সুনামগঞ্জের ছাতক উপজেলায় বন্যা থেকে বাঁচতে নির্মাণাধীন রেলপথে সেতু নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। 

শুক্রবার (৭ নভেম্বর ) বিকালে উপজেলার মাধবপুর গ্রামে ছাতক-সিলেট রেলসড়কে অনুষ্ঠিত এক মানববন্ধনে এই দাবি জানানো হয়। এতে কালারুলা ইউনিয়নের খারগাও মাধবপুর, চানপুর, বিল্লাই ও লামাপাড়া গ্রামবাসী অংশ নেন।

পানি নিষ্কাশনের জন্য রেলপথে সেতু নির্মাণ না হলে কাজ বন্ধ করে দেওয়াসহ আন্দোলনের হুঁশিয়ারি দেন এলাকাবাসী।

সাবেক উইপি সদস্য লুৎফর রহমান মানিকের সভাপতিত্বে ও সাইফ উদ্দিনের সঞ্চালনায় এতে বকব্য রাখেন, সেলিম মিয়া, হাজী রুবেল, শাহীন আলম, নিজাম উদ্দিন, মখলিছ আলী, সুমন মিয়া, বাবলু মিয়া প্রমুখ।

ঢাকা/মনোয়ার/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ডিবিতে থাকা আনিস আলমগীর বললেন, ‘জিম থেকে আমাকে নিয়ে আসা হয়েছে’

সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। আনিস আলমগীর প্রথম আলোকে বলেছেন, ‘ধানমণ্ডি এলাকার একটি জিম থেকে আমাকে নিয়ে আসা হয়। ডিবির পক্ষ থেকে বলা হয়েছে, তাঁদের প্রধান আমার সঙ্গে কথা বলবেন।’

আজ রোববার রাতে সাড়ে ৮টার কিছুক্ষণ পরে আনিস আলমগীরের মোবাইলে ফোন করা হলে তিনি ডিবি কার্যালয় থেকে প্রথম আলোকে এসব কথা বলেন। তিনি বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাঁকে ধানমন্ডি থেকে আনা হয়। আটটার দিকে তারা ডিবি কার্যালয়ে পৌঁছান। তখন থেকে অপেক্ষায় রয়েছেন। তাঁর সঙ্গে তখন পর্যন্ত ডিবি প্রধানের কথা হয়নি।

জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীর দৈনিক আজকের কাগজসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন। সাম্প্রতিক সময়ে টেলিভিশন টকশোতে নানা বক্তব্য দিয়ে আলোচনায় ছিলেন তিনি।

আনিস আলমগীরকে কেন ডিবি কার্যালয়ে নেওয়া হলো, তা জানতে ডিবির তিন কর্মকর্তাকে ফোন করা হয়েছিল। তাৎক্ষণিকভাবে তাঁদের কারও কাছ থেকে সাড়া পাওয়া যায়নি।

ডিবির বক্তব্য পাওয়া গেলে সঙ্গে সঙ্গে প্রতিবেদনে যুক্ত করা হবে।

সম্পর্কিত নিবন্ধ