নতুন ১৬ পর্যবেক্ষক সংস্থার বিষয়ে দাবি-আপত্তি চেয়ে ইসির গণবিজ্ঞপ্ত
Published: 8th, November 2025 GMT
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন ১৬টি পর্যবেক্ষক সংস্থার বিষয়ে দাবি-আপত্তি চেয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার (৮ নভেম্বর) প্রকাশিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে কেউ চাইলে এই সংস্থাগুলোর বিষয়ে লিখিতভাবে আপত্তি বা অভিযোগ দাখিল করতে পারবেন।
আরো পড়ুন:
১০-২০ কোটি টাকা না থাকলে নির্বাচন করা কঠিন: আসিফ
উপদেষ্টারা পক্ষপাতদুষ্ট হয়ে কাজ করছেন: ফখরুল
ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো.
আপত্তি গ্রহণের পর শুনানি শেষে ইসি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, যা কমিশনের পক্ষ থেকে চূড়ান্ত বলে গণ্য হবে। গণবিজ্ঞপ্তিটি নির্বাচন কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
প্রাথমিকভাবে নিবন্ধনের জন্য নির্বাচিত ১৬ সংস্থা হলো:
১. এসো জাতি গড়ি (এজাগ)
২. নেত্রকোনা সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এনএসডিও)
৩. ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্য রুরাল পুওর (ডরপ)
৪. হেল্প সেন্টার ফর হিউম্যান রাইটস ফাউন্ডেশন
৫. কেরানীগঞ্জ হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট সোসাইটি
৬. দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থা (ডিএমইউএস)
৭. রুরাল ইকোনমিক সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (রেসডো)
৮. রাসটিক
৯. বাঁচতে শেখা
১০. পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট (পাশা)
১১. ইন্টারন্যাশনাল আসফ লিগ্যাল এইড ফাউন্ডেশন
১২. মানব উন্নয়ন কেন্দ্র (মউক)
১৩. বাংলাদেশ সোসাইটি ফর দ্য চেঞ্জ অ্যাডভোকেসি নেক্সাস (বি-স্ক্যান)
১৪. যুব একাডেমি
১৫. শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিএস)
১৬. উইমেন এন্টারপ্রিনিয়র অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।
এর আগে গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন স্থানীয় ৬৬টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন দেয়। তবে, প্রাথমিক যাচাইয়ের পর আপত্তি ওঠায় সাতটি সংস্থাকে নিবন্ধন দেওয়া হয়নি।
ইসি সূত্র জানিয়েছে, নতুন ১৬ সংস্থার বিষয়ে জনমত ও আপত্তি যাচাই শেষে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
ঢাকা/এএএম/রফিক
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ইস ইস ড ভ লপম ন ট আপত ত
এছাড়াও পড়ুন:
বন্দরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত
বন্দরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় বন্দরের ঐতিহাসিক সিরাজ উদ-দৌলা ক্লাব মাঠ সংলগ্ন বধ্যভূমিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
শুরুতে বন্দর উপজেলা নির্বাহী অফিসার শিবানী সরকারের নেতৃত্বে উপজেলা প্রশাসনের পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
পরে বন্দর থানা প্রশাসনের পক্ষে অফিসার ইনচার্জ গোলাম মোক্তার আশরাফ উদ্দিন,বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে উপজেলা কমান্ডার জসিমউদ্দিন তোতার নেতৃত্বে এবং বন্দর উপজেলা শিল্পকলা একাডেমির পক্ষে আহবায়ক শিবানী সরকার ও সাবেক সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ সেন্টুর নেতৃত্বে শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতি,খেলাফত মজলিশ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি হাফেজ কবির, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব হান্নান সরকার,২২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সুলতান আহমদ ভূইয়া,বীরমুক্তিযোদ্ধা আব্দুল জব্বার সরদার,আব্দুল আজিজ,আলী আক্কাস মীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাইয়ূম খান,প্রাণী সম্পদক কর্মকর্তা ডাঃ মোঃ আশরাফ উদ্দিন,বন্দর উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য রোকসানা রহমান সামিয়াসহ আরো অনেকে। সকাল ১০টায় বন্দর উপজেলা পরিষদের সেমিনার কক্ষে এ সংক্রান্তে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বন্দর উপজেলা নির্বাহী অফিসার শিবানী সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা সহকারি কমিশণার (ভূমি) রহিমা আক্তার ইতি,বন্দর থানার অফিসার ইনচার্জ গোলাম মোক্তার আশরাফউদ্দিনসহ বিভিন্ন দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।