যুক্তরাষ্ট্রের নোবেলজয়ী বিজ্ঞানী জেমস ওয়াটসন মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর।

ডিএনএ–এর গঠন সম্পর্কে জেমস ওয়াটসনের যৌথ আবিষ্কার তাঁকে নোবেল পুরষ্কার এনে দেয়। তাঁর এ আবিষ্কার ডিএনএ কীভাবে জিনগত তথ্য প্রতিলিপি করে এবং বহন করে, সেসব ব্যাখ্যা করার দরজা খুলে দেয়। জীববিজ্ঞানের অগ্রগতিতে এ যুগান্তকারী ভূমিকা রাখে।

নিউইয়র্কের কোল্ড স্প্রিং হারবার ল্যাবরেটরি ডিএনএ বিজ্ঞানী জেমস ওয়াটসনের মৃত্যুর খবর বিবিসিকে নিশ্চিত করেছে। এখানেই কয়েক দশক ধরে গবেষণায় যুক্ত ছিলেন তিনি।

১৯৫৩ সালে ডিএনএ–এর ডাবল-হেলিক্স কাঠামো আবিষ্কার করা বিজ্ঞানীদের একজন তিনি। এজন্য তিনি ১৯৬২ সালে মরিস উইলকিন্স ও ফ্রান্সিস ক্রিকের সঙ্গে চিকিৎসাবিজ্ঞানে যৌথভাবে নোবেল পান। ওই সময় তাঁরা তিনজন বলেছিলেন, ‘আমরা জীবনের রহস্য আবিষ্কার করেছি।’

জেমস ওয়াটসন ২০১৪ সালে নিজের নোবেল পদকের সোনার অংশটুকু ৪৮ লাখ ডলারে বিক্রি করে দিয়েছিলেন। ওই সময় এ বিজ্ঞানী বলেছিলেন, জাতি নিয়ে মন্তব্যের পর বিজ্ঞানীরা তাঁকে বয়কট করায় তিনি নোবেল পুরষ্কারের সোনার অংশটুকু বিক্রি করার পরিকল্পনা করেছেন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ড এনএ

এছাড়াও পড়ুন:

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর দোয়া

বিএনপির মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধায় মোহাম্মদ আলীর নিজেস্ব ভেজিটেবল অয়েল মেইলে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়। 

দোয়া মাহফিলে ফতুল্লা ইউনিয়ন বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় মানুষের ব্যাপক উপস্থিতি দেখা যায়। এছাড়াও শতশত কোমলমতি মাদ্রাসার শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম। মোনাজাতে বেগম খালেদা জিয়ার সম্পূর্ণ আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করেন। পাশাপাশি বাংলাদেশের শান্তি, স্থিতি ও জাতির সার্বিক কল্যাণের জন্যও মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে মোহাম্মদ আলী বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি গণতন্ত্র ও জনগণের অধিকারের প্রশ্নে সব সময় আপসহীন থেকেছেন। মানুষের পাশে থাকা এবং দেশের সার্বিক উন্নতি ও মুক্তচিন্তার পক্ষে তার ভূমিকা সবসময়ই প্রশংসিত। 

দোয়া মাহফিল শেষে উপস্থিত সকল মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।

সম্পর্কিত নিবন্ধ