শেরপুরে সড়ক দুর্ঘটনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা আহ্বায়ক প্রকৌশলী মো. লিখন মিয়ার তিন বছরের কন্যা আয়রা মনি নিহত হয়েছে। 

শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে শেরপুর পৌরসভার নওহাটা খোয়ারপাড়-জেলখানা মোড় সড়কের বিসিক এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। শুক্রবার রাত ১০টায় সদর উপজেলার আন্ধারিয়া সুতিরপাড় গ্রামের বাড়িতে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 

এ ঘটনায় জেলা বিএনপি থেকে শুরু করে সকল রাজনৈতিক দলের নেতারা শোক প্রকাশ করেছেন। এছাড়াও শেরপুর-১ আসনের বিএনপি মনোনিত প্রার্থী ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াংকা তার বাড়িতে গিয়ে পরিবারের খোঁজ খরব নেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুর দেড়টার দিকে প্রকৌশলী লিখন মিয়ার স্ত্রী নওহাটার ভাড়া বাসা থেকে রাস্তার পাশে থাকা ডাস্টবিনে ময়লা ফেলতে যান। এসময় তার অজান্তে শিশু কন্যা আয়রা মনি পিছু পিছু রাস্তায় চলে যায়। হঠাৎ বিপরীতমুখী সিএনজি ও মাইক্রোবাসের মাঝে পড়ে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয় শিশুটি। 

দুর্ঘটনার পর গাড়ি দুটি দ্রুত পালিয়ে যায়, ফলে গাড়িটি আটক করা সম্ভব হয়নি। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আয়রা মনিকে উদ্ধার করে প্রথমে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।

এ ব্যাপারে তার বাবা ইঞ্জিনিয়ার লিখন মিয়া বলেন, “আমি দেশের মানুষের মুক্তির জন্য জীবন উৎসর্গ করে সরকার পতনের আন্দোলনে নিজেকে নিয়োজিত করেছি। পরিবারের দিকে সময় দেওয়ার ফুসরত আমার কম ছিল। মানুষের নানা সমস্যা নিয়ে কাজ করতে করতে আমার জীবন থেকে আমার মেয়ে হারিয়ে গেল। আমি মানুষের মধ্যেই আমার মেয়েকে খুঁজব। আমার মেয়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।”

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম বলেন, “সড়ক দুর্ঘটনায় শিশুটির মৃত্যু হয়েছে। আমরা ঘাতক গাড়ির চালককে খুঁজে বের করার চেষ্টা করছি। তাকে আইনের আওতায় আনা হবে।”

ঢাকা/তারিকুল/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ক দ র ঘটন ঘটন য়

এছাড়াও পড়ুন:

হাদিকে জড়িয়ে মির্জা আব্বাসের বিরুদ্ধে অপপ্রচারেরর অভিযোগে মামলার আবেদন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে দলটির মনোনীত প্রার্থী মির্জা আব্বাসের কাছে চাঁদা দাবি ও মানহানির অভিযোগে ঢাকার আদালতে মামলার আবেদন করা হয়েছে। তাতে আসামির তালিকায় রাখা হয়েছে দৈনিক আজকের কণ্ঠ ও পত্রিকাটির সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাডমিনসহ অজ্ঞাতনামা সহযোগীদের। অভিযোগ করা হয়েছে, শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় মির্জা আব্বাসকে জড়িয়ে অপপ্রচার করা হচ্ছে।

ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে রোববার ঢাকা আইনজীবী সমিতির সদস্য মোহাম্মদ সাদিকুর রহমান ভূঁইয়া এ মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগটি গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্ত করার নির্দেশ দেন।

বাদীর আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম বলেন, ঢাকা–৮ আসনে সম্ভাব৵ স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদি দুর্বৃত্তের গুলিতে আহত হওয়ার পর একই আসনের সংসদ সদস্য প্রার্থী মির্জা আব্বাসকে নিয়ে অপপ্রচার চালাচ্ছেন আসামিরা।

অভিযোগে বলা হয়, হাদির গুলিবিদ্ধের ঘটনাকে কেন্দ্র করে মির্জা আব্বাসের কাছ থেকে অবৈধ সুবিধা আদায়ের উদ্দেশ্যে ব্যক্তিগত চরিত্র ও আচরণ নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা হয়। এ উদ্দেশ্যে ১২ ডিসেম্বর বেলা ৩টা ২৫ মিনিটের দিকে দৈনিক আজকের কণ্ঠ নামের অনলাইন পোর্টালে ‘মির্জা আব্বাসের ক্যাডারদের গুলিতে ওসমান হাদি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়।

মির্জা আব্বাসের ব্যক্তিগত চরিত্র ও আচরণ নিয়ে মিথ্যা তথ্য দিয়ে নির্বাচনের ফলাফল প্রভাবিত করার উদ্দেশ্যে ওই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে বলে মামলার আরজিতে বলা হয়।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে গত শুক্রবার ঢাকার বিজয়নগরে গুলি করে পালিয়ে যায় মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তি। মাথায় গুলিবিদ্ধ হাদি এখন হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। তাঁর ওপর হামলাকারী হিসেবে একজনকে চিহ্নিত করে তাঁর তথ্য পেতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার।

আরও পড়ুনওসমান হাদির ওপর হামলা বৃহৎ চক্রান্তের ক্ষুদ্র অংশ: মির্জা আব্বাস১৩ ডিসেম্বর ২০২৫

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় সংসদ নির্বাচন ও গণভোট ব্যাহত করতেই ওসমান হাদির ওপর এই হামলা হয়েছে বলে মনে করছে অন্তর্বর্তী সরকার। জুলাই অভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণকারী হাদির ওপর হামলার প্রতিবাদে বিএনপিও গতকাল সমাবেশ করেছে। সেখানে মির্জা আব্বাস বক্তব্যও দেন।

সম্পর্কিত নিবন্ধ