Prothomalo:
2025-12-09@08:13:39 GMT

পুতিন-লাভরভ মনোমালিন্য হয়নি

Published: 7th, November 2025 GMT

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভকে কিছুদিন ধরেই জনসমক্ষে দেখা যাচ্ছে না। বিষয়টি নিয়ে নানা গুঞ্জন চলছিল। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে লাভরভের মনোমালিন্যের খবরও সামনে আসতে শুরু করেছিল। তবে ক্রেমলিন গতকাল শুক্রবার এ ধরনের আশঙ্কার কথা প্রত্যাখ্যান করেছে।

ক্রেমলিন নিশ্চিত করেছে, সের্গেই লাভরভ ভ্লাদিমির পুতিনের দৃষ্টি থেকে বাইরে চলে গেছেন—এমন অনুমান মিথ্যা।

মূলত গত মাসে হাঙ্গেরিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পুতিনের শীর্ষ সম্মেলন আয়োজনের চেষ্টা স্থগিত হওয়ার পর থেকে লাভরভ-পুতিনের মনোমালিন্যের খবর ছড়াতে শুরু করে।

সাবেক সোভিয়েত কূটনীতিক ৭৫ বছর বয়সী লাভরভ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের জন্য পরিচিত। সম্প্রতি ক্রেমলিনের গুরুত্বপূর্ণ একটি বৈঠকে তিনি অনুপস্থিত ছিলেন। এ ছাড়া দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় জি২০ সম্মেলনে লাভরভের পরিবর্তে অন্য কাউকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন পুতিন। এ ছাড়া দুই সপ্তাহ ধরে পররাষ্ট্র মন্ত্রণালয় লাভরভের ভ্রমণ পরিকল্পনা ও বক্তৃতার সূচি প্রকাশ করেনি। এ পরিবর্তনগুলো লাভরভের জন্য পুতিনের দৃষ্টি থেকে সরে যাওয়ার সম্ভাবনা নিয়ে জল্পনা তৈরি করেছে।

ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ গতকাল সাংবাদিকদের বলেন, এসবের কিছুই সত্য নয়।

লাভরভ বর্তমান পদে কাজ চালিয়ে যাবেন কি না, তা নিশ্চিত করে পেসকভ বলেন, ‘লাভরভ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কাজ করছেন।’

গত ২০ অক্টোবর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে ফোনে কথা বলেন লাভরভ। পরের দিন ট্রাম্প বলেন, তিনি এমন একটি বৈঠক করতে চান না, যা সময়ের অপচয় হবে। পরে তিনি বলেন, সম্মেলন বাতিল করার কারণ হলো এটি উপযুক্ত মনে হয়নি।

রয়টার্স ও অন্যান্য সংবাদমাধ্যম জানিয়েছে, লাভরভের মন্ত্রণালয় থেকে মেসেজ আসার পর ওয়াশিংটন নতুন সম্মেলন বাতিল করেছে, যা ইঙ্গিত দিয়েছে, মস্কো ইউক্রেন নিয়ে কঠোর দাবিতে আপস করতে প্রস্তুত নয়। ব্রিটেনের ফাইন্যান্সিয়াল টাইমস সূত্র উদ্ধৃত করেছে, লাভরভের রুবিওর সঙ্গে কথোপকথন ওয়াশিংটনকে হতাশ করেছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পরর ষ ট র ল ভরভ র

এছাড়াও পড়ুন:

ফিরেই ভক্তদের ঘুম উড়ালেন কিয়ারা

ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানি। অন্তঃসত্ত্বা হওয়ার পরবর্তী পাঁচ মাস পর্যন্ত শুটিং করেন এই অভিনেত্রী। প্রথম সন্তানের মা হয়েছেন তা-ও কেটে গেছে আরো পাঁচ মাস। মা হওয়ার পর প্রথমবার প্রকাশ্যে দেখা দিলেন এই অভিনেত্রী। আর তার আবেদনময়ী উপস্থিতিতে ঘুম উড়েছে তার ভক্ত-অনুরাগীদের।  

সোমবার (৮ ডিসেম্বর) সকালে কিয়ারার তার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে চিরচেনা অঙ্গনে ফেরার আভাস দেন। ক্যাপশনে লিখেন—“পরবর্তী অধ্যায় আরো আগুন হবে। কাজটা করেই ফেলি।” তারপর থেকে অপেক্ষায় ছিলেন তার ভক্তরা। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় দেওয়া  আভাস বাস্তবে রূপ নেয়। মুম্বাইয়ের একটি শুটিং সেটে আবেদনময়ী রূপে হাজির হয়ে তাক লাগিয়ে দেন এই অভিনেত্রী। এ মুহূর্তের ভিডিও এখন অন্তর্জালে ভাইরাল।  

আরো পড়ুন:

ধুরন্ধর ঝড়: কে কত টাকা পারিশ্রমিক নিলেন?

নেহার নাচকে কেন ‘অশ্লীল’ বলছেন নেটিজেনরা?

এ ভিডিওতে দেখা যায়, মাতৃত্বের পর ওজন ঝরিয়ে একেবারে ছিপছিপে গড়নে ফিরেছেন কিয়ারা। তার পরনে কাঁধখোলা ডেনিম শার্ট আর শর্টসে কিয়ারার চেহারা যেন মাতৃত্বের লাবণ্যে পরিপূর্ণ। অভিনেত্রীর এমন লুকই এখন আলোচনার বিষয়ে রূপ নিয়েছে। ভূয়সী প্রশংসা করছেন নেটিজেনরা।  

একজন লেখেন, “সেক্সি মাম্মি, উফফ! সে নারীত্বকে আলিঙ্গন করেছে।” আরেকজন লেখেন, “সে এখন আরো বেশি আবেদনময়ী।” অক্ষয় লেখেন, “দেখতে চমৎকার লাগছে।” নীতেশ লেখেন, “বাহ, ওকে সত্যিই বিশ্ব সুন্দরীর মতো লাগছে।” শালিনি লেখেন, “উফফফ, এত সুন্দর মামি!” এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে নেট দুনিয়ায়।  

তবে কোনো সিনেমার শুটিং দিয়ে নিজ ভুবনে ফিরেননি কিয়ারা আদভানি। গতকাল একটি বিজ্ঞাপনচিত্রের শুটিং করেন এই অভিনেত্রী।   

কিয়ারা আদভানি ব্যক্তিগত জীবনে অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্ড়ে ঘর বেঁধেছেন। ‘শেরশাহ’ সিনেমার শুটিং সেট থেকে প্রেমের সম্পর্কে জড়ান তারা। এরপর এ জুটির প্রেম-বিয়ে নিয়ে আলোচনা কম হয়নি। সর্বশেষ ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি রাজস্থানের জয়সালমীরে সাতপাকে বাঁধা পড়েন সিদ্ধার্থ-কিয়ারা। চলতি বছরের ফেব্রুয়ারিতে যৌথ এক বিবৃতিতে বাবা-মা হতে যাওয়ার ঘোষণা দেন। গত ১৫ জুলাই কন্যাসন্তানের জন্ম দেন কিয়ারা। 

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ