রাজধানীর মোহাম্মদপুর ও নিউমার্কেট থেকে ৩৭ জন গ্রেপ্তার
Published: 7th, November 2025 GMT
রাজধানীর মোহাম্মদপুর ও নিউমার্কেট এলাকায় বৃহস্পতিবার দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে চুরি ও বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামিসহ ৩৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে মোহাম্মদপুর এলাকা থেকে ৩৩ জন আর নিউমার্কেট থেকে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মোহাম্মদপুর থানার বরাত দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার মোহাম্মদপুর থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নিয়মিত মামলার আসামি, চুরি, পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাঁদের কাছ থেকে ৪টি চাকু, ৩০০ পিস ইয়াবা এবং ১ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো.
নিউমার্কেট এলাকা থেকে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন রহমান (২১), আমির (২৭), রবিউল (২০) ও রফিকুল (৩৫)।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ম হ ম মদপ র
এছাড়াও পড়ুন:
ছবিতে পুতিনের ভারত সফর
ছবি: রয়টার্স