ঢাকায় চলছে বৈদ্যুতিক গাড়ির মেলা, নারী ক্রেতাদের উপস্থিতি লক্ষণীয়
Published: 8th, November 2025 GMT
২০৩৫ সালের মধ্যে কিছু দেশ পেট্রল-ডিজেলচালিত গাড়ির বিক্রয় নিষিদ্ধের পরিকল্পনা করায় বৈদ্যুতিক গাড়ি বা ইভির বাজার বড় হচ্ছে। বিশ্বজুড়ে টেসলা, বিওয়াইডি, ফক্সভাগেন, জেনারেল মোটরস ও হুন্দাইয়ের মতো ঐতিহ্যবাহী ও নতুন গাড়ি প্রস্তুতকারক সংস্থা বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইভি উৎপাদনে। এসব আলাপ শোনা গেল ঢাকায় বাংলাদেশ ইলেকট্রিক ভেহিকেল অ্যান্ড মোবিলিটি এক্সিবিশন (বিইভিএমএক্স) ২০২৫ প্রদর্শনীতে। বাংলাদেশেও বৈদ্যুতিক গাড়ির বাজার বড় হচ্ছে। গ্রাহকের চাহিদা ও বৈদ্যুতিক গাড়ির বিভিন্ন প্রযুক্তিকে গুরুত্ব দিয়ে ঢাকায় চলছে এই প্রদর্শনী। রাজধানীর বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে চলছে তিন দিনের এ প্রদর্শনী। শেষ হবে আজ শনিবার সন্ধ্যা সাতটায়।
গাড়ি নিয়ে নানা প্রযুক্তির সমাধানপ্রদর্শনীর একটি গুরুত্বপূর্ণ অংশে দেখা যায় আধুনিক গাড়ি ও চার্জিং প্রযুক্তির সমাধান। ভবিষ্যতের কথা বিবেচনা করে দ্রুত চার্জিং স্টেশন, স্মার্ট চার্জিং হাব এবং এনার্জি স্টোরেজ সিস্টেমের মতো উন্নত প্রযুক্তি প্রদর্শন করতে দেখা যায়। বিইভিএমএক্স ২০২৫ প্রদর্শনীতে দেশি-বিদেশি অসংখ্য প্রতিষ্ঠান তাদের সর্বশেষ বৈদ্যুতিক পণ্য প্রদর্শন করেছে। বিলাসবহুল বৈদ্যুতিক গাড়ি, সহজলভ্য বৈদ্যুতিক বাইক ও পরিবেশবান্ধব বৈদ্যুতিক স্কুটার থেকে শুরু করে ব্যাটারিচালিত দুই চাকার যানের চমক দেখা যায়। সেভর ইন্টারন্যাশনালের এই প্রদর্শনীতে বৈদ্যুতিক যান, সবুজ প্রযুক্তির বিভিন্ন পণ্য ও উদ্ভাবন প্রদর্শন করা হচ্ছে। এ প্রদর্শনীতে সবচেয়ে বেশি মনোযোগ আকর্ষণ করেছে জ্বালানি সাশ্রয়ী যানবাহনের প্রযুক্তিগত অগ্রগতি।
প্রদর্শনীতে বৈদ্যুতিক গাড়ি.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (৩ ডিসেম্বর ২০২৫)
ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ওয়ানডে আজ। লা লিগায় রাতে বিলবাওয়ের মুখোমুখি রিয়াল মাদ্রিদ। আছে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচও।
ক্রাইস্টচার্চ টেস্ট-২য় দিননিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ
ভোর ৪টা, টি স্পোর্টস ও সনি স্পোর্টস ১
সিলেট-রাজশাহী
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি
ময়মনসিংহ-বরিশাল
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি
ঢাকা-খুলনা
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি
ভারত-দক্ষিণ আফ্রিকা
বেলা ২টা, টি স্পোর্টস
বিলবাও-রিয়াল মাদ্রিদ
রাত ১২টা, বিগিন অ্যাপ
আর্সেনাল-ব্রেন্টফোর্ড
রাত ১-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১