শরীয়তপুরের নড়িয়া উপজেলায় দুর্বৃত্তরা মোতালেব মুন্সি নামের এক ব্যক্তির ভাড়ায় চালিত গাড়িতে আগুন দিয়েছে। গতকাল শুক্রবার গভীর রাতে চান্দনী গ্রামে তাঁর বাড়ির আঙিনায় রাখা গাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

মোতালেব পেশায় একজন গাড়িচালক। ২০১০ সালে তিনি একটি গাড়ি কিনে ভাড়ায় চালানো শুরু করেন। পরে ছেলেকেও একটি গাড়ি কিনে দেন।

পরিবারটির দাবি, এর আগে গত ১৫ আগস্ট রাতে দুর্বৃত্তরা বাড়িতে রাখা দুটি গাড়িতে আগুন দেয়। তখন তাঁরা দেখে ফেলায় আগুন নেভানো সম্ভব হয়। ওই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছিলেন মোতালেব। তবে দুর্বৃত্তদের শনাক্ত করতে পারেনি পুলিশ। এরপর বাড়িতে গাড়ি রাখার স্থানে সিসিটিভি ক্যামেরা বসানো হয়।

দুর্বৃত্তদের দেওয়া আগুনের দৃশ্যটি সিসি ক্যামেরায় ধরা পড়েছে। এ ঘটনার ৬ মিনিট ২১ সেকেন্ডর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ভিডিওটিতে দেখা যায়, গতকাল দিবাগত রাত ২টা ২৮ মিনিট ২৪ সেকেন্ডের সময় এক ব্যক্তি বোতল হাতে নিয়ে একটি গাড়ির ওপর কিছু ছিটাচ্ছেন। এরপর আরেক ব্যক্তি গিয়ে পাটকাঠি জাতীয় কিছু দিয়ে আগুন ধরিয়ে দেন। ভিডিওটির ৪ মিনিট ৫ সেকেন্ডের সময় মোতালেবের পরিবারের সদস্যদের ঘর থেকে বেরিয়ে আসতে দেখা যায়। তাঁরা বালতিতে করে পানি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে ততক্ষণে গাড়িটির অধিকাংশ পুড়ে যায়।

এ বিষয়ে মোতালেব মুন্সি বলেন, যারা গাড়িতে আগুন দিয়েছে, তাদের মুখে গামছা প্যাঁচানো ছিল। পুরো ঘটনাটি সিসি ক্যামেরায় ধারণ করা আছে। ভাড়ায় গাড়ি চালিয়ে যা আয় হতো, তা দিয়ে পরিবার নিয়ে খেয়ে-পরে আছেন। প্রায় ৮ লাখ টাকার গাড়িটি পুড়ে যাওয়ায় তাঁরা বিপাকে পড়েছেন।

পুলিশ ঘটনাটির তদন্ত করছে বলে জানান নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান। তিনি বলেন, মনে হচ্ছে, ব্যক্তিগত শত্রুতার কারণে কেউ এমনটি ঘটিয়েছেন।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

কিংসের কাছে হেরে মোহামেডানের হতাশার সন্ধ্যা, মোজাফফরভের লাল কার্ড

বসুন্ধরা কিংস অ্যারেনা গ্যালারির এক প্রান্তে কিছুক্ষণ পরপর স্লোগান ‘বসুন্ধরা, বসুন্ধরা’। ঢোলের বাদ্যও শোনা যাচ্ছিল ক্ষণে ক্ষণে। মাঠের অন্য প্রান্তে কম যাননি মোহামেডানের সমর্থকেরা। তাঁরা বড় ব্যানার নিয়ে এসেছেন। সঙ্গে ছোট ছোট পতাকাও। উদ্দেশ্য, বাংলাদেশ ফুটবল লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে নিজ দলকে উৎসাহ দেওয়া। কিংস অ্যারেনায় পরিবেশটা বেশ জমে উঠেছিল আজ সন্ধ্যায়।

শেষ পর্যন্ত মাঠের লড়াইয়ে রাতটা নিজেদের করে নিয়েছে কিংস। ষষ্ঠ রাউন্ডের খেলায় তারা মোহামেডানকে হারিয়েছে ২–০ গোলে। কিংসের হয়ে দুটি গোল করেন রাকিব হোসেন ও দরিয়েলতন গোমেজ। গোলহীন থাকা মোহামেডানের মোজাফফরভ লাল কার্ড দেখেছেন।

ম্যাচে কিংস এগিয়ে যায় ১৫তম মিনিটেই। ফয়সাল আহমেদ ফাহিমের ক্রসে রাকিবের ডান পায়ের নিচু ভলিতে হয় ১-০। এবারের লিগে এটি তাঁর প্রথম গোল। রাকিব ছিলেন অরক্ষিত, পাহারায় মোহামেডানের কেউ ছিল না। ম্যাচ শেষে মাঠে দাঁড়িয়ে রাকিব প্রথম আলোকে বলেন, ‘পাঁচটি গোলে অ্যাসিস্ট করেছি, কিন্তু প্রথম গোল পেলাম আজ।’

ম্যাচে মোহামেডান দ্বিতীয় গোল হজম করে ৯০তম মিনিটে। ব্রাজিলিয়ান স্ট্রাইকার দরিয়েলতন গোমেজ মোহামেডানের দুই ডিফেন্ডার এবং গোলকিপার সুজনকে কাটিয়ে ফাঁকা পোস্টে বল ঠেলে ২-০ করেন। এরপর মাঠে শুরু হয় গোলমাল। কিংসের সিনিয়র সোহেল রানাকে ঘুষি মেরে লাল কার্ড দেখেন মোহামেডানের উজবেক মিডফিল্ডার মোজাফফরভ। রেফারির সিদ্ধান্ত যে তাঁর পছন্দ হয়নি, সেটি বোঝা গেছে এরপর আরও উত্তেজিত হয়ে ওঠার ঘটনায়। ম্যাচ শেষে মোজাফফরভকে ড্রেসিংরুমে চুপচাপ বসে থাকতে দেখা গেছে।

মোজাফফরভ (১৭ নম্বর জার্সি) শেষ দিকে লাল কার্ড দেখেছেন

সম্পর্কিত নিবন্ধ

  • ‘দুটি হাত ছাড়াই মানুষের কৌতূহলের জবাব দিতে পেরেছি’
  • বিশৃঙ্খলতায় পণ্ড মেসিকে ঘিরে কলকাতার আয়োজন
  • টাইব্রেকারে দুটি শট আটকে ফারইস্টকে বিদায় করে এআইইউবিকে ফাইনালে তুললেন রাজীব
  • দেয়াল টপকে ভেতরে ঢুকে মাস্ক পরা যুবক, এরপর জেলা নির্বাচন কার্যালয়ে আগুন
  • চূড়ান্ত প্রতিবেদন দাখিল, জিয়া-জলিলের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ মেলেনি
  • তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর
  • কিংসের কাছে হেরে মোহামেডানের হতাশার সন্ধ্যা, মোজাফফরভের লাল কার্ড
  • হাদিকে গুলি: সিসিটিভি ফুটেজে যা দেখা গেল
  • রণবীরের হাঁটুর বয়সি নায়িকা সারাকে কতটা জানেন?
  • শত বছরের পুরোনো বিমানবন্দরে হচ্ছে ৩ হাজার কোটি ডলারের শহর