Prothomalo:
2025-12-14@14:08:00 GMT

ফুলের গন্ধে ঘুম আসে না

Published: 8th, November 2025 GMT

রাত আটটা-সাড়ে আটটা হবে—তিনজন বের হলাম হিমঝুরি অভিযানে। হিমঝুরি ফুল ফোটে নভেম্বরে, আমরা বেরিয়েছি অক্টোবরের শেষ দিনে। তাই সন্দেহটা থেকেই গেল, সুগন্ধি এ ফুলের দেখা পাব তো আজ? ফুল ফোটে রাতের বেলায়, দিনে ঝরে যায়। তাই দিনের বেলায় সে ফুল দেখতে যাওয়া বৃথা। রাতই হলো সে ফুল দেখার মোক্ষম সময়।

রাত না হলে হিমঝুরির আসল সৌরভটাও অনুভব করা যায় না। জানামতে, ঢাকা শহরে মাত্র দুটি হিমঝুরিগাছ আছে। একটি ধানমন্ডিতে ছায়ানট সংস্কৃতি–ভবনের গেটে, অন্যটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোকারম ভবনের গেটে। প্রথম গেলাম ছায়ানটে। রাত হলেও জায়গাটা আলো ঝলমল। সে আলোয় বড় বৃক্ষটার দিকে তাকিয়ে নিরাশ হলাম—কোনো ফুল নেই। নিরাপত্তা প্রহরী জানালেন, আরও সপ্তাহ দুই পর এলে ফুল দেখতে পাবেন। ফুল ঝরে গাছের তলা ভরে যায়।

বর্ষায় ফোটে মধুমঞ্জরি.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বাংলাদেশের দাবি প্রত্যাখ্যান ভারতের

ভারতে বসে বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডের দ্রুত অবসান চায় ঢাকা। আজ রোববার সকালে ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে এই বার্তা দিয়েছে বাংলাদেশ। পাশাপাশি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে হত্যার চেষ্টায় জড়িত সন্দেহভাজনেরা ভারতে প্রবেশ করলে গ্রেপ্তারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের এমন দাবি প্রত্যাখ্যান করেছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখে প্রকাশিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রেস নোটে উত্থাপিত বক্তব্যসমূহ স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছে ভারত।

আরও পড়ুনভারতীয় হাইকমিশনারকে তলব, হাদির ওপর হামলাকারীরা ভারতে ঢুকলে গ্রেপ্তারের আহ্বান৩ ঘণ্টা আগে

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানের পক্ষে ভারতের অবস্থান আমরা ধারাবাহিকভাবে পুনর্ব্যক্ত করে আসছি। বাংলাদেশের বন্ধুপ্রতিম জনগণের স্বার্থের পরিপন্থী কোনো কার্যকলাপে ভারতের ভূখণ্ড কখনোই ব্যবহার করতে দেওয়া হয়নি।’

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ‘আমরা আশা করি যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থাসহ অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা নিশ্চিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে।’

আরও পড়ুনহাদির ওপর হামলা: সীমান্ত দিয়ে অবৈধভাবে লোক পারাপারে জড়িত সন্দেহে দুজনকে আটক২ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ