সিদ্ধিরগঞ্জে র‌্যাবের পোশাক পরে মোবাইল টেলিকম ব্যাংকিং ব্যবসার ২৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. সজীব হোসেন (২৭) র‌্যাব-১১ ও সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

শনিবার (৮ নভেম্বর) সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম এর সত্যতা নিশ্চিত করেছেন। এরআগে শুক্রবার দুুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের চিটাগাংরোড অংশে এ ঘটনা ঘটে। 

অভিযোগে সূত্রে জানাগেছে, শুক্রবার বেলা ১২টার দিকে সজীব হোসেন কালো রঙের একটি অফিস ব্যাগের মধ্যে ২৫ লাখ টাকা নিয়ে গুলিস্তান হতে স্বদেশ পরিবহনে চড়ে মদনপুরস্থ ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ে যাচ্ছিলেন।

সড়কপথে দুপুর আনুমানিক সাড়ে ১২ টায় মহাসড়কের নারায়ণগঞ্জের চিটাগাংরোড সংলগ্ন সাজেদা ফাউন্ডেশনের সামনে পৌঁছালে সাদা রঙের একটি হাইএস মাইক্রোবাস ভুক্তভোগীকে বহন করা বাসটির গতিরোধ করে সামনে ব্যারিকেড দেন। 

এসময় মাইক্রোবাসে থাকা অজ্ঞাত পরিচয়ের চার ছিনতাইকারী ভুক্তভোগীকে বাস থেকে হাতকড়া পরিয়ে নামিয়ে নিজেদের মাইক্রোবাসে তুলে নিয়ে যান। ওই ছিনতাইকারীদের মধ্যকার দুইজন র‌্যাবের কটি ও দুইজন সিভিল পোশাকে ছিল। পরবর্তীতে সজীবের চোখে গামছা বেঁধে মারধর করে এবং তার সঙ্গে থাকা অর্থ ছিনিয়ে নেওয়া হয়।

সজীব হোসেন জানান, দুর্বৃত্তরা আমাকে মারধর করার পর দুপুর ১টার দিকে সিদ্ধিরগঞ্জের মৌচাক ক্যানালপাড় এলাকায় হাত-পা বাঁধা অবস্থায় ফেলে রাখে পালিয়ে যান। পরে আমার ডাক চিৎকারে স্থানীয়রা এসে আমাকে উদ্ধার করেন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, একজন এসে ২৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ দিয়েছেন। বিষয়টি এসআই জহিরুল তদন্ত করবে। অভিযোগকারী এতো টাকা কোথায় পেলো এবং ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

র‌্যাব-১১ এর কোম্পানি কমান্ডার মো.

নাঈম উল হক বলেছেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি । ছিনতাইয়ের ঘটনা নিয়ে ইতোমধ্যে আমাদের একটি টিম কাজ করে যাচ্ছে। আমরা তদন্ত করছি।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ ছ নত ই স দ ধ রগঞ জ ২৫ ল খ ট ক

এছাড়াও পড়ুন:

আনিসুল ইসলাম সানিকে দেখতে হাসপাতালে বিএনপি নেতা রাজীব

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপি'র সাবেক যুগ্ম সম্পাদক আনিসুল ইসলাম সানিকে দেখতে হাসপাতালে যান নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাশুকুল ইসলাম রাজীব।

শনিবার (৬ ডিসেম্বর) রাতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত আনিসুল ইসলাম সানিকে দেখতে হাসপাতালে যান মাশুকুল ইসলাম রাজীব। এ সময় তিনি আনিসুল ইসলাম সানির শারিরিক অবস্থার খোজ খবর নেন এবং আল্লাহ তায়ালার কাছে তার সুস্থতা কামনা করেন।

এ সময় মাশুকুল ইসলাম রাজীব এর সাথে ছিলেন মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি রানা মুজিব, জেলা ছাএদলের সাবেক যুগ্ম সম্পাদক মঈনুল হাসান রবিন, মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি সামাউন ইসলাম স্বর্ণা সহ নেতৃবৃন্দ। 

সম্পর্কিত নিবন্ধ

  • নারায়ণগঞ্জে ট্রাভেল এজেন্সির আড়ালে জাল ডালার বিক্রির ছড়াছড়ি
  • আনিসুল ইসলাম সানির শয্যাপাশে কেন্দ্রীয় জাসাসের সদস্য সচিব রোকন
  • সিদ্ধিরগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায় ৩নং ওয়ার্ড যুবদলের দোয়া
  • রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকেরা দেশের দুর্যোগ মুহূর্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে : সজল
  • খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের দোয়া
  • খালেদা জিয়া ও নুরুল ইসলাম সরদারের সুস্থতা কামনায় দোয়া ও খাশি সাদকা 
  • নারায়ণগঞ্জ-৫ আসনে আমি আছি থাকবো ইনশাআল্লাহ : মাসুম বিল্লাহ
  • আমাদের দায়িত্ব তরুণদের পাশে দাঁড়ানো : মাসুদুজ্জামান
  • পরিবেশ দূষণের দায়ে হাশেম ফুডসকে ২ লাখ টাকা জরিমানা
  • আনিসুল ইসলাম সানিকে দেখতে হাসপাতালে বিএনপি নেতা রাজীব