নেত্রকোনা সদর উপজেলায় নির্মাণাধীন বাইপাস সড়কে মশাল মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৭ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার চল্লিশা-দুধকুড়া বাইপাস সড়ক থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন—আলম মিয়া, মো. আরিফ মিয়া, ইব্রাহিম খলিল, জোনায়েদ হাসান রাফি, শাহাদাত রহমান সিয়াম, সাকিবুল ইসলাম ও রিয়াদ মিয়া। তারা সবাই সদর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা এবং নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় কর্মী।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি শাহনেওয়াজ বলেছেন, “গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, বাইপাস সড়কে নিষিদ্ধ ছাত্রলীগের কিছু নেতাকর্মী মশাল মিছিল করছে। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে সাতজনকে আটক করা হয়।”

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ওসি কাজি শাহনেওয়াজ।

ঢাকা/ইবাদ/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ত কর ম

এছাড়াও পড়ুন:

ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব না’গঞ্জ এর কমিটি ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব নারায়ণগঞ্জ এর ২০২৫-২৬ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি রবিবার ঘোষণা করা হয়েছে।  

ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ভাষা বিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মো. জাহিদুল ইসলাম পান্থ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সমাজ বিজ্ঞান বিভাগের একই বর্ষের আনিসুর রহমান।

কমিটির অন্যান্য দায়িত্বশীল পদে রয়েছেন- সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আরাফাত, সহ-সভাপতি তানভীর হাসান সিফাত। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব হোসেন, সাংগঠনিক সম্পাদক খালেদ হাসান এবং সহ সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমেদ।

এছাড়া ক্যারিয়ার ও উন্নয়ন সম্পাদক হিসেবে তারিন ইসলাম রেশমী, প্রচার সম্পাদক রবিউল ইভান, দপ্তর সম্পাদক তারিকুল ইসলাম তারেক এবং গণশিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক হিসেবে সাবিকুন্নাহার সামান্তা মনোনীত হয়েছেন।

নবগঠিত এই কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নারায়ণগঞ্জ জেলার শিক্ষার্থীদের শিক্ষাগত, সামাজিক ও ক্যারিয়ার উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করবে। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব বিকাশ, ঐক্য ও সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করাই হবে এই কমিটির প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন নব নির্বাচিত নেতৃবৃন্দ।

নতুন কমিটির অনুমোদন প্রদান করেন সংগঠনের সংশ্লিষ্ট দায়িত্বশীল ও উপদেষ্টামণ্ডলী। একই সঙ্গে জানানো হয়, আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হবে।
 

সম্পর্কিত নিবন্ধ