বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত অক্টোবর মাসে সারা দেশে পরিচালিত অভিযানে মোট ২০৬ কোটি ৪২ লাখ ৬৯ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্যসামগ্রী, মাদকদ্রব্য, অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে।

রবিবার (৯ নভেম্বর) বিকেলে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এসব তথ্য জানান।

আরো পড়ুন:

ভাই-বোনের শেষ দেখা করাল বিজিবি

কলমাকান্দায় ৩৯ বোতল ভারতীয় মদ উদ্ধার

বিজিবি জানায়, জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে-৩ কেজি ২৬২.

৭৬ গ্রাম স্বর্ণ, ১১ কেজি ৪১০ গ্রাম রুপা, ৩৩,৯১০টি শাড়ি, ১৯,৫৮০টি থ্রিপিস-শার্টপিস-চাদর-কম্বল, ১৬,৯৯১টি তৈরি পোশাক, ৫৬৯ মিটার থান কাপড়, ১,৭১,৯৪৬টি কসমেটিক্স সামগ্রী, ৬,২২৭টি ইমিটেশন গহনা, ১৭,৬১,৫২৬টি আতশবাজি, ৬,০৫২ ঘনফুট কাঠ, ৪,৫৮৯ কেজি চা পাতা, ১০,৩৯২ কেজি সুপারি, ৩১,৬৫১ কেজি কয়লা, ৫৩৫ ঘনফুট পাথর, ৩৭,৩৫৫ কেজি সুতা-কারেন্ট-দুয়ারি জাল, ২৫১টি মোবাইল ফোন, ৩১,৬৭৮টি মোবাইল ডিসপ্লে, ৪৮,২৮৬টি চশমা, ৪০,৮২৬ কেজি জিরা, ৯,৯১৪ কেজি চিনি, ২৬,৪৫৮ কেজি পেঁয়াজ, ৬০১ কেজি রসুন, ৫,৩৭৮ প্যাকেট বিভিন্ন প্রকার বীজ, ৭,৬৯০ কেজি সার, ৫,০২৪ প্যাকেট কীটনাশক, ৩,০০২ লিটার ডিজেল, ১,০৯,৭৩২ পিস চকোলেট এবং বিপুল পরিমাণ কৃষিপণ্য।

এছাড়া জব্দ করা যানবাহনের মধ্যে রয়েছে ১০টি ট্রাক-কাভার্ড ভ্যান, ২১টি পিকআপ-মহেন্দ্র, ২টি ট্রাক্টর, ৪টি প্রাইভেটকার-মাইক্রোবাস, ৯টি ট্রলি, ১৯৭টি নৌকা, ৩২টি সিএনজি-ইজিবাইক, ৪৯টি মোটরসাইকেল এবং ৩০টি বাইসাইকেল বা ভ্যান।

অভিযানে উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে ৪টি দেশি-দেশীয় পিস্তল, ১টি রিভলবার, ৩টি মর্টার সেল, ৬টি হ্যান্ড গ্রেনেড, ৩টি ম্যাগাজিন, ৫৩ রাউন্ড গোলাবারুদ, ২৫০ গ্রাম বিস্ফোরক, ২টি ডেটোনেটর এবং ৭টি অন্যান্য অস্ত্র।

বিজিবির অভিযানে জব্দ করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে- ১৩ লাখ ৮২ হাজার ৪৬২ পিস ইয়াবা, ৩ কেজি ২০৫ গ্রাম হেরোইন, ৫,৪৬৫ বোতল ফেনসিডিল, ১০,৫৮২ বোতল বিদেশি মদ, ২৫১.৫ লিটার বাংলা মদ, ১,২৬৭ ক্যান বিয়ার, ১,৭৮২ কেজি গাঁজা, ১ লাখ ৩০ হাজার ৭৫৯ প্যাকেট বিড়ি ও সিগারেট, ৫৫,৯১৭টি নেশাজাতীয় ট্যাবলেট-ইনজেকশন, ৪,০৮২ বোতল ইস্কাফ সিরাপ, ৬,৩০৯টি এ্যানেগ্রা-সেনেগ্রা ট্যাবলেট, ১৩০ কেজি ইয়াবা পাউডার এবং ৭ লাখ ২৭ হাজার ৭৬৮ পিস বিভিন্ন প্রকার নেশাজাতীয় ট্যাবলেট ও ওষুধ।

অক্টোবর মাসে সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে ইয়াবাসহ মাদক ও চোরাচালান কার্যক্রমে জড়িত ১৮৪ জনকে আটক করা হয়েছে। এছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ২১০ জন বাংলাদেশি নাগরিক ও ৩ জন ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে ৪৯৩ জন মিয়ানমারের নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলেও বিজিবি থেকে জানানো হয়।

ঢাকা/মাকসুদ/সাইফ 

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

বিডি থাইয়ের লোকসান বেড়েছে ১৫০ শতাংশ

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) বেড়েছে ১৫০ শতাংশ।

আরো পড়ুন:

সূচকের উত্থান, বেড়েছে লেনদেন

শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না গ্লোবাল হেভি কেমিক্যালস

সোমবার (৮ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে রবিবার (৭ ডিসেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর প্রকাশ করা হয়।

২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান হয়েছে (০.৭০) টাকা। আগের বছর একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান ছিল (০.২৮) টাকা। ফলে আলোচ্য প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ০.৪২ টাকা ১৫০ শতাংশ।

আলোচ্য সময়ে কোম্পানির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে (০.৩৬) টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল(০.৩৬) টাকা।

২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সমরেয় কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭.৯৮ টাকা।

ঢাকা/এনটি/এসবি

সম্পর্কিত নিবন্ধ