালো ছুরি এবং দুটি সুইচ গিয়ার উদ্ধার করেছে।

গ্রেপ্তারকৃত যুবকরা হলো: আপন (২৪) আজিজুল হক (২৮) মো. মানিক ইসলাম (২২) আলী হোসেন বিজয় (২০) তারা সকলেই সিদ্ধিরগঞ্জ এলাকায় বসবাস করেন।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে সিদ্ধিরগঞ্জ শিমরাইল এলাকায় চট্টগ্রাম থেকে ডেমরাগামী সড়কে জাকিরের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর ওই চার যুবককে সন্দেহজনক অবস্থায় ঘোরাঘুরি করতে দেখা যায়।

এসময় পুলিশ তাদের আটক করে এবং দেহ তল্লাশি করে উল্লেখিত অস্ত্রগুলো উদ্ধার করে।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহাম্মদ আব্দুল বারিক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা ধারণা করছি, গ্রেপ্তারকৃতরা এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
 

সম্পর্কিত নিবন্ধ