সোহরাওয়ার্দী উদ্যানে গাজা বিক্রি করতে নিষেধ করায় ছাত্রদল নেতা শাহরিয়ারকে হত্যা করা হয়, অভিযুক্ত ৭: ডিবি
Published: 8th, November 2025 GMT
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা এস এম শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলায় সাতজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে।
সোহরাওয়ার্দী উদ্যানে গাঁজা বিক্রি করতে নিষেধ করায় শাহরিয়ারকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করেছেন মামলার তদন্ত কর্মকর্তা।
অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন—মেহেদী হাসান, মো.
মামলার তদন্ত সংস্থা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) গত বৃহস্পতিবার সন্ধ্যায় আদালতে এই অভিযোগপত্র দাখিল করেন। আজ শনিবার সকালে অভিযোগপত্র দাখিলের বিষয়টি তিনি জানিয়েছেন।
ডিবি পুলিশের পরিদর্শক মো. আখতার মোর্শেদ বলেন, অভিযোগপত্রে সাতজনকে অভিযুক্ত করা হয়েছে। চারজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের অব্যাহতির সুপারিশ করা হয়েছে।
অব্যাহতির সুপারিশ পাওয়া আসামিরা হলেন—তামিম হাওলাদার, সম্রাট মল্লিক, পলাশ সরদার ও সুজন সরকার।
আরও পড়ুনঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের বিক্ষোভ, স্বরাষ্ট্র উপদেষ্টা–উপাচার্য–প্রক্টরের পদত্যাগ দাবি১৪ মে ২০২৫গত ১৩ মে দিবাগত রাতে সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন শাহরিয়ার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের স্নাতকোত্তরের শিক্ষার্থী ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন।
এ ঘটনায় ১৪ মে সকালে নিহত ব্যক্তির বড় ভাই শরীফুল ইসলাম শাহবাগ থানায় ১০ থেকে ১২ জনকে আসামি করে মামলা করেন।
আরও পড়ুনশাহরিয়ার হত্যার বিচারের দাবিতে ঢাবি ছাত্রদলের অবস্থান কর্মসূচি২৬ মে ২০২৫উৎস: Prothomalo
কীওয়ার্ড: ছ ত রদল
এছাড়াও পড়ুন:
সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীর মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়ল
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারীর বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়ানো হয়েছে। আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই মামলায় আগামী ১৮ জানুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ধার্য করেছেন।
জঙ্গি নাটক সাজিয়ে ২০১৬ সালে গাজীপুরের জয়দেবপুরে সাতজনকে হত্যার মামলায় জাবেদ পাটোয়ারীসহ পাঁচ আসামির বিরুদ্ধে গত ১৮ আগস্ট গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন ট্রাইব্যুনাল। তখন প্রসিকিউশন বলেছিল, ২০১৬ সালে মাদ্রাসাপড়ুয়া সাত ছাত্রকে গুম করা হয়। পরে গাজীপুরের জয়দেবপুরে একটি বাড়িতে বাইরে থেকে তাদের তালাবদ্ধ করা হয়। জঙ্গি অভিযোগ চালিয়ে সাতজনকে হত্যা করা হয়।
গুমের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়ল
গুমের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানসহ কয়েকজন আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়ানো হয়েছে। আগামী ১৮ জানুয়ারি এ মামলায় প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল–১।