সুস্থ থাকার মন্ত্রে নানা আয়োজনের ফ্লো ফেস্ট
Published: 8th, November 2025 GMT
শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার মন্ত্রে আয়োজিত হলো তিন দিনব্যাপী ফ্লো ফেস্ট। এতে ছিল ইয়োগা, নাচ, ধ্যান, গল্প, থিয়েটার, আর্ট, ফিটনেস সেশন ও বই প্রকাশসহ একশর বেশি কার্যক্রম। ফেস্ট ছিল সবার জন্য উন্মুক্ত।
‘বি ইন ইয়োর ফ্লো’ স্লোগান সামনে রেখে রাজধানীর গুলশান–২ এর বিচারপতি সাহাবুদ্দীন আহমদ পার্কে গত বৃহস্পতিবার শুরু হয় এই ফেস্ট। আজ শনিবার ছিল উৎসবের তৃতীয় ও শেষ দিন। সন্ধ্যা পর্যন্ত চলে এ আয়োজন।
মেলায় ছিল পাঁচটি গ্রাউন্ড—ইয়োগা সালা, মেডিটেশন গার্ডেন, আর্ট সোল জোন, প্লে-গ্রাউন্ড এবং অ্যাম্ফিথিয়েটার। পাঁচটি গ্রাউন্ডই দিনভর ছিল নানা আয়োজনে ব্যস্ত।
ইয়োগা ও ওয়েলনেস উৎসব হিসেবে ইতিমধ্যে আয়োজনটি দেশে জায়গা করে নিয়েছে। ২০২২ সাল থেকে বিচারপতি সাহাবুদ্দীন আহমদ পার্কে এ আয়োজন করা হচ্ছে। প্রতিবছরই এর পরিসর বাড়ছে বলে জানিয়েছেন আয়োজকেরা। সবার জন্য উন্মুক্ত এ আয়োজনে গতকাল অংশ নেন বিপুল দর্শনার্থী।
ফ্লো ফেস্টের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা শাজিয়া ওমর বলেন, ‘শারীরিক ও মানসিকভাবে সুন্দর জীবনযাপনে উদ্বুদ্ধ করা এবং সুস্থতার চর্চাকে দৈনন্দিন জীবনের অংশ করে তোলার জন্য আমাদের এ আয়োজন। আমরা চাই, প্রতিটি মানুষ সুস্থ থাকুক; ওষুধ ছাড়া সুস্থভাবে বাঁচুক।’
শাজিয়া ওমর বলেন, ‘স্বপ্নটি বাস্তবায়ন করার জন্য আমরা প্রতিবছর একটি ফ্লো ফেস্টের আয়োজন করি। এখানে বিভিন্ন ধরনের ইয়োগা ও মেডিটেশনের প্রশিক্ষকদের আনা হয়। সুস্থতার জন্য প্রয়োজন আমাদের মুভমেন্ট, মেডিটেশন, ক্রিয়েটিভিটি আর কানেকশন।’
মেলায় অ্যাডভেঞ্চারে মেতেছে এক শিশু। রাজধানীর গুলশান-২; ৮ নভেম্বর ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র জন য
এছাড়াও পড়ুন:
গোপনেই শেষ হলো বাঁধন, সুনেরাহ ও শিমুদের শুটিং
পাঁচটি দেশ থেকে অনুদান পেয়েছে সিনেমাটি। সেই অর্থ দিয়ে শেষ হয়েছে শুটিংও। এখন চলছে শুটিং–পরবর্তী কাজ। সিনেমার পুরো কাজ শেষ না হলেও থেমে নেই প্রচারের পরিকল্পনা। সেই চেষ্টায় এবার এশিয়া থেকে একমাত্র সিনেমা হিসেবে জায়গা করে নিয়েছে ফ্যান্সের লেজ আকস ফিল্ম ফেস্টিভ্যালের ওয়ার্ক ইন প্রগ্রেস বিভাগে। ১৩ ডিসেম্বর শুরু হবে উৎসব। এতে বাংলাদেশ থেকে অংশ নেবে রুবাইয়াত হোসেনের নতুন সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।
কেন গুরুত্বপূর্ণ লেজ আকস
অল্প দিনেই উৎসবটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিভিন্ন সময় এ আয়োজনে অংশ নেওয়া সিনেমাগুলো কান, ভেনিস, লোকার্নো, রটারডামসহ বিশ্বের গুরুত্বপূর্ণ সব চলচ্চিত্র উৎসবে অংশ নেয়। এ আয়োজনে অংশ নেওয়া ‘সাউন্ড অব ফলিং’ কানে জুরি পুরস্কার পায়। ‘স্ট্রেঞ্জ রিভার’ ভেনিস উৎসবে জায়গা করে নিয়েছিল। এই উৎসবে সিনেমা নিয়ে অংশ নেওয়া প্রসঙ্গে রুবাইয়াত হোসেন প্রথম আলোকে বলেন, ‘এখানে আন্তর্জাতিক সিনেমার বড় বড় বিপণন এজেন্টরা অংশ নেয়। যাদের সিনেমা সম্পর্কে ধারণা দিতে হয়। তারা যুক্ত হলে সিনেমা বিশ্বব্যাপী প্রদর্শন করে। এ ছাড়া এখানে গুরুত্বপূর্ণ প্রযোজকদের বড় একটি সমাবেশ হয়। এখানে আমরাই একমাত্র এশিয়া থেকে অংশ নিচ্ছি। কেমন সাড়া পাই, সেটাও অভিজ্ঞতার ঝুলিতে জমা হবে। আমরা বাংলা ভাষার সিনেমাটিকে আরও দূরে নিয়ে যেতে চাই।’
গোপনে শুটিং শেষ
‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’–এ অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন, সুনেরাহ বিনতে কামাল ও রিকিতা নন্দিনী শিমু। তিনজনই সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এবারই প্রথম তিন অভিনেত্রীকে দেখা যাবে একসঙ্গে। তাঁরা গোপনেই সিনেমার শুটিং করেছেন। সিনেমায় অভিনয় প্রসঙ্গে অভিনেত্রী বাঁধন গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘সিনেমাটি নিয়ে এখন কোনো কথা বলতে চাই না। আপনি পরিচালকের সঙ্গে বা টিমের সঙ্গে কথা বলতে পারেন।’