বাংলাদেশকে ৫৪ রানে হারিয়ে সেমিফাইনালে অস্ট্রেলিয়া
Published: 8th, November 2025 GMT
হংকং ইন্টারন্যাশনাল সিক্সেস টুর্নামেন্টে আজ প্রথম কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৫৪ রানে হেরেছে বাংলাদেশ। টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৬ ওভারে ২ উইকেটে ১৪৯ রান তোলে অস্ট্রেলিয়া। তাড়া করতে নেমে ৫ উইকেটে ৯৫ রানে থেমেছে বাংলাদেশের ইনিংস।
মং ককে অনুষ্ঠিত এ ম্যাচে দুটি ফিফটিতে বাংলাদেশের বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালিয়েছে অস্ট্রেলিয়া দল। ৮ ছক্কায় ১৪ বলে ৫১ রানে রিটায়ার্ড হার্ট হন ওপেনার বেন ম্যাকডারমট। ৭ ছক্কা ও ১ চারে ১১ বলে ৫০ রান করা অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যালেক্স ক্রসও রিটায়ার্ড হার্ট হন। ৬ বলে ৩০ রান করেন উইলিয়াম বশিস্টো।
বাংলাদেশের স্পিনার রাকিবুল হাসান অস্ট্রেলিয়ার ইনিংসে প্রথম ওভারেই দুটি ওয়াইডসহ মোট ২৪ রান দেন। অবশ্য ওপেনার জ্যাক উডকে ফেরান এই বাঁহাতি। পরের ওভারে চার ছক্কা হজম করে মোট ২৫ রান দেওয়া স্পিনার মোসাদ্দেক হোসেন বশিস্টোকে ফেরান ড্রেসিংরুমে। এরপর আর অস্ট্রেলিয়ার উইকেট ফেলতে পারেননি বাংলাদেশের বোলাররা। আবু হায়দার তৃতীয় ওভারে ১৮ রান দেন, যা ইনিংসে সবচেয়ে কম রানের ওভার। পঞ্চম ওভারে হাবিবুর রহমানকে পাঁচ ছক্কা ও এক চারে মোট ৩৪ রান তোলেন ক্রস। শেষ ওভারে পেসার আবু হায়দার দেন ২৮ রান।
আরও পড়ুনআকবরের ৯ বলে ৩২ রান, শ্রীলঙ্কাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ১৮ ঘণ্টা আগেতাড়া করতে নেমে প্রথম ওভারেই তিন উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। ক্রিস গ্রিনের করা এই ওভারে আউট হন হাবিবুর, অধিনায়ক আকবর আলী ও জিসান আলম। পরের ওভারে মোসাদ্দেকও আউট হলে দুই ওভার শেষে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ২৮। পেস বোলিং অলরাউন্ডার আবু হায়দার একাই যা একটু লড়াই করেন। ৭ ছক্কা ও ২ চারে ১৮ বলে ৫০ রানে অপরাজিত ছিলেন তিনি। ১০ বলে ২৫ রান করেন রাকিবুল।
সেমিফাইনালের টিকিট কাটা অস্ট্রেলিয়া ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের মুখোমুখি হবে। আজ দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫ উইকেটে হারায় পাকিস্তান।
দক্ষিণ আফ্রিকার ৩ উইকেটে ১০২ রান তাড়া করতে নেমে পাকিস্তান জিতেছে ৩.
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ফ ইন ল র ন কর উইক ট
এছাড়াও পড়ুন:
বাংলাদেশের দাবি প্রত্যাখ্যান ভারতের
ভারতে বসে বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডের দ্রুত অবসান চায় ঢাকা। আজ রোববার সকালে ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে এই বার্তা দিয়েছে বাংলাদেশ। পাশাপাশি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে হত্যার চেষ্টায় জড়িত সন্দেহভাজনেরা ভারতে প্রবেশ করলে গ্রেপ্তারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের এমন দাবি প্রত্যাখ্যান করেছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখে প্রকাশিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রেস নোটে উত্থাপিত বক্তব্যসমূহ স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছে ভারত।
আরও পড়ুনভারতীয় হাইকমিশনারকে তলব, হাদির ওপর হামলাকারীরা ভারতে ঢুকলে গ্রেপ্তারের আহ্বান৩ ঘণ্টা আগেবিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানের পক্ষে ভারতের অবস্থান আমরা ধারাবাহিকভাবে পুনর্ব্যক্ত করে আসছি। বাংলাদেশের বন্ধুপ্রতিম জনগণের স্বার্থের পরিপন্থী কোনো কার্যকলাপে ভারতের ভূখণ্ড কখনোই ব্যবহার করতে দেওয়া হয়নি।’
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ‘আমরা আশা করি যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থাসহ অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা নিশ্চিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে।’
আরও পড়ুনহাদির ওপর হামলা: সীমান্ত দিয়ে অবৈধভাবে লোক পারাপারে জড়িত সন্দেহে দুজনকে আটক২ ঘণ্টা আগে